Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশ ব্যাংকের গভর্নররা ছিলেন সরকারের এজেন্ট
    অর্থনীতি

    বাংলাদেশ ব্যাংকের গভর্নররা ছিলেন সরকারের এজেন্ট

    মনিরুজ্জামানজুলাই 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাংলাদেশ ব্যাংকের গভর্নররা ছিলেন সরকারের এজেন্ট
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, তার পরবর্তী সময়ে যারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন, তারা মূলত সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন। তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংক চলতো সরকারের নির্দেশে ও আদেশে। যাঁরা তখন গভর্নর ছিলেন, তাঁরা আসলে ব্যাংকের স্বার্থে নয়, সরকারের স্বার্থে কাজ করেছেন। এখন আর সে পরিস্থিতি নেই।”

    সোমবার (৩০ জুন) বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি সরাসরি মন্তব্য করতে চাননি। সালেহউদ্দিন বলেন, “আমি দুদক সম্পর্কে কিছু বলব না। এটা তাদের কাছে জিজ্ঞেস করুন। তবে সরকারের পক্ষ থেকে এখন কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না, সেটা লক্ষ্য করবেন।”

    তিনি আরও বলেন, “দুদক যদি কোনো বিষয় পায়, তারা দেখবে। আপনি ভাবতে পারেন, কেন এই সময়ে অনুসন্ধান শুরু হলো? শুধু এনবিআর না, আমার কাছেও বহু মানুষ এসেছে। কেউ বলছে, অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, নানা অভিযোগ এসেছে।”

    এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরুর প্রসঙ্গে সালেহউদ্দিন বলেন, “এটি সরকার নয়, দুদকের বিষয়। এখন সরকার ইন্টারফেয়ার করে না।” নিজের সময়কার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “আমার সময় অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকে হস্তক্ষেপ করতে পারেনি, কারণ আমি তখন ব্যাংকে ছিলাম। কিন্তু পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক কার্যত সরকারের আদেশে চলেছে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.