Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সাংবিধানিক মর্যাদা পাচ্ছে বাংলাদেশ ব্যাংক
    অর্থনীতি

    সাংবিধানিক মর্যাদা পাচ্ছে বাংলাদেশ ব্যাংক

    মনিরুজ্জামানজুলাই 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    খেলাপি ঋণ এক বছরে বেড়েছে ৩ লাখ কোটি টাকারও বেশি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। প্রথমবারের মতো কেন্দ্রীয় ব্যাংককে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক পাবে পূর্ণ স্বাধীনতা, স্বশাসন এবং সংসদের কাছে সরাসরি জবাবদিহির কাঠামো। এ লক্ষ্যে ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার, ২০২৫’ নামে একটি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়েছে।

    নতুন আইনে বাংলাদেশ ব্যাংক সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাবে। গভর্নর ও ডেপুটি গভর্নর নিয়োগ দেওয়া হবে ছয় বছরের জন্য—সংসদের অনুমোদন ও প্রধানমন্ত্রীর সুপারিশের ভিত্তিতে। অপসারণের ক্ষেত্রেও থাকবে কারণ দর্শানোর নোটিশ ও শুনানির বিধান। দায়িত্ব নেওয়ার আগে গভর্নরকে শপথ নিতে হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে, যা প্রতীকীভাবে সংবিধানিক মর্যাদার বহিঃপ্রকাশ।

    আইনটি কার্যকর হলে বাংলাদেশ ব্যাংক হয়ে উঠবে ব্যাংক খাতের একক নিয়ন্ত্রক। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং মুদ্রানীতির পুরো ব্যবস্থাপনায় থাকবে কেন্দ্রীয় ব্যাংকের একচ্ছত্র কর্তৃত্ব। মুদ্রানীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, তারল্য ব্যবস্থাপনা ও আর্থিক স্থিতিশীলতায় ব্যাংক স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে। বিশ্লেষকরা বলছেন, এটি কেন্দ্রীয় ব্যাংককে নির্বাহী বিভাগের অধীন দফতর থেকে সরিয়ে একটি সত্যিকারের আর্থিক নিয়ন্ত্রক সংস্থায় পরিণত করবে।

    বর্তমানে গভর্নরের মর্যাদা সচিবের নিচে হলেও নতুন আইনে তাকে মন্ত্রীর সমমর্যাদা দেওয়া হচ্ছে। তিনি হবেন বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তবে একক কর্তৃত্ব নয়, বরং একটি ‘নির্বাহী উপদেষ্টা কমিটি’র পরামর্শে চলতে হবে তাকে। এই কমিটি মুদ্রানীতি ও নিরীক্ষা ছাড়া অন্য বিষয়ে সিদ্ধান্তে সহায়তা করবে। একইসঙ্গে অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, অর্থসচিব ও গভর্নরকে নিয়ে গঠিত হবে ‘সমন্বয় পরিষদ’, যা অর্থনীতি, রাজস্ব ও মুদ্রানীতিতে সমন্বয় আনবে।

    বাংলাদেশ ব্যাংক হবে দেশের একমাত্র নিয়ন্ত্রক সংস্থা (সোল রেগুলেটর) এর আওতায় থাকবে ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান আইন, মুদ্রানীতি বাস্তবায়ন, ব্যাংক রেজল্যুশন ও ঝুঁকিভিত্তিক তদারকি। আইএমএফ ও বৈদেশিক সংস্থার সঙ্গে সমন্বয়ে কোনো মন্ত্রণালয়ের হস্তক্ষেপ ছাড়াই নিজস্ব নীতিতে সিদ্ধান্ত নিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক।

    নতুন আইনে থাকবে আট সদস্যের একটি পরিচালনা পর্ষদ। এতে গভর্নর ছাড়াও থাকবেন দুই ডেপুটি গভর্নর ও পাঁচজন বেসরকারি স্বাধীন সদস্য। এই সদস্যদের প্রত্যেকের কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থনীতি, ব্যাংকিং, আইন বা ঝুঁকি ব্যবস্থাপনায়। সরকারি কর্মকর্তা বা আমলা কেউ এই বোর্ডে থাকতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘দ্বৈত শাসনের কারণে এতদিন অনেক সিদ্ধান্ত আটকে থাকত। এবার বোর্ড হবে স্বাধীন ও পেশাদার।’

    আইনের আওতায় গঠিত হবে ‘ব্যাংক রেজল্যুশন বিভাগ’, যা ব্যাংক বন্ধ, পুনর্গঠন, পর্ষদ বাতিল ও সম্পদ হস্তান্তরের দায়িত্বে থাকবে। বিশ্লেষকরা একে বলছেন ‘গেমচেঞ্জার’। এটি বাংলাদেশ ব্যাংককে দেবে সংকটময় ব্যাংকগুলোকে শক্ত হাতে নিয়ন্ত্রণের ক্ষমতা। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক ১৫টি দুর্বল ব্যাংক চিহ্নিত করেছে। এর মধ্যে ১৪টির বোর্ড বাতিল হয়েছে, একটি ব্যাংকে প্রশাসক বসানো হয়েছে। এছাড়া, বেনামি মালিকানা বন্ধে নতুন নীতিমালাও কার্যকর হয়েছে। গভর্নর আহসান এইচ মনসুর বলেন, পাঁচটি ব্যাংকের একীভূতকরণ শুরু হয়েছে। প্রয়োজনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকও যুক্ত হবে।

    নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) ক্ষেত্রেও একই রকম কড়াকড়ি শুরু হয়েছে। অন্তত ১৫টি প্রতিষ্ঠান কার্যত দেউলিয়া, যাদের খেলাপি ঋণের হার ৮০–১০০ শতাংশ। ২০টি এনবিএফআইকে শোকজ করা হয়েছে। তাদের পরিণতি হতে পারে লিকুইডেশন বা একীভূতকরণ।

    পাঁচটি প্রধান আইনও সংস্কারের আওতায়: বাংলাদেশ ব্যাংকের রূপান্তরের পাশাপাশি আরও পাঁচটি গুরুত্বপূর্ণ আইন সংশোধন বা প্রণয়ন হচ্ছে:

    • ব্যাংকরাপ্সি আইন: করপোরেট দেউলিয়া প্রক্রিয়া আধুনিক করবে।
    • মানিলোন কোর্ট আইন: ঋণ মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করবে।
    • ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন: খেলাপি ঋণ উদ্ধার করবে বেসরকারি সংস্থা।
    • ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ: ব্যাংক বন্ধ ও পুনর্গঠনে পূর্ণ ক্ষমতা দিয়েছে বাংলাদেশ ব্যাংককে।
    • ডিপোজিট প্রটেকশন অধ্যাদেশ: আমানত বিমার সীমা দ্বিগুণ করে ২ লাখ টাকা করা হয়েছে। গঠন করা হচ্ছে Pay Box Plus নামে একটি তহবিল।

    বাংলাদেশ ব্যাংক গঠন করেছে অ্যাসেট রিকভারি টাস্কফোর্স। এতে থাকবে বিএফআইইউ, দুদক, এবং আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা। টাস্কফোর্সের কাজ হবে পাচার হওয়া অর্থ ও দুর্নীতির মাধ্যমে হারানো সম্পদ উদ্ধার। আইএমএফ-এর ৫.৫ বিলিয়ন ডলারের ঋণের পরবর্তী কিস্তি এই সংস্কারের বাস্তব অগ্রগতির ওপর নির্ভর করছে। বিশ্বব্যাংক ও এডিবিও এ উদ্যোগে সমর্থন দিয়েছে।

    আইএমএফ সংস্কারের ছয়টি মূল শর্ত:

    • সাংবিধানিক মর্যাদা নিশ্চিত করা
    • রেজল্যুশন কাঠামো গঠন
    • একিউআর সম্পন্ন করা
    • ডিপোজিট প্রটেকশন চালু
    • স্বচ্ছ নিয়োগ ও গভর্ন্যান্স
    • নিরপেক্ষ তারল্য সহায়তা কাঠামো গঠন

    গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘প্রতিটি ব্যাংকের অর্ধেক পরিচালনা পরিচালক হতে হবে স্বাধীন। একটা পরিবার থেকে তিনজনের বেশি সদস্য চলবে না। স্বাধীন পরিচালক ছাড়া কোনও ব্যাংক নিরাপদ নয়।’ তিনি জানান, এই সংস্কার চলমান থাকবে। সরকার পরিবর্তন হলেও নীতিতে পরিবর্তন হবে না। যদি হয়, অর্থনীতি ভেঙে পড়বে।

    বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাংলাদেশের ব্যাংক খাত সংস্কারের সবচেয়ে বড় ও সমন্বিত পদক্ষেপ। তবে বাস্তবায়নে চাই রাজনৈতিক সদিচ্ছা ও দক্ষ প্রশাসনিক প্রয়োগ। যদি নিয়োগ হয় পক্ষপাতদুষ্ট, আর সংসদ হয় ‘রাবার স্ট্যাম্প’, তবে সবকিছু কাগজেই থেকে যাবে।

    বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ‘সাংবিধানিক মর্যাদার পাশাপাশি দরকার যোগ্য, স্বাধীন গভর্নর। এজন্য প্রয়োজন স্বচ্ছ নিয়োগ নীতি ও কার্যকর সার্চ কমিটি।’ এই আইনি সংস্কার ও কাঠামোগত রূপান্তর সঠিকভাবে বাস্তবায়ন হলে বাংলাদেশ ব্যাংক হয়ে উঠতে পারে একটি আধুনিক, জবাবদিহিমূলক এবং জনগণের আস্থার উপযুক্ত কেন্দ্রীয় প্রতিষ্ঠান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.