Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » জাপানের জন্য ট্রাম্পের বাণিজ্য নীতি কতটা কঠোর হতে পারে?
    অর্থনীতি

    জাপানের জন্য ট্রাম্পের বাণিজ্য নীতি কতটা কঠোর হতে পারে?

    হাসিব উজ জামানজুলাই 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জাপানের জন্য ট্রাম্পের বাণিজ্য নীতি কতটা কঠোর হতে পারে?
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাপানের সঙ্গে একটি বাণিজ্যচুক্তি হবে কি না—এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সন্দেহ রয়েছে। চলতি মাসের ৯ জুলাই শেষ হচ্ছে তিন মাস আগে ঘোষণা করা পারস্পরিক শুল্ক মওকুফের সময়সীমা, আর তার আগেই যদি সমঝোতা না হয়, তবে জাপানের ওপর বড় ধরনের শুল্ক বসাতে পারেন ট্রাম্প। তিনি সরাসরি বলেছেন, জাপান ‘খুব বেশি অভ্যস্ত হয়ে গেছে’ যুক্তরাষ্ট্রকে ঠকিয়ে সুবিধা নেওয়ার ব্যাপারে, আর তাই এবার সময় এসেছে কঠোর হওয়ার।

    এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, “জাপানের সঙ্গে আমাদের বহুদিনের লেনদেন আছে, কিন্তু এবার কোনো চুক্তি হবে কি না আমি সন্দেহ করছি। তারা এবং অনেকেই এত বছর আমাদের ঠকিয়ে সুবিধা নিয়েছে যে এখন ন্যায্য কিছু মানতেই তাদের কষ্ট হয়।”

    এই বক্তব্যের পেছনে মূল কারণ—যুক্তরাষ্ট্রের বিশাল বাণিজ্য ঘাটতি। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের জাপানের সঙ্গে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল প্রায় ৬৯.৪ বিলিয়ন ডলার। এই ঘাটতি কমাতেই নতুন চুক্তির পথে হাঁটছে ওয়াশিংটন।

    ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন—চুক্তি না হলে জাপানের পণ্যের ওপর ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে জাপানের পণ্যের ওপর ১০ শতাংশ হারে সাধারণ শুল্ক রয়েছে। আগামী ৯ জুলাই পারস্পরিক শুল্ক বিরতির সময় শেষ হলে সেটি বেড়ে যেতে পারে। তখন জাপানি গাড়ি ও যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ, এবং অ্যালুমিনিয়াম ও স্টিলের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে।

    বিশেষ করে ট্রাম্প ক্ষুব্ধ আমেরিকান চাল জাপান না কেনার বিষয়ে। তার দাবি, “জাপান আমাদের চাল নেয় না, অথচ তাদের দেশে চালের সংকট চলছে। আমরা চিঠি লিখে তাদের জানিয়ে দেব, এতদিনের বাণিজ্যিক সম্পর্কের জন্য ধন্যবাদ, তবে এখন থেকে তাদের ৩০ বা ৩৫ শতাংশ শুল্ক দিতে হবে।”

    এই অভিযোগ বাস্তবতার সঙ্গে মেলে না। ২০২৪ সালের মে থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত সময়ে জাপান যুক্তরাষ্ট্র থেকে ৩৫৪.৭ মিলিয়ন ডলারের চাল আমদানি করেছে। দেশটির নিজস্ব চাল উৎপাদনে ঘাটতি এবং ২০২৩ সালের তীব্র গরমে ফসল নষ্ট হওয়ায় যুক্তরাষ্ট্রের চালের উপর নির্ভরতা বেড়েছে। এমনকি গত বছরের আগস্টে দক্ষিণ জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর চাল মজুদের প্রবণতা বেড়ে যায়, যা বাজারে সংকট সৃষ্টি করে। তখন সরকার নিজস্ব রিজার্ভ থেকেও চাল ছাড়ে।

    আর গাড়ির ক্ষেত্রে, ২০২৪ সালে জাপান যুক্তরাষ্ট্র থেকে ১৪,৭২৪টি যাত্রীবাহী গাড়ি আমদানি করেছে, যার মূল্য ১.০৪ বিলিয়ন ডলার। যদিও যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির বাজার বিশাল—২০২৩ সালে জাপান থেকে ৪১ বিলিয়ন ডলারের গাড়ি রপ্তানি হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র থেকে জাপানে রপ্তানি হয়েছে মাত্র ১.২৫ বিলিয়ন ডলারের গাড়ি।

    জাপান এখন একটি জটিল রাজনৈতিক সময় পার করছে। ২০ জুন অনুষ্ঠিত হয়েছে পার্লামেন্টের উচ্চকক্ষ নির্বাচন। সেখানে কৃষক ভোটাররা গুরুত্বপূর্ণ, আর কৃষি খাতে ছাড় দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সরকার সমালোচনার মুখে পড়তে পারে।

    জাপানের প্রধান বাণিজ্য আলোচক রিওসেই আকাজাওয়া বলেন, “কৃষিই আমাদের জাতির ভিত্তি। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় আমরা কৃষিকে বলি দিতে পারি না।” প্রধানমন্ত্রী ইশিবাও স্পষ্ট করে দিয়েছেন, ট্রাম্পের প্রস্তাবিত যেকোনো চুক্তি যদি গাড়ির ওপর বসানো শুল্ক তুলে না নেয়, তবে তাতে তারা রাজি নন। তার ভাষায়, “আমরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিনিয়োগকারী। শুধু পণ্যের উপর শুল্ক নয়, বিনিয়োগই আমাদের সম্পর্কের মূল ভিত্তি।”

    এখন পর্যন্ত টোকিও ট্রাম্পের হুমকির সরাসরি জবাব দেয়নি। জাপানের ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি কাজুহিকো আউকি সাংবাদিকদের বলেন, “আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য সম্পর্কে অবগত, তবে যুক্তরাষ্ট্রের প্রতিটি মন্তব্যের ওপর মন্তব্য করা আমাদের নীতি নয়।”

    যদিও জাপান যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদেশি ঋণদাতা—তাদের হাতে রয়েছে ১ ট্রিলিয়ন ডলারের বেশি মার্কিন ট্রেজারি বন্ড, তারপরও অর্থনীতির দিক থেকে জাপানই বেশি নির্ভরশীল। ২০২৩ সালে জাপানের মোট রপ্তানির ১৯.১ শতাংশ গিয়েছে যুক্তরাষ্ট্রে। বিপরীতে, যুক্তরাষ্ট্রের রপ্তানির মাত্র ৪.০৩ শতাংশ গিয়েছে জাপানে।

    এই বাস্তবতায় জাপান ট্রাম্পের শুল্ক হুমকিকে হালকাভাবে নেওয়ার সুযোগ পাচ্ছে না। আবার অতীত অভিজ্ঞতা থেকে তারা জানে, ট্রাম্প যখন বাণিজ্য চুক্তির বিষয়ে ‘চিঠি লেখেন’, তখন তার পরিণতি ভালো হয় না।

    এখন দেখার বিষয়, জুলাইয়ের ৯ তারিখের আগেই দুই দেশ কোনো সমঝোতায় পৌঁছাতে পারে কিনা, নাকি আগুনে ঘি ঢালার মতো আরও উত্তেজনা যুক্ত হবে এই বাণিজ্য দ্বন্দ্বে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.