Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Wed, Jan 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সাড়ে ৯ হাজার কোটি টাকায় হার্ডিঞ্জ ব্রিজের পাশে আধুনিক রেলসেতু
    অর্থনীতি

    সাড়ে ৯ হাজার কোটি টাকায় হার্ডিঞ্জ ব্রিজের পাশে আধুনিক রেলসেতু

    মনিরুজ্জামানJuly 5, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ৯ হাজার কোটি টাকায় হার্ডিঞ্জ ব্রিজের কাছে নতুন রেলসেতু
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাবনার ঈশ্বরদীর পাকশী থেকে পদ্মা নদীর ওপর দাঁড়িয়ে আছে ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ। শত বছরের পুরনো এই সেতুতে ট্রেন চলাচল দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। তাই এর পাশে নতুন রেলসেতু নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নতুন সেতু নির্মাণে ব্যয় হবে প্রায় ৯ হাজার ৫৭০ কোটি টাকা।

    রেলওয়ে সূত্রে জানা গেছে, পরামর্শক প্রতিষ্ঠান ইতোমধ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের খসড়া প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সেতু হবে হার্ডিঞ্জ ব্রিজের ঠিক ৩০০ মিটার উত্তরে। এর দৈর্ঘ্য হবে ১.৮ কিলোমিটার। সেতুর দুই পাশে ৫ কিলোমিটার দৈর্ঘ্যের ভায়াডাক্ট নির্মাণ করা হবে রেল সংযোগের জন্য। সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হলে সেতুর নকশা প্রণয়নের কাজ শুরু হবে। এসময় ব্যয় সামান্য বাড়তে বা কমতে পারে বলেও জানানো হয়েছে।

    বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, “হার্ডিঞ্জ ব্রিজের পাশে নতুন রেলসেতু নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা চলছে। সেতুর ডিজাইনসহ সবকিছু নতুন করে করা হবে।” বর্তমানে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ‘সুবিধাদি প্রস্তুতিমূলক কারিগরি সহায়তা’ নামে একটি প্রকল্প চলছে। এ প্রকল্পের আওতায় মোট ১১টি প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তারিত ডিজাইনের কাজ চলছে। তার মধ্যে নতুন হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণের সমীক্ষাও রয়েছে।

    এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। জাপানের ওসিজি, ফ্রান্সের ইজিআইএস, মালয়েশিয়ার এইচএসএস এবং বাংলাদেশের সুদেব কনসাল্ট ইন্টারন্যাশনাল লিমিটেড যৌথভাবে কাজ করছে। এ পরামর্শক খাতে ব্যয় ধরা হয়েছে ১৯৩ কোটি ৬৪ লাখ টাকা।

    প্রকল্প পরিচালক মো. আবিদুর রহমান বলেন, “সম্ভাব্যতা সমীক্ষা এখনও চূড়ান্ত হয়নি, কাজ চলছে।” সমীক্ষা ও ডিজাইন চূড়ান্ত হলে প্রকল্প উন্নয়ন পরিকল্পনা (ডিপিপি) তৈরি করা হবে। এরপর তা রেল মন্ত্রণালয়ে জমা দিয়ে পরিকল্পনা কমিশনের কাছে পাঠানো হবে। রেলওয়ের প্রকৌশলীরা জানান, বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ শত বছরের পুরনো হওয়ায় ট্রেন চলাচলে সীমাবদ্ধতা তৈরি করছে। নতুন ডুয়েলগেজ ডাবল লাইন ব্রিজ নির্মাণ হলে রেল যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে।

    হার্ডিঞ্জ ব্রিজ পদ্মা নদীর বুকে দাঁড়িয়ে ১১০ বছর ধরে দেশের রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। এটি একদিকে ঐতিহাসিক নিদর্শন, অন্যদিকে প্রকৌশল কীর্তি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ব্রিজটি কিছু অংশে ক্ষতিগ্রস্ত হয়। তবু আজও এর ওপর দিয়ে নিয়মিত ট্রেন চলাচল করে। ২০১৫ সালে ব্রিজটি ১০০ বছর পূর্ণ করলে রেল বিভাগ একটি মূল্যায়ন করে। তারা বলেছে, সঠিক রক্ষণাবেক্ষণ থাকলে ২০৪০ সাল পর্যন্ত এটি নিরাপদে ব্যবহৃত হতে পারে।

    ব্রিজের স্টিল অংশ ও রেললাইন ফিটিংস নিয়মিত মেরামত করা হয়। প্রতি পাঁচ বছরে একবার রং করা হয় এবং তিন বছর অন্তর বিয়ারিংয়ের রক্ষণাবেক্ষণ করা হয়। এসব কাজে ট্রেন চলাচল ঝুঁকিমুক্ত রাখা হয়। বর্তমানে এই ব্রিজ দিয়ে ট্রেন চলাচলের সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। এর আগে সংস্কারের পর গতি ছিল ৪০ কিলোমিটার, কিন্তু বয়স বাড়ায় তা কমে এসেছে। হার্ডিঞ্জ ব্রিজ দিয়ে প্রতিদিন গড়ে ২৮টি ট্রেন চলাচল করে। তার মধ্যে ১৮টি যাত্রীবাহী এবং ১০টি মালবাহী ট্রেন।

    অবিভক্ত ভারতের সময় ১৮৮৯ সালে পদ্মা নদীর ওপর রেলসেতু নির্মাণের প্রস্তাব দেয় ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে। দীর্ঘ আলোচনা শেষে ১৯০৮ সালে অনুমোদন পায় প্রকল্পটি। প্রথমে একমুখী লাইন পরিকল্পনা থাকলেও পরে ডাবল লাইনের সিদ্ধান্ত হয়। নির্মাণকাজ শুরু হয় ১৯১০ সালে এবং ১৯১৫ সালে শেষ হয়। ব্যয় হয়েছিল ৪ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ভারতীয় রুপি। ১৯১৫ সালের ২৫ ফেব্রুয়ারি পরীক্ষামূলক ট্রেন চালানো হয় এবং ৪ মার্চ আনুষ্ঠানিক উদ্বোধন হয় হার্ডিঞ্জ ব্রিজ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    শুল্ক কমায় মোবাইলের দাম কমতে পারে ২০ শতাংশ

    January 14, 2026
    অর্থনীতি

    ক্ষমতা বদলের সঙ্গে বদলাবে কি দেশের অর্থনীতি?

    January 14, 2026
    অর্থনীতি

    সাবেক ডেপুটি গভর্নরের ১৫৯ ব্যাংক হিসাব, ৩৯ কোটির সন্দেহজনক লেনদেন

    January 14, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি August 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.