Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নিরাপদ খাদ্য নিশ্চিত করলেই বাড়বে রফতানি
    অর্থনীতি

    নিরাপদ খাদ্য নিশ্চিত করলেই বাড়বে রফতানি

    মনিরুজ্জামানজুলাই 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    নিরাপদ খাদ্য নিশ্চিত করলেই বাড়বে রফতানি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বজুড়ে চাহিদা বাড়ায় বাংলাদেশ থেকে খাদ্য রফতানির বিশাল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তবে নিরাপদ খাদ্য নিশ্চিত না করায় এই সুযোগ পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।

    সোমবার (৭ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘মডার্ন ফুড সেফটি সিস্টেম ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি। সেমিনেটি আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। পরে খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    আলী ইমাম বলেন, “বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার পথে এগোচ্ছে। এই পথে জনকল্যাণের অন্যতম ভিত্তি হচ্ছে নিরাপদ খাদ্য। যদিও কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে, তবুও এখনো কাজ করার অনেক জায়গা আছে।” তিনি জানান, আন্তর্জাতিক মানের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নিরাপদ ও মানসম্পন্ন খাদ্য নিশ্চিত করা গেলে কৃষি ও খাদ্য খাতে রফতানি আয় বহুগুণে বাড়বে।

    সেমিনারে সভাপতিত্ব করেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক মঞ্জুর মোর্শেদ আহমেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি তমোহিদ ইচিগুচি।

    আলী ইমাম আরও জানান, আধুনিক নিরাপদ খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে দক্ষ জনবল ও আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষাগার দরকার। এ লক্ষ্যে ঢাকায় একটি আধুনিক পরীক্ষাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা জাতীয় রেফারেন্স পরীক্ষাগার হিসেবে কাজ করবে। এই প্রকল্পের আওতায় আরও নির্মাণ করা হবে একটি প্রশাসনিক ভবন, একটি প্রশিক্ষণ কেন্দ্র এবং চট্টগ্রাম ও খুলনায় বিভাগীয় পর্যায়ের পরীক্ষাগার ও কার্যালয়। এসব উদ্যোগ দেশের খাদ্য পরীক্ষণ ও বিচারিক কাঠামোকে আরও শক্তিশালী করবে।

    রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, “জাপান দীর্ঘদিন ধরে বাংলাদেশের জ্বালানি, পরিবহন, কৃষিসহ বিভিন্ন খাতে কাজ করে আসছে। নিরাপদ খাদ্য একটি নতুন খাত হিসেবে আমাদের অংশীদারিত্ব আরও গভীর হয়েছে।” তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা একক কোনো সংস্থার কাজ নয়। এজন্য মন্ত্রণালয়গুলোর মধ্যে দায়িত্ব ভাগ এবং সমন্বিত কাঠামো গড়ে তোলা জরুরি, যাতে একক লাইসেন্সিং ব্যবস্থা বাস্তবায়ন করা যায়।

    জাপান সরকারের সঙ্গে স্বাক্ষরিত ঋণচুক্তির মাধ্যমে বাংলাদেশে নিরাপদ খাদ্য পরীক্ষাগার নির্মাণসহ প্রযুক্তিগত সহযোগিতা চলছে বলেও জানান তিনি। এ ছাড়া, বাংলাদেশ সরকার যেন যথেষ্টসংখ্যক পরিদর্শক ও পেশাদার নিয়োগ দেয়—সে প্রত্যাশাও ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

    সভাপতির বক্তব্যে খাদ্য সচিব বলেন, “স্বল্পমেয়াদি ও খণ্ডিত পদক্ষেপ যথেষ্ট নয়। আমাদের দরকার একটি পূর্ণাঙ্গ আধুনিক নিরাপদ খাদ্য ব্যবস্থা।” তিনি জানান, বিএফএসএ ও জাইকার যৌথ প্রকল্প ‘এসটিআইআরসি’–এর মাধ্যমে এ লক্ষ্য অর্জনে কাজ চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.