Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যাংক খাত সংস্কারে তিন বছরের রোডম্যাপ
    অর্থনীতি

    ব্যাংক খাত সংস্কারে তিন বছরের রোডম্যাপ

    মনিরুজ্জামানজুলাই 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ব্যাংক খাতের স্থিতিশীলতা ফেরাতে আইএমএফের সঙ্গে সাম্প্রতিক চুক্তির অংশ হিসেবে তিন বছরের একটি বিস্তৃত সংস্কার পরিকল্পনা গ্রহণ করেছে। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের সমর্থিত এই পরিকল্পনায় আইনগত, প্রাতিষ্ঠানিক ও তদারকিমূলক নানা পরিবর্তনের কথা বলা হয়েছে—যার মূল লক্ষ্য হলো খেলাপি ঋণ আদায়ে জোর দেওয়া, ভবিষ্যৎ ব্যর্থতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনগণের অর্থ সুরক্ষা নিশ্চিত করা।

    এই পরিকল্পনার আওতায় সরকার ব্যাংক খাতে একটি সমন্বিত কৌশল প্রণয়ন করবে। এতে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের ভূমিকা স্পষ্টভাবে নির্ধারণ করা হবে, বিশেষ করে সংকটকালীন সময় এবং দুর্বল ব্যাংকগুলোতে সম্ভাব্য রাষ্ট্রীয় সহায়তার শর্তাবলি উল্লেখ থাকবে। ব্যাংক খাত ব্যবস্থাপনায় একটি নতুন ব্যাংকিং সেক্টর ক্রাইসিস ম্যানেজমেন্ট কাউন্সিল (BCMC) গঠন করা হবে, যারা সমন্বয় সাধন ও তদারকির দায়িত্বে থাকবে। মূল লক্ষ্য হলো আর্থিকভাবে দুর্বল ব্যাংকগুলোতে অতীতের মতো ছাড় না দিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

    ব্যাংক খাত সংস্কারের মূল ভিত্তি হচ্ছে একটি শক্তিশালী আইনগত কাঠামো গড়ে তোলা, যা ঋণ পুনরুদ্ধার ব্যবস্থাকে জোরালো করবে, দেউলিয়াত্ব প্রক্রিয়া আধুনিক করবে এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোকে প্রয়োজনীয় ক্ষমতা দেবে। আইএমএফের ৫.৫ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজের পরবর্তী কিস্তিগুলো এই সংস্কার বাস্তবায়নের সাথেই সরাসরি সংযুক্ত।

    ২০২৬ সালের প্রথম প্রান্তিকের মধ্যে যেসব আইন প্রণয়ন বা সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছে সরকার:

    • ব্যাংকক্রাপসি আইন: করপোরেট দেউলিয়াত্ব সংক্রান্ত নতুন কাঠামো তৈরি হবে, যা টিকিয়ে রাখা সম্ভব এমন প্রতিষ্ঠানকে দীর্ঘ লিকুইডেশন প্রক্রিয়া ছাড়াই পুনর্গঠনে সহায়তা করবে।
    • মানি লোন কোর্ট আইন: ঋণ আদায়ের বিচারব্যবস্থা দ্রুততর করতে আইন সংশোধন হবে। এর আগেই আদালতের জনবল ও অবকাঠামো বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
    • ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন: বেসরকারি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির লাইসেন্সিংয়ের কাঠামো তৈরি হবে, যাতে খেলাপি ঋণ লেনদেনের একটি প্ল্যাটফর্ম গড়ে ওঠে। তবে সরকারি অর্থায়নে ‘ব্যাড ব্যাংক’ গঠনের পরিকল্পনা নেই।
    • ব্যাংক রেজুলুশন অর্ডিন্যান্স (মে ২০২৫): ব্যর্থ ব্যাংক বন্ধে কেন্দ্রীয় ব্যাংককে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এটি নিয়ন্ত্রকদের জন্য আইনি সুরক্ষা প্রদান করে এবং ‘নো ক্রেডিটর ওর্স অফ’ নীতিমালা কার্যকর করে।
    • ডিপোজিট প্রোটেকশন অর্ডিন্যান্স: আমানত সুরক্ষা সীমা দ্বিগুণ করে ২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। ‘পে বক্স প্লাস’ মডেলের আওতায় এই তহবিল সংকটকালীন ব্যাংক উদ্ধারেও সহায়তা করবে।

