চুয়াডাঙ্গায় তুলা আবাদ বাড়াতে ৫৫০ কৃষককে প্রণোদনা দিয়েছে সরকার। গতকাল (২ জুলাই) সদর উপজেলার আলুকদিয়া ইউনিট কার্যালয় চত্বরে এসব উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
প্রণোদনার আওতায় প্রতিটি কৃষক পেয়েছেন ৬০০ গ্রাম হাইব্রিড তুলার বীজ, ২৫ কেজি ইউরিয়া, ৫০ কেজি টিএসপি, ৫০ কেজি পটাশ, ২ কেজি বোরন, ২০০ মিলিলিটার ডায়াফেনথিউরন, ১০০ মিলিলিটার স্পিনোসেড, ১৫০ মিলিলিটার ছত্রাকনাশক এবং ৩০০ মিলিলিটার পিজিআর (প্লান্ট গ্রোথ রেগুলেটর)।
কৃষি বিভাগ জানিয়েছে, তুলা উৎপাদনে আগ্রহী কৃষকদের উৎসাহ দিতে এই প্রণোদনা কর্মসূচি নেওয়া হয়েছে। এতে চাষিরা আধুনিক পদ্ধতিতে তুলা আবাদে আগ্রহী হবেন বলে আশা করা হচ্ছে।

