Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সুইডেনের অনুদানে বাংলাদেশের জলবায়ু প্রকল্প
    অর্থনীতি

    সুইডেনের অনুদানে বাংলাদেশের জলবায়ু প্রকল্প

    মনিরুজ্জামানজুলাই 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সুইডেনের অনুদানে বাংলাদেশের জলবায়ু প্রকল্প
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকার একটি নতুন পরিবেশ প্রকল্প হাতে নিচ্ছে। এই উদ্যোগে সহায়তা করছে সুইডেন সরকার, তাদের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা সিডার  মাধ্যমে। প্রকল্পের আওতায় তিনটি খাতে গুরুত্ব দিয়ে পরিবেশ সুরক্ষা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ হবে।

    বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার পরিবেশ অধিদপ্তরে এই প্রকল্পের অনুদান চুক্তি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। চুক্তিটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হাতে তুলে দেওয়া হয়।

    অনুষ্ঠানে রিজওয়ানা হাসান বলেন, “এই প্রকল্প বাংলাদেশের জলবায়ু সহনশীলতা বাড়াবে। একই সঙ্গে পরিবেশগত ঝুঁকি ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।” তিনি জানান, প্রকল্পের মাধ্যমে পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও বন অধিদপ্তরের সক্ষমতা বাড়বে। উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে জলবায়ু ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে।

    প্রকল্পের আওতায় গুরুত্বপূর্ণ তিনটি উপাদান নির্ধারণ করা হয়েছে:

    • প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এই খাতের আওতায় জাতীয় অভিযোজন পরিকল্পনা (NAP) এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) সঙ্গে জীববৈচিত্র্য সংরক্ষণকে সামঞ্জস্যপূর্ণ করার পদক্ষেপ নেওয়া হবে। তৈরি হবে নজরদারি পরিকল্পনা। পাশাপাশি, পরিবেশগত প্রভাব মূল্যায়নে প্রশিক্ষণ এবং বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দূষণ পর্যবেক্ষণে আধুনিক প্রযুক্তি সরবরাহ করা হবে।
    • প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার পুনরুদ্ধার সোনাদিয়া দ্বীপসহ গুরুত্বপূর্ণ ইসিএ (Ecologically Critical Area) এলাকাগুলোর উন্নত তদারকি ও পরিবেশ পুনঃস্থাপন কার্যক্রম নেওয়া হবে। এর মধ্যে রয়েছে ম্যানগ্রোভ বন পুনঃস্থাপন, বালিয়াড়ি স্থিতিশীলকরণ, কচ্ছপ প্রজনন কেন্দ্র স্থাপন এবং প্রাথমিক পরিবেশ মূল্যায়ন। স্থানীয় মানুষকে যুক্ত করতে গঠন করা হবে ‘ভিলেজ কনজারভেশন গ্রুপ’, যারা টেকসই জীবনধারা ও সংরক্ষণে ভূমিকা রাখবে।
    • ওয়াইল্ড লাইফ ট্রাস্ট ফান্ড গঠন দেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি ‘ওয়াইল্ড লাইফ ট্রাস্ট ফান্ড’ গঠন করা হবে। এটি গঠনের আগে বিস্তৃত স্কোপিং স্টাডি ও অংশীজন পরামর্শ নেওয়া হবে। এই তহবিল বিপন্ন প্রজাতি সংরক্ষণ এবং মানব-প্রাণী দ্বন্দ্ব কমাতে কাজ করবে। এতে সরকারের বাজেট নির্ভরতা কমবে এবং দীর্ঘমেয়াদি অর্থায়নের পথ তৈরি হবে।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল হাসান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এবং প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসেন চৌধুরী।

    এর আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন বিভাগের সচিব  ড. এ. কে. এম. শাহাবুদ্দিন এবং ঢাকায় নিযুক্ত সুইডেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও সহযোগিতা প্রধান মারিয়া স্ট্রিডসম্যান। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লুবনা ইয়াসমিন এবং সুইডিশ সহযোগিতা বিভাগের উপপ্রধান নাইওকা মার্টিনেজ ব্যাকস্ট্রম। সিডার অনুদানে ৫০ লাখ সুইডিশ ক্রোনার ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.