Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পাচারকৃত অর্থ ফেরত আনতে পারবে কি অন্তর্বর্তী সরকার?
    অর্থনীতি

    পাচারকৃত অর্থ ফেরত আনতে পারবে কি অন্তর্বর্তী সরকার?

    মনিরুজ্জামানজুলাই 5, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পাচারকৃত অর্থ ফেরত আনতে পারবে কি অন্তর্বর্তী সরকার?
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরের অন্যতম লক্ষ্য হচ্ছে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা। এই সফরে তার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

    মঙ্গলবার রাতে লন্ডনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ কীভাবে ফেরত আনা যায়, সে বিষয়েই কাজ করছেন সফরসঙ্গীরা। তবে এই অর্থ ফেরত আনা আদৌ কতটা সম্ভব—তা নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা। বিশেষ করে, অর্থপাচারের প্রমাণ, আইনি জটিলতা ও দীর্ঘসূত্রিতা—এই তিনটি বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা।

    অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রে বলা হয়েছে, বিগত শেখ হাসিনা সরকারের সময় প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। যার বড় একটি অংশ গিয়েছে যুক্তরাজ্যে। অর্থনীতিবিদরা বলছেন, এই সফর যদি সফল হয়, তাহলে তা পাচারকৃত অর্থ ফেরতের ক্ষেত্রে বড় অগ্রগতি হতে পারে। তবে স্বল্প সময়ের মধ্যে অর্থ ফেরত পাওয়া কঠিন বলেই মনে করেন তারা।

    শ্বেতপত্র কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য

    অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, যিনি সরকার গঠিত শ্বেতপত্র কমিটির প্রধান ছিলেন, তিনি বলেন “অর্থ ফেরত আনার সহজ কোনো পথ নেই। পাচারকৃত অর্থের সঙ্গে সরাসরি সংযোগ প্রমাণ করাই সবচেয়ে কঠিন বিষয়।” তিনি আরও জানান, যুক্তরাজ্যে কিছু কোম্পানি রয়েছে যারা অন্যান্য দেশের অনুরোধে পাচারকৃত অর্থ ফেরতের কাজ করে থাকে। বাংলাদেশকেও সেসব কোম্পানির সাহায্য নেওয়ার পরামর্শ দেন তিনি।

    যুক্তরাজ্যের আইনি কাঠামোর সঙ্গে বাংলাদেশের আইনগত অনেক মিল থাকায় এ দেশ থেকেই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ড. ভট্টাচার্য। তবে আইনি মিল থাকলেও কার্যকর প্রমাণের ঘাটতি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

    প্রধান উপদেষ্টার সফরের প্রেক্ষাপটে তিনটি দুর্নীতিবিরোধী সংস্থা—টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে ও স্পটলাইট অন করাপশন—যুক্তরাজ্য সরকারকে পাচারকৃত অর্থ দ্রুত জব্দ ও ফেরতের আহ্বান জানিয়েছে।

    তাদের বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরাতে সময়ক্ষেপণ না করে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা এবং পাচারকৃত সম্পদ জব্দে দেশটির সংস্থাগুলোর আরও সক্রিয় হওয়ার দাবি জানানো হয়। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “এই সম্পদ ফেরতের মাধ্যমে বার্তা দেওয়া উচিত যে অর্থপাচারকারীদের শুধু উৎস দেশে নয়, গন্তব্য দেশেও জবাবদিহি করতে হবে।” স্পটলাইট অন করাপশনের নির্বাহী পরিচালক সুসান হাওলি বলেন, “যুক্তরাজ্য সরকারের এখনই উচিত অবৈধভাবে অর্জিত সম্পদ জব্দের ব্যবস্থা নেওয়া এবং সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রচেষ্টা জোরদার করা।”

    বিবৃতিতে উল্লেখ করা হয়, দ্য অবজারভার ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে’র তদন্তে জানা গেছে—শেখ হাসিনার ঘনিষ্ঠদের মালিকানাধীন অন্তত ৪০০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদের খোঁজ মিলেছে যুক্তরাজ্যে। এর মধ্যে মাত্র ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পদ জব্দ করেছে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে’র পলিসি ডিরেক্টর ডানকান হেমস বলেন, “এই অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত করে যুক্তরাজ্য সরকারকে জব্দকৃত সম্পদ বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে।”

    বিশ্লেষকরা বলছেন, পাচারকৃত অর্থ ফেরাতে গড়ে পাঁচ থেকে সাত বছর সময় লাগে। কম সময়েও সম্ভব, তবে তার জন্য রাজনৈতিক সদিচ্ছা, প্রমাণ উপস্থাপন ও আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে। এদিকে বাংলাদেশ সরকার এরই মধ্যে কয়েকটি দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যে সবচেয়ে বেশি অগ্রগতি দেখা গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রধান উপদেষ্টার এই সফর কতটা ফলপ্রসূ হবে, তা সময়ই বলবে। তবে অর্থ ফেরত আনার পথে জটিলতা থাকলেও উদ্যোগ শুরু হওয়াটাই ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.