Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের নীতিতে কমেছে কনস্টেলেশন ব্র্যান্ডসের বিয়ার বিক্রি
    অর্থনীতি

    ট্রাম্পের নীতিতে কমেছে কনস্টেলেশন ব্র্যান্ডসের বিয়ার বিক্রি

    মনিরুজ্জামানজুলাই 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ট্রাম্পের নীতিতে কমেছে কনস্টেলেশন ব্র্যান্ডসের বিয়ার বিক্রি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি কনস্টেলেশন ব্র্যান্ডসের ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে মার্কিন মুলুকে বসবাসকারী ল্যাটিনো অভিবাসীদের ওপর নির্বাসনের হুমকি ও ধরপাকড়ের ফলে কোম্পানিটির বিয়ার বিক্রি হ্রাস পাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

    কনস্টেলেশন ব্র্যান্ডস মূলত মেক্সিকান বিয়ার ব্র্যান্ড কোরোনা ও মডেলো যুক্তরাষ্ট্রে বিপণন করে। এসব বিয়ারের প্রধান ভোক্তা ল্যাটিনো সম্প্রদায়। তবে সম্প্রতি অভিবাসনবিরোধী অবস্থান এবং ব্যাপকভাবে অবৈধ অভিবাসীদের দেশত্যাগে বাধ্য করার প্রচেষ্টার কারণে এই জনগোষ্ঠীর অনেকেই প্রকাশ্যে খরচ করতে আগ্রহ হারাচ্ছেন।

    মডেলো, কোরোনা ও প্যাসিফিকো বিয়ার প্রস্তুতকারক কনস্টেলেশন ব্র্যান্ডস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তাদের মোট বিয়ার বিক্রির প্রায় অর্ধেকই আসে লাতিনো (হিস্পানিক) ভোক্তাদের কাছ থেকে। কিন্তু সাম্প্রতিক সময়ে অভিবাসনবিরোধী নীতির কারণে অনিশ্চয়তা ও কর্মসংস্থানের শঙ্কা বাড়ায় এই জনগোষ্ঠী ব্যয় কমিয়ে দিয়েছে।

    গত এপ্রিলেই কোম্পানির প্রধান নির্বাহী বিল নিউল্যান্ডস বলেছিলেন, “হিস্পানিক ভোক্তারা এখন অনেকটাই সংযত। অভিবাসন নীতির কড়াকড়ি এবং উচ্চ হারে লাতিনো নিয়োজিত খাতে চাকরিচ্যুতির শঙ্কা তাদের ব্যয়ে প্রভাব ফেলেছে।” কোম্পানির প্রধান নির্বাহী রব স্যান্ডস এক বিবৃতিতে বলেন, “নির্বাসন সংক্রান্ত উদ্বেগের কারণে অনেক ল্যাটিনো মার্কিন নাগরিকই ঘরের বাইরে সময় কম কাটাচ্ছেন এবং বারে গিয়ে বিয়ার খাওয়া কমিয়ে দিয়েছেন।” তিনি জানান, অভিবাসন অভিযান ও ভয়ের কারণে পারিবারিক ও সামাজিক আড্ডাও কমেছে, যার সরাসরি প্রভাব পড়েছে বিক্রির ওপর।

    এমন প্রেক্ষাপটে কনস্টেলেশনের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আয় ও রাজস্ব—দুই-ই বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে কম হয়েছে। বিয়ার বিক্রিতে ২ শতাংশ হ্রাস পাওয়া ছাড়াও ট্রাম্প আমলে আরোপিত অ্যালুমিনিয়াম শুল্কের ফলে উৎপাদন খরচ বেড়ে গেছে।

    তবে নিউল্যান্ডস আরও জানান, শুধু হিস্পানিক নয়, সব শ্রেণির ভোক্তারাই বর্তমানে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বিগ্ন। এর ফলে বাজারের আচরণ আগেভাগে অনুমান করা কঠিন হয়ে পড়ছে।

    এরপরও কনস্টেলেশন ব্র্যান্ডস পুরো বছরের আয়ের পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে। কোম্পানিটি আশা করছে, নানা চ্যালেঞ্জের মধ্যেও তারা তাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে। শুধু কনস্টেলেশনই নয়, অন্যান্য প্যাকেটজাত খাদ্য ও পানীয় কোম্পানিগুলোও একই সমস্যার মুখে। সাম্প্রতিক এক প্রান্তিকে কোকা-কোলা ও কলগেট-পামোলিভ তাদের যুক্তরাষ্ট্রের বিক্রিতে হিস্পানিক ভোক্তাদের খরচ হ্রাসকে দায়ী করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.