Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ঢাকায় বিশ্বব্যাংকের নতুন পরিচালক জঁ পেসমে
    অর্থনীতি

    ঢাকায় বিশ্বব্যাংকের নতুন পরিচালক জঁ পেসমে

    হাসিব উজ জামানজুন 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিশ্বব্যাংকের
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন জঁ পেসমে। আজ সোমবার (৩০ জুন) থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব পালন শুরু করেছেন।

    বিশ্বব্যাংকের এক বিবৃতিতে জানানো হয়, ফ্রান্সের নাগরিক পেসমে একজন প্রকৌশলী হলেও তার কর্মজীবনজুড়ে রয়েছে বৈশ্বিক উন্নয়ন, আর্থিক স্থিতিশীলতা ও নীতিনির্ধারণ সংক্রান্ত অভিজ্ঞতা।

    ২০০৩ সালে সিনিয়র ইনফ্রাস্ট্রাকচার স্পেশালিস্ট হিসেবে বিশ্বব্যাংকে যোগ দেওয়ার পর থেকে সংস্থাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
    বিশেষ করে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় আইএফসি’র (ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন) হয়ে কাজ করার সময় পেসমে ওই অঞ্চলে আর্থিক খাতের বিকাশ এবং স্থিতিশীলতা রক্ষায় উল্লেখযোগ্য অবদান রাখেন।

    নতুন দায়িত্বে যোগদানের আগে পেসমে বিশ্বব্যাংকের গ্লোবাল ডিরেক্টর, ফাইন্যান্স পদে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি বৈশ্বিক আর্থিক ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল, স্থিতিশীল, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করার জন্য কাজ করেছেন। এছাড়া তিনি ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি অ্যান্ড ইন্টিগ্রিটি গ্লোবাল টিমের নেতৃত্ব দেন, যারা বিশ্বব্যাপী আর্থিক খাতকে জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিচালনার সহায়তা প্রদান করে।

    নতুন দায়িত্ব নিয়ে প্রতিক্রিয়ায় জঁ পেসমে বলেন, ‘বাংলাদেশের আছে বিশ্বের সঙ্গে ভাগ করে নেওয়ার মতো অনন্য উন্নয়ন অভিজ্ঞতা। এই দেশ বারবার উন্নয়ন, উদ্ভাবন এবং সংকট মোকাবিলার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি—যাতে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথ অব্যাহত থাকে।’

    তিনি আরও বলেন, ‘‘আমরা এখন ‘ওয়ান ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ’ কৌশলের আওতায় কাজ করছি, যার মাধ্যমে আমাদের বেসরকারি খাতের দুই অংশীদার—আইএফসি ও এমআইজিএ—এর সঙ্গে যৌথভাবে বিনিয়োগ আকৃষ্ট করে গুণগত কর্মসংস্থান সৃষ্টি এবং বেসরকারি খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে কাজ করা হবে।”

    বাংলাদেশ ও ভুটানের জন্য বিভাগ পরিচালক হিসেবে পেসমে দু’টি দেশের সঙ্গে কৌশলগত ও নীতিগত সংলাপ পরিচালনা করবেন, যাতে বিশ্বব্যাংকের সহায়তা দেশগুলোর উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়ক হয়। একইসঙ্গে, তিনি দেশভিত্তিক ও আঞ্চলিক কার্যক্রমগুলো বিশ্বব্যাংক গ্রুপের লক্ষ্য ও ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে নেতৃত্ব দেবেন। এসব কার্যক্রমে গতি, প্রভাব, মাপ, বাছাইকৃত ক্ষেত্র এবং অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করা হবে।

    উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার পরপরই বিশ্বব্যাংক অন্যতম প্রথম উন্নয়ন সহযোগী হিসেবে এগিয়ে আসে। এখন পর্যন্ত বিশ্বব্যাংক বাংলাদেশে ৪৬ বিলিয়ন ডলারের বেশি অনুদান ও স্বল্পসুদে ঋণ সহায়তা প্রদান করেছে। বর্তমানে বাংলাদেশে বিশ্বব্যাংকের সর্ববৃহৎ আইডিএ কর্মসূচি চলমান রয়েছে, যার আওতায় ১৫ দশমিক ৪ বিলিয়ন ডলারের প্রতিশ্রুত অর্থ সহায়তা আছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.