Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাতিল করা ৩৭ সৌরবিদ্যুৎ প্রকল্প পুনর্মূল্যায়নের দাবি
    অর্থনীতি

    বাতিল করা ৩৭ সৌরবিদ্যুৎ প্রকল্প পুনর্মূল্যায়নের দাবি

    মনিরুজ্জামানজুলাই 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাতিল করা ৩৭ সৌরবিদ্যুৎ প্রকল্প পুনর্মূল্যায়নের প্রস্তাব
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশেষ আইনের আওতায় ইস্যু করা ৩৭টি সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বাতিল হওয়া এসব প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে সরকারকে সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের পরামর্শ দিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। পাশাপাশি, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় নীতিগত সুবিধা নিশ্চিত করার সুপারিশ করেছে সংস্থাটি।

    গতকাল সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের বিদেশি বিনিয়োগের সাম্প্রতিক চ্যালেঞ্জ: অগ্রগতির পথ’ শীর্ষক এক আলোচনায় এ সুপারিশ তুলে ধরে সিপিডি। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে সিপিডি ও বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরাম।

    অনুষ্ঠানে জানানো হয়, রাজনৈতিক বিবেচনা ও অনিয়মের অভিযোগে বিগত আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া ৩,২৮৭ মেগাওয়াটের সক্ষমতার এসব ৩৭টি সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে বর্তমান সরকার। ১৪টি দেশের অর্থায়নে এসব প্রকল্পে চীনের চারটি, সিঙ্গাপুরের সাতটি এবং ভারত ও যুক্তরাষ্ট্রের একটি করে প্রকল্প অন্তর্ভুক্ত ছিল। মোট ছয় বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হওয়ার কথা থাকলেও ইতোমধ্যে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হয়ে গেছে।

    আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষক আবরার আহমেদ। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা, জমির স্বল্পতা, প্রশাসনিক জটিলতা ও অস্বচ্ছতা অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। তার ভাষায়, “বিপিডি‌বি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে উন্মুক্ত দরপত্র আহ্বান করে। তবে বেশ কিছু কাঠামোগত সমস্যা এখনো বিদ্যমান। বিনিয়োগ প্রক্রিয়া এখনো আংশিকভাবে কাগজনির্ভর। বিনিয়োগকারীদের বিভিন্ন অফিসে গিয়ে ফিজিক্যালি কাগজপত্র জমা দিতে হয়। এতে সময়ক্ষেপণ হয় এবং ভুল–ত্রুটির ঝুঁকি বাড়ে। বিদেশি বিনিয়োগকারীরা স্থানীয় পর্যায়ে জটিলতার মুখে পড়েন।”

    তিনি আরও বলেন, এ ধরনের প্রকল্প বাস্তবায়নে বহুস্তরীয় অনুমোদনের প্রয়োজন হয়। যেমন—প্রযুক্তিগত মূল্যায়নের পর প্রস্তাবগুলোকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), জ্বালানি মন্ত্রণালয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের মধ্য দিয়ে যেতে হয়। এতে করে প্রকল্প বাস্তবায়নের সময় অনেক বেড়ে যায়। ভারতে যেখানে তিন-চার মাসে এমন প্রকল্প অনুমোদন হয়, বাংলাদেশে সেখানে এক বছর বা তার বেশি সময় লেগে যায়।

    সিপিডির গবেষণায় আরও বলা হয়, এই দীর্ঘসূত্রতা বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। বিভিন্ন দপ্তর থেকে একাধিক লাইসেন্স, সার্টিফিকেট ও নথিপত্র সংগ্রহের প্রক্রিয়া বিনিয়োগকারীদের জন্য জটিল ও নিরুৎসাহব্যঞ্জক হয়ে ওঠে। পাশাপাশি, তথ্যপ্রাপ্তির প্রতিবন্ধকতা ও প্রশাসনিক স্বচ্ছতার অভাব নবায়নযোগ্য খাতে বিদেশি বিনিয়োগে অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.