Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মার্কিন নিষেধাজ্ঞায় চীনের চিপ ব্যবসায় ধস
    অর্থনীতি

    মার্কিন নিষেধাজ্ঞায় চীনের চিপ ব্যবসায় ধস

    মনিরুজ্জামানজুলাই 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মার্কিন নিষেধাজ্ঞার চাপে চিপ বাজারে স্যামসাংয়ের বিপর্যয়
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চীনে উন্নত এআই চিপ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিশ্ববাজারে বড় ধাক্কা দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাংকে। বিশ্বের শীর্ষ মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে,  দ্বিতীয় প্রান্তিকে তাদের পরিচালন মুনাফা প্রত্যাশার চেয়েও অনেক কমে যেতে পারে, যা প্রায় ৫৬ শতাংশ। এর প্রধান কারণ হিসেবে কোম্পানিটি উল্লেখ করেছে এআই চিপ বিক্রির হ্রাস এবং মেমোরি চিপে বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান উদ্বেগ।

    বিশ্লেষকদের মতে, এই ক্ষতির পেছনে এনভিডিয়াকে হাই-ব্যান্ডউইথ মেমোরি (HBM) চিপ সরবরাহে বিলম্বও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মার্চে স্যামসাং জানিয়েছিল, জুন নাগাদ তারা সর্বশেষ এইচবিএম ৩ই ১২-লেয়ার চিপে অগ্রগতি আনবে। তবে মঙ্গলবার পর্যন্ত এনভিডিয়ার কাছে সরবরাহ বিষয়ে তারা কোনো নতুন তথ্য দেয়নি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, উন্নত এইচবিএম পণ্যগুলো এখনো গ্রাহকদের মূল্যায়নে রয়েছে এবং সরবরাহ প্রক্রিয়া অব্যাহত আছে।

    এই সুযোগে যুক্তরাষ্ট্রের বাজারে এগিয়ে গেছে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এসকে হাইনিক্স ও মাইক্রন। এআই প্রযুক্তিতে চাহিদা বাড়ায় চিপ বিক্রি করে তারা ইতিমধ্যে লাভবান হচ্ছে। তবে স্যামসাং তুলনামূলকভাবে চীনের ওপর বেশি নির্ভরশীল হওয়ায় তাদের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। চীনে যুক্তরাষ্ট্রের চিপ রপ্তানি নিয়ন্ত্রণ এবং স্থানীয় প্রতিযোগিতা বাড়ায় স্যামসাংয়ের অবস্থান আরও দুর্বল হয়েছে। এনএইচ ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের জ্যেষ্ঠ বিশ্লেষক রিউ ইয়ং-হো বলেন, ‘স্যামসাংয়ের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রতিযোগিতার সক্ষমতা ফিরে পাওয়া। সবকিছু এখন এইচবিএম-কে ঘিরেই।’

    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিও স্যামসাংয়ের চিপ ও মোবাইল ব্যবসার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়াচ্ছে। কোম্পানিটির মুনাফার হারও এর কারণে চাপে পড়েছে। রিউ জানান, ‘প্রতিযোগিতার বাজারে এখনই দাম বাড়ানো সম্ভব নয়, ফলে উচ্চ মুনাফা ধরে রাখাও কঠিন হয়ে পড়বে।’

    স্যামসাং জানিয়েছে, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে তাদের পরিচালন মুনাফা ৪.৬ ট্রিলিয়ন ওন বা ৩.৩৬ বিলিয়ন ডলারে নামতে পারে। অথচ বাজার বিশ্লেষক এলএসইজি স্মার্টএস্টিমেট বলছে, প্রত্যাশা ছিল ৬.২ ট্রিলিয়ন ওন। এটি গত ছয় প্রান্তিকের মধ্যে সবচেয়ে কম মুনাফা। এক বছর আগের একই সময়ে মুনাফা ছিল ১০.৪ ট্রিলিয়ন ওন (৭.৬ বিলিয়ন ডলার) এবং আগের প্রান্তিকে ছিল ৬.৭ ট্রিলিয়ন ওন (৪.৮৯ বিলিয়ন ডলার)। আয় কমে দাঁড়াতে পারে ৭৪ ট্রিলিয়ন ওনে, যা ০.১ শতাংশ হ্রাস এবং ডলারে দাঁড়ায় ৫৪.০৬ বিলিয়ন।

    চিপ ব্যবসায় মুনাফা কমার আরেকটি কারণ হিসেবে স্যামসাং জানিয়েছে, ইনভেন্টরির মূল্য পুনর্মূল্যায়ন করতে হয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিশ্লেষকদের মতে, এনভিডিয়ার কাছে বিক্রি না হওয়া এইচবিএম চিপই বড় অঙ্কের ইনভেন্টরি ক্ষতির কারণ। তাদের অনুমান, স্যামসাংয়ের চিপ বিভাগের পরিচালন মুনাফা ৫০০ বিলিয়ন ওনের আশেপাশে হতে পারে, যা আগের বছরের তুলনায় ৯০ শতাংশের বেশি কম। তবে ফোন ব্যবসায় কিছুটা মুনাফা বেড়ে থাকতে পারে।

    মঙ্গলবার স্যামসাংয়ের শেয়ারদর ০.২ শতাংশ কমে গেছে, যেখানে দক্ষিণ কোরিয়ার কসপির সূচক বেড়েছে ১.২ শতাংশ। কোম্পানিটি আরও জানিয়েছে, তারা ৩.৯ ট্রিলিয়ন ওন বা প্রায় ২.৮৫ বিলিয়ন ডলারের শেয়ার বাইব্যাক পরিকল্পনা করছে, যা গত নভেম্বরে ঘোষিত ১০ ট্রিলিয়ন ওনের বাইব্যাক কর্মসূচিরই অংশ। বিশ্লেষকেরা আশা করছেন, নতুন ফোনের বাজারে আসা এবং এনভিডিয়া ছাড়া অন্য গ্রাহকদের কাছে এইচবিএম চিপ বিক্রি বাড়লে স্যামসাং ধীরে ধীরে মুনাফা পুনরুদ্ধার করতে পারবে।

    এদিকে কোম্পানিটি জানিয়েছে, তাদের ফাউন্ড্রি ব্যবসার আয়ও কমেছে। যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞার প্রভাবে চীনে উন্নত চিপ বিক্রি কমেছে এবং ইনভেন্টরি মূল্য সমন্বয়ের প্রয়োজন দেখা দিয়েছে। এছাড়া ফ্যাক্টরির সক্ষমতা ব্যবহারের হার এখনো কম। তবে বছরের দ্বিতীয়ার্ধে চাহিদা বাড়লে ফাউন্ড্রি ব্যবসার ইউটিলাইজেশন হারও বাড়বে বলে আশা করছে স্যামসাং। এতে করে এই খাতে অপারেটিং ক্ষতি কিছুটা কমবে। আগামী ৩১ জুলাই কোম্পানিটি তাদের সব বিভাগের আয়বিবরণী প্রকাশ করবে বলে জানিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.