আগামী ৬ জুলাই (রোববার) পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগের দুই দিন—৪ জুলাই (শুক্রবার) ও ৫ জুলাই (শনিবার)—সরকারি কর্মচারীদের নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে এ তিন দিনের ছুটিতে দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। টানা ছুটির পর আগামী ৭ জুলাই (সোমবার) থেকে পুঁজিবাজারে লেনদেন আবারও স্বাভাবিক নিয়মে শুরু হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, গত ২৬ জুন (বৃহস্পতিবার) দেশের আকাশে ১৪৪৭ হিজরি সালের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২৭ জুন (শুক্রবার) থেকে মহররম মাস শুরু হয়। সে অনুযায়ী, ৬ জুলাই (রোববার) দেশে পবিত্র আশুরা পালিত হবে।

