Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » অর্থনীতি স্থিতিশীল রাখতে তেল উৎপাদন বাড়াবে ওপেক
    অর্থনীতি

    অর্থনীতি স্থিতিশীল রাখতে তেল উৎপাদন বাড়াবে ওপেক

    মনিরুজ্জামানUpdated:জুলাই 7, 2025জুলাই 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্ব অর্থনীতি স্থিতিশীল রাখতে অপরিশোধিত তেলের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক ও এর সহযোগী আটটি দেশ। আগামী আগস্ট থেকে তারা প্রতিদিন অতিরিক্ত ৫ লাখ ৪৮ হাজার ব্যারেল তেল উৎপাদন করবে।

    এই সিদ্ধান্ত এসেছে ওপেক প্লাস–এর সাম্প্রতিক এক ভার্চ্যুয়াল বৈঠক থেকে। এতে অংশ নেয় রাশিয়া, সৌদি আরব, আলজেরিয়া, ইরাক, কাজাখস্তান, কুয়েত, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। বৈঠকের আগে ধারণা করা হচ্ছিল, উৎপাদন বাড়ানো হবে দৈনিক ৪ লাখ ১১ হাজার ব্যারেল। তবে চূড়ান্ত সিদ্ধান্তে তা ছাড়িয়ে গেছে।

    ওপেক সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্ববাজারে স্থিতিশীলতা আনতে এবং বর্তমান অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে তারা এই উদ্যোগ নিয়েছে। সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওপেক প্লাস এর আগে দুটো ধাপে স্বেচ্ছায় তেল উৎপাদন কমানোর পরিকল্পনা করেছিল। প্রথমত, প্রতিদিন ১৬ লাখ ৬০ হাজার ব্যারেল কম উৎপাদনের সময়সীমা ছিল ২০২৫ সালের শেষ পর্যন্ত। দ্বিতীয়ত, অতিরিক্ত ২২ লাখ ব্যারেল উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২০২৫ সালের প্রথম প্রান্তিক পর্যন্ত।

    পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসে ১ লাখ ৩৭ হাজার ব্যারেল করে উৎপাদন বাড়ানোর কথা ছিল। তবে এই গতিতে দেশগুলো বেশিদিন চলতে পারেনি। শুধুমাত্র এপ্রিলে নির্ধারিত মাত্রায় উৎপাদন সম্ভব হয়েছিল। পরের তিন মাসে—মে, জুন ও জুলাইয়ে—উৎপাদন বাড়িয়ে দৈনিক ৪ লাখ ১১ হাজার ব্যারেলে পৌঁছায়। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগস্টে উৎপাদন আরও বাড়িয়ে নেওয়া হবে ৫ লাখ ৪৮ হাজার ব্যারেলে।

    তেলের সাম্প্রতিক দামের পেছনে দুটি কারণ চিহ্নিত করেছে বিশ্লেষকরা। প্রথমত, গ্রীষ্মকালীন চাহিদা বেড়ে গেছে। দ্বিতীয়ত, ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক ১২ দিনের সংঘর্ষে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। বিশেষ করে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল।

    বর্তমানে সেপ্টেম্বরে ডেলিভারির জন্য ব্রেন্ট ক্রুড তেলের দাম দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ৬৮ দশমিক ৩০ ডলার। অন্যদিকে, আগস্টে মেয়াদ শেষ হতে যাওয়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম নির্ধারিত হয়েছে ব্যারেলপ্রতি ৬৬ দশমিক ৫০ ডলার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.