Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আবারও ঘুরে দাঁড়াচ্ছে
    অর্থনীতি

    বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আবারও ঘুরে দাঁড়াচ্ছে

    কাজি হেলালUpdated:জুলাই 10, 2025জুলাই 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দারিদ্র্য নয়, বৈষম্যই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বা রেডিমেড গার্মেন্টস (RMG) খাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। বছরের পর বছর ধরে এটি বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় উৎস হিসেবে কাজ করে এসেছে। বৈশ্বিক মন্দা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধজনিত অস্থিরতা, কাঁচামালের উচ্চমূল্য, ডলার সংকট এবং বড় বাজারগুলোর রাজনৈতিক অস্থিরতার মতো একাধিক প্রতিকূলতার মুখোমুখি হয়েও ২০২৪–২৫ অর্থবছরে খাতটি আবার ঘুরে দাঁড়ানোর স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

    এই খাতের প্রবৃদ্ধির প্রমাণ মিলেছে গত অর্থবছরের পরিসংখ্যানে। ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই–মার্চ) পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৮৪ শতাংশ, যেখানে আয় দাঁড়িয়েছে ৩০ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার। পুরো অর্থবছর শেষে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৮ দশমিক ৮৪ শতাংশ বেশি। যদিও লক্ষ্যমাত্রা ছিল ৪০ দশমিক ৪৯ বিলিয়ন ডলার অর্থাৎ প্রাপ্তি থেকে লক্ষ্যমাত্রায় কিছুটা ঘাটতি রয়েছে। তারপরও সামগ্রিক প্রবৃদ্ধি নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা দেয়।

    বিশ্ববাজারে বাংলাদেশের প্রধান রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র। ইউরোপে রপ্তানি বেড়েছে ১১ দশমিক ৩১ শতাংশ, যা থেকে আয় হয়েছে ১৫ দশমিক ০৭ বিলিয়ন ডলার। নেদারল্যান্ডস, সুইডেন, জার্মানি এবং ডেনমার্কের মতো দেশগুলোতে বাংলাদেশের পোশাকের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে। যুক্তরাষ্ট্রেও রপ্তানি বেড়েছে ১৭ দশমিক ২৩ শতাংশ, যা ৭ দশমিক ২ বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছেছে। এই বৃদ্ধির পেছনে রয়েছে পণ্যের গুণগতমান, প