Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সঞ্চয়পত্রে বেশি মুনাফা দিলে ব্যাংক খালি হয়ে যাবে: অর্থ উপদেষ্টা
    অর্থনীতি

    সঞ্চয়পত্রে বেশি মুনাফা দিলে ব্যাংক খালি হয়ে যাবে: অর্থ উপদেষ্টা

    মনিরুজ্জামানজুলাই 5, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সঞ্চয়পত্রে বেশি মুনাফা দিলে ব্যাংক খালি হয়ে যাবে: অর্থ উপদেষ্টা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানো হলে সাধারণ মানুষ আর ব্যাংকে টাকা জমা রাখবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

    শনিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, “সঞ্চয়পত্রে মুনাফা বাড়িয়ে দিলে সবাই তা কিনবে। তখন ব্যাংকে টাকা রাখার আগ্রহ থাকবে না। অথচ ব্যাংকেরও তারল্য প্রয়োজন। তাই বিষয়টি ব্যালেন্স করে দেখতে হবে। সঞ্চয়পত্র বেশি বিক্রি হলে ব্যাংকগুলো অর্থ পাবে কোথা থেকে?”

    তিনি আরও বলেন, “খারাপ অবস্থায় থাকা ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। ইসলামি ব্যাংক তার একটি উদাহরণ। এখন এ ব্যাংকে আবারও আস্থা ফিরে আসছে। এছাড়া অন্য ব্যাংকগুলোর জন্য ‘ব্যাংক রেজুলেশন অ্যাক্ট’ প্রণয়ন করা হয়েছে। এর প্রথম শর্ত হচ্ছে—ব্যাংকে যাদের আমানত আছে, তাদের টাকা ফেরত দেওয়া নিশ্চিত করবে সরকার।”

    তিনি আশ্বস্ত করে বলেন, “কারও টাকা মার যাবে না। সময় একটু লাগতে পারে, তবে টাকা ফেরত মিলবেই। যদিও অনেকেই টাকা নিয়ে চলে গেছেন। পৃথিবীর কোথাও এমন ঘটনা আগে ঘটেনি।”

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এ চলমান অস্থিরতা প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, “এনবিআরের সমস্যা সমাধানে আলোচনা চলছে। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটিও গঠন করা হয়েছে।” বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের নেওয়া পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, “বিদেশি উদ্যোক্তাদের যাতে ১০-১২টি জায়গায় দৌড়াতে না হয়, সেজন্য সব অনুমোদন ও ছাড়পত্র কেন্দ্রীয়ভাবে এক জায়গায় আনার চেষ্টা চলছে। এতে বিনিয়োগ পরিবেশ সহজ হবে।”

    মতবিনিময় সভায় অর্থ উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী এবং নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক প্রমুখ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.