জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও চালু করেছে নতুন ডিজিটাল ওয়ালেট ‘পাঠাও পে’, যা ব্যবহারকারীদের জন্য আর্থিক লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করেছে। “Your YOUniverse, Your Way”—এই সাহসী ট্যাগলাইনের মাধ্যমে পাঠাও এবার ইনোভেশন, সিকিউরিটি ও লাইফস্টাইলকে একত্র করেছে। আজ থেকে সারাদেশে চালু হওয়া পাঠাও পে দেশের ডিজিটাল সেবা সহজ করার পথে প্রতিষ্ঠানটির আরেকটি বড় উদ্যোগ।
পাঠাও পে-এর মাধ্যমে এখন থেকে খাবার অর্ডার, রাইড নেওয়া, বিল ভাগাভাগি করা কিংবা টাকা পাঠানো—সবই করা যাবে সহজেই। এতে যুক্ত হয়েছে কিছু আকর্ষণীয় ফিচার:
- Pay Tag: পার্সোনাল ইনফো শেয়ার না করেও সহজে টাকা গ্রহণ বা সংগ্রহ।
- Split Pay: বন্ধুদের সঙ্গে বিল ভাগাভাগি করার সুবিধা।
- Group Send Money: একসঙ্গে একাধিকজনকে টাকা পাঠানো।
- Auto-Pay: নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট সম্পন্ন করা।
এছাড়া অ্যাপ থেকেই মোবাইল রিচার্জ করা যাবে এবং ডেবিট/ক্রেডিট কার্ড (Visa, Mastercard, AMEX) ও নগদ থেকে সহজেই ওয়ালেটে টাকা যোগ করা যাবে। নতুন সার্ভিসের অংশ হিসেবে পাঠাও চালু করেছে ‘পাঠাও পে কার্ড’, যা মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি দ্বারা সমর্থিত এবং Mastercard দ্বারা চালিত। এই মাল্টি-কারেন্সি ডেবিট কার্ডে থাকছে:
- রিয়েল-টাইম ওয়ালেট ব্যালেন্স সিঙ্কিং
- ডুয়াল কারেন্সি সাপোর্ট
- NFC Tap & Pay (পিন ছাড়াই ৫০০০ টাকা পর্যন্ত)
- এমটিবি’র সব এটিএম থেকে ফ্রি টাকা তোলার সুবিধা
তিনটি ইউনিক ডিজাইনে পাওয়া যাবে এই কার্ড: Starlit Horizon, Purple Haze ও Sunshine Beach। সঠিকভাবে পাসপোর্ট এনডোর্সমেন্ট থাকলেই এর মাধ্যমে দেশে-বিদেশে সহজে শপিং, ট্রাভেল ও অন্যান্য আন্তর্জাতিক পেমেন্ট করা যাবে।
লঞ্চ উপলক্ষে নতুন পাঠাও পে ইউজাররা পাচ্ছেন ৩,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক:
- পাঠাও ফুড: সর্বোচ্চ ১,০০০ টাকা
- পাঠাও কার রাইড: সর্বোচ্চ ১,০০০ টাকা
- বাইক রাইড: সর্বোচ্চ ৫০০ টাকা
- পার্সেল ডেলিভারি: সর্বোচ্চ ৫০০ টাকা
পাঠাও-এর সিইও ফাহিম আহমেদ জানান, “পাঠাও পে হলো ডিজিটালভাবে নিজস্ব ফাইন্যান্স নিয়ন্ত্রণের অন্যতম সহজ উপায়। যখন যেভাবে প্রয়োজন, তখন সেভাবেই আপনার ফান্ড অ্যাকসেস, ট্রানজেক্ট ও ম্যানেজ করতে পারবেন।” তিনি আরও বলেন, “এটি বাংলাদেশের জন্য তৈরি একটি নতুন ডিজিটাল ফাইন্যান্স সল্যুশন, যা ব্যবহারকারীর প্রয়োজন বুঝেই তৈরি করা হয়েছে।

