Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাণিজ্য চুক্তির পথে যুক্তরাষ্ট্র, ১ আগস্ট থেকে বাড়ছে শুল্ক
    অর্থনীতি

    বাণিজ্য চুক্তির পথে যুক্তরাষ্ট্র, ১ আগস্ট থেকে বাড়ছে শুল্ক

    মনিরুজ্জামানজুলাই 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাণিজ্য চুক্তির পথে যুক্তরাষ্ট্র, ১ আগস্ট থেকে বাড়ছে শুল্ক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র একাধিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে। পাশাপাশি, তিনি জানান, ৯ জুলাইয়ের মধ্যে শুল্ক বৃদ্ধির বিষয়টি সংশ্লিষ্ট দেশগুলোকে জানানো হবে, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে।

    ট্রাম্প প্রশাসনের এই ঘোষণা এমন সময় এলো, যখন বিশ্বজুড়ে তার বাণিজ্য নীতির প্রভাবে অর্থনীতিতে অস্থিরতা দেখা দিয়েছে। বিভিন্ন দেশ শুল্কের ধাক্কা সামাল দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির পথে হাঁটছে। গত এপ্রিল মাসে ট্রাম্প বেশিরভাগ দেশের ওপর ১০ শতাংশ বেস শুল্ক এবং কিছু ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন। তবে এরপর তিন সপ্তাহের জন্য শুল্ক কার্যকর স্থগিত রাখেন, যা এবার কার্যকর হতে যাচ্ছে।

    রবিবার নিউ জার্সিতে গলফ খেলার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। যদিও তিনি আগেই ১ আগস্টের সময়সীমা উল্লেখ করেছিলেন, তখন পর্যন্ত স্পষ্ট ছিল না—সব দেশেই শুল্ক একযোগে কার্যকর হবে কি না। এই বিষয়ে বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক জানান, উচ্চ শুল্ক ১ আগস্ট থেকেই কার্যকর হবে। তিনি বলেন, “প্রেসিডেন্ট এই মুহূর্তে হার নির্ধারণ ও চুক্তিগুলো সাজাচ্ছেন।” নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, সোমবার দুপুর ১২টা (ইস্টার্ন টাইম) থেকে শুল্ক বৃদ্ধির নোটিশ পাঠানো শুরু হবে।

    একই সঙ্গে তিনি একটি নতুন শুল্ক নীতি ঘোষণা করেন, যেখানে BRICS জোটের সঙ্গে ঘনিষ্ঠ দেশগুলোকে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক দিতে হবে। কোনো দেশের জন্য এ ক্ষেত্রে ছাড় থাকবে না। ২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের অংশগ্রহণে BRICS জোট গঠিত হয়। পরে দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এতে যুক্ত হয়।

    ট্রাম্প যদিও সৌদি আরব ও ইউএইয়ের মতো কিছু দেশের নেতার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন এবং সম্প্রতি ভারতের সঙ্গে একটি চুক্তির সম্ভাবনার কথাও জানিয়েছেন। রবিবার BRICS নেতারা গাজা ও ইরানে হামলার নিন্দা জানান। তারা বৈশ্বিক প্রতিষ্ঠানের সংস্কার এবং বর্ধিত শুল্ক হারে বৈশ্বিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব সম্পর্কে সতর্ক করেন। তবে ট্রাম্পের এই নতুন শুল্ক উদ্যোগ ভারতের মতো দেশগুলোর সঙ্গে চলমান আলোচনা ব্যাহত করবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

    এদিন সিএনএনের এক সাক্ষাৎকারে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, কয়েকটি বড় চুক্তি শিগগিরই ঘোষণা করা হবে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে বলেও তিনি জানান। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব কম বাণিজ্য রয়েছে এমন ১০০টি ছোট দেশকেও শুল্ক বৃদ্ধির বিষয়ে চিঠি পাঠানো হবে। “যেসব দেশ আলোচনা এগিয়ে নিচ্ছে না, তাদের জানিয়ে দেওয়া হবে—আগস্টের ১ তারিখ থেকে শুল্ক আবার ২ এপ্রিলের অবস্থায় ফিরে যাবে,” বলেন বেসেন্ট।

    হোয়াইট হাউজের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের প্রধান কেভিন হ্যাসেট জানান, যেসব দেশ আন্তরিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে, তাদের জন্য কিছুটা সময় বাড়ানো হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। হোয়াইট হাউজের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান স্টিফেন মিরান জানান, কম শুল্ক সুবিধা পেতে দেশগুলোকে ছাড় দিতে হবে। তিনি বলেন, “ইউরোপ ও ভারতের সঙ্গে আলোচনা ভালো হচ্ছে। যারা ছাড় দিতে আগ্রহী, তারা কিছুটা সময় পেতে পারে।”

    বেসেন্ট জানান, যুক্তরাষ্ট্রের মোট বাণিজ্য ঘাটতির ৯৫ শতাংশের জন্য দায়ী ১৮টি বড় বাণিজ্য অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে। তবে অনেক দেশ এখনো চুক্তি চূড়ান্ত করতে সময় নিচ্ছে। থাইল্যান্ড এখন ৩৬ শতাংশ শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য, শিল্পপণ্য ও জ্বালানি কেনার পাশাপাশি বোয়িংয়ের বিমান কেনার আগ্রহ দেখাচ্ছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী পিচাই চুনহাভাজিরা।

    এদিকে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ছোট পরিসরের বাণিজ্য চুক্তি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সিএনবিসি-টিভি১৮। এতে ভারতীয় পণ্যের ওপর গড় শুল্ক হার ১০ শতাংশ হতে পারে।

    হ্যাসেট জানান, যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে আগেই হওয়া চুক্তির কাঠামো অন্যান্য দেশগুলোর জন্য দিকনির্দেশনা হতে পারে। তিনি বলেন, ট্রাম্পের চাপের কারণে অনেক দেশ তাদের উৎপাদন যুক্তরাষ্ট্রে স্থানান্তরের চিন্তা করছে। মিরান বলেন, ভিয়েতনামের সঙ্গে হওয়া চুক্তি ছিল অসাধারণ। “এটি ছিল সম্পূর্ণ একমুখী। আমরা তাদের রপ্তানির ওপর বড় শুল্ক আরোপ করেছি, আর তারা আমাদের পণ্যে শূন্য শুল্ক দিয়েছে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.