    সম্প্রতি তারল্য সংকটে দুর্বল ব্যবস্থাপনার অভিযোগে ১৫টি বেসরকারি ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ১৪টির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে এবং একটি ব্যাংকে প্রশাসক বসানো হয়েছে। এছাড়া, ব্যাংকের প্রকৃত মালিকানা চিহ্নিত ও প্রকাশে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। ২০২৫ সালের মধ্যেই ব্যাংক কোম্পানি আইনে সংশোধনী এনে বোর্ড সদস্য ও মালিকদের যোগ্যতা নির্ধারণে নতুন মানদণ্ড চালুর ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগেও দক্ষতা ও যোগ্যতা যাচাই আরও কঠোর হবে।

    বাংলাদেশ ব্যাংক বেসরকারি ব্যাংকগুলোকে নিজস্ব আইনি বিভাগ শক্তিশালী করতে বলেছে। তাদেরকে নতুনভাবে ঋণ নিষ্পত্তির রোডম্যাপ গ্রহণ করতে বলা হয়েছে, যা ২০২৬ সালে সম্পদ পর্যালোচনার ফলাফলের ভিত্তিতে হালনাগাদ হবে। সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পুনর্গঠিত করা হয়েছে একটি অ্যাসেট রিকভারি টাস্কফোর্স, যার নেতৃত্বে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও আন্তর্জাতিক সংস্থাগুলোও রয়েছে। লক্ষ্য হলো—দেশ-বিদেশে ব্যাংক জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে চুরি যাওয়া সম্পদ জব্দ ও পুনরুদ্ধার করা। সরকার স্বীকার করেছে, ব্যাংক খাতে অনিয়ম এখন “ম্যাক্রো-প্রাসঙ্গিক মাত্রায়” পৌঁছেছে। তাই এ সম্পদ পুনরুদ্ধারকে তারা জবাবদিহিতামূলক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে।

    ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক একটি জরুরি তারল্য সহায়তা কাঠামো গড়ে তুলবে। এতে শরিয়াহসম্মত ব্যবস্থাও থাকবে এবং সরকারি নিশ্চয়তার ভিত্তিতে জামানতযুক্ত সহায়তা নিশ্চিত করা হবে। এছাড়া সহায়তা প্রদান সঙ্গে সঙ্গেই তা মনেটারি পলিসির মাধ্যমে ‘স্টেরিলাইজ’ করা হবে, যাতে মুদ্রাস্ফীতি না বাড়ে।

    বাংলাদেশ ব্যাংক ১৮টি বেসরকারি ব্যাংকের সম্পদ গুণগত পর্যালোচনায় নেমেছে, যা ব্যাংকিং খাতের ৩৫ শতাংশ সম্পদ কভার করে। প্রথম পর্যায়ে ছয়টি ব্যাংকের মূল্যায়ন মে মাসে শেষ হয়েছে। বাকি ১২টি ব্যাংক ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে পর্যালোচনার আওতায় আসবে। আইএমএফ, বিশ্বব্যাংক ও এডিবির সঙ্গে সম্মত পরিপত্র অনুযায়ী, একটি তদারকি কমিটিও গঠিত হবে।

    রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষেত্রেও স্বাধীন পরামর্শকদের মাধ্যমে একিউআর (AQR) চালানোর বিষয়ে চিন্তা করছে সরকার, যার সময়সীমা মার্চ ২০২৬ পর্যন্ত। এছাড়া, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ঝুঁকিভিত্তিক তদারকি পদ্ধতি চালু করেছে এবং ২০টি ব্যাংকে পাইলট পরিদর্শন শেষ করেছে। ২০২৬ সালের জানুয়ারির মধ্যে প্রতিটি ব্যাংকের জন্য একক তদারকি দল গঠন করা হবে। সেই সঙ্গে, খেলাপি ঋণ হিসাবের সংজ্ঞাও কঠোর করা হয়েছে এবং আন্তর্জাতিক মানদণ্ড বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৭ সাল। ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন ‘প্রুডেনশিয়াল বাফার’ কার্যকর থাকবে।

    সরকার বলছে, এই আইনি ও কাঠামোগত সংস্কার ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে ও রাজনৈতিক প্রভাবে ঋণ আদায়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সহায়ক হবে। আইএমএফসহ উন্নয়ন সহযোগীদের সশর্ত সমর্থনের মধ্যে দিয়ে এই রোডম্যাপ বাস্তবায়নই দেশের আর্থিক খাতের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.