Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশীয় ল্যাবে তৈরি বিদেশি ফুলের চারা
    অর্থনীতি

    দেশীয় ল্যাবে তৈরি বিদেশি ফুলের চারা

    মনিরুজ্জামানজুলাই 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যশোরে উৎপাদন হচ্ছে বিদেশী ফুলের চারা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফুলের রাজ্য হিসেবে পরিচিত যশোরের গদখালী। একসময় এখানকার চাষিরা কেবল দেশি ফুল চাষ করতেন। এখন সেই দৃশ্য বদলেছে। গদখালীতে চাষ হচ্ছে নেদারল্যান্ডসের লিলিয়াম, এস্টোমা ও জারবেরা ফুল। আগে এসব ফুলের চারা ভারত থেকে আমদানি করা হতো উচ্চ মূল্যে। এখন দেশেই টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদন করছে আরআরএফ নামের একটি বেসরকারি সংস্থা।

    সংশ্লিষ্টরা বলছেন, আপাতত চাহিদার তুলনায় চারা উৎপাদন কম হলেও ভবিষ্যতে দেশ এসব বিদেশি ফুলের চারা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে। এতে আমদানিনির্ভরতা কমবে। যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারার ফুলচাষি সানজিদা আক্তার এক দশকের বেশি সময় ধরে ফুল চাষ করছেন। পাঁচ বছর আগে শুরু করেন জারবেরা ফুল চাষ। আগে ভারত থেকে চারা আনতেন। এখন নিচ্ছেন আরআরএফ-এর ল্যাবে উৎপাদিত টিস্যু কালচারের চারা। এতে করে তার খরচ অনেকটাই কমেছে।

    তিনি বলেন, ‘ভারত থেকে প্রতি চারা আনতে খরচ হতো ১০০ টাকার বেশি। নিজে গিয়ে আনতে পারতাম না। তাই পছন্দমতো রঙ বা জাত মিলত না। এখন যশোরেই আরআরএফ-এর ল্যাব থেকে পছন্দমতো চারা পাচ্ছি। দামে কম, সময়মতো হাতে আসছে, ফলে ঠিক সময়ে রোপণ করতে পারছি।’

    আরআরএফ-এর বৈজ্ঞানিক কর্মকর্তা হোসাইন আহমেদ বলেন, ‘আমাদের উৎপাদিত চারার মান আমদানিকৃত চারার চেয়ে ভালো। সরবরাহের আগে আমরা জাত, রঙ ও গুণমান যাচাই করে দিই। এতে চাষিরা কাঙ্ক্ষিত চারা পাচ্ছেন। চাহিদা মাসে ২৫ হাজার হলেও আমরা এখনো পাঁচ হাজার উৎপাদন করতে পারছি। উৎপাদন বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে।’

    প্রতিষ্ঠানটির সিনিয়র সহকারী পরিচালক অসিত বরণ মণ্ডল জানান, চাষিরা আগে ভারত থেকে বেশি দামে চারা আনতেন। এখন তাদের কাছে আমরা অর্ধেক দামে মানসম্পন্ন চারা দিচ্ছি। যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, রাজশাহী ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় চারা সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি চাষিদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। মাঠপর্যায়ে সমস্যায় পড়লে কর্মীরা তাৎক্ষণিক সহায়তা দিচ্ছেন। তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য আগামী কয়েক বছরের মধ্যে ফুলের চারার ক্ষেত্রে দেশকে স্বয়ংসম্পূর্ণ করা। এতে আমদানি কমবে, এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.