Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশ ইস্যুতে ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্য কৌশল
    অর্থনীতি

    বাংলাদেশ ইস্যুতে ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্য কৌশল

    মনিরুজ্জামানজুলাই 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাংলাদেশ ইস্যুতে ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্য কৌশল
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্র এখন বাণিজ্য ও বৈশ্বিক প্রতিযোগিতার দৃষ্টিভঙ্গি থেকে সম্পর্ক মূল্যায়ন করছে বলে মন্তব্য করেছেন দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান।

    ফরেন পলিসি’র ‘সাউথ এশিয়া ব্রিফ’-এ এক বিশ্লেষণে কুগেলম্যান বলেন, ট্রাম্প প্রশাসন বিদেশি সহায়তা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে এবং গণতন্ত্র চর্চা কিংবা রাষ্ট্র গঠনে সম্পদ ব্যয় করার আগ্রহ তাদের খুবই সীমিত।

    সম্প্রতি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে টেলিফোনে কথা হয়। উভয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এই কথোপকথন প্রমাণ করে যে, ওয়াশিংটন এখন দ্বিপাক্ষিক সম্পর্ককে দেখছে অর্থনীতি ও ইন্দো-প্যাসিফিক নিরাপত্তার প্রসঙ্গ থেকে।

    কুগেলম্যান বলেন, ইউনূস-রুবিও ফোনালাপে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণে এর অর্থ চীনের প্রভাব মোকাবিলা। তবে যুক্তরাষ্ট্রের এই দুই লক্ষ্যই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন তিনি।

    কুগেলম্যান বলেন, যদি কোনো বাণিজ্যচুক্তি না হয়, তাহলে বাংলাদেশকে ৩৭ শতাংশ আমেরিকান শুল্কের মুখে পড়তে হবে। পাশাপাশি, বাংলাদেশ দীর্ঘদিন ধরেই জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করে আসছে। তারা বড় শক্তিগুলোর সঙ্গে ভারসাম্য বজায় রেখে চলতে চায়, একপক্ষে নয়। চলতি সপ্তাহের শুরুতে প্রধান উপদেষ্টা ইউনূস ও মার্কো রুবিওর মধ্যে ফোনালাপকে দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের আমলে এখন পর্যন্ত অন্যতম উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ হিসেবে দেখা হচ্ছে।

    কুগেলম্যান বলেন, এই ফোনালাপ মার্কিন পররাষ্ট্রনীতি কীভাবে পরিবর্তিত হচ্ছে, তার একটি স্পষ্ট ইঙ্গিত। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কৌশলগত অগ্রাধিকার বদলেছে। তিনি জানান, বাইডেন প্রশাসনের শেষ দিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি অন্তর্বর্তী সরকারকে উন্নয়ন সহায়তা ও গণতন্ত্র পুনর্গঠনে কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ওই সময়কার বিশৃঙ্খলার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেছিলেন।

    টেলিফোনে দুই দেশের শীর্ষ কর্মকর্তারা অর্থনৈতিক সম্পর্ক গভীর করার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের অঙ্গীকার করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, “পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টা উভয়েই অর্থনৈতিক সম্পর্ক গভীরতর করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।”

    এপ্রিল মাসে প্রধান উপদেষ্টা ইউনূস একটি জরুরি বৈঠক ডেকেছিলেন। এতে অর্থনীতিবিদ, উপদেষ্টা ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু মোকাবেলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন “রেসিপ্রোকাল ট্যারিফস” নীতির আওতায় বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সরকার আশা করছে, ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনার মাধ্যমে শুল্ক সমস্যা নিরসন সম্ভব হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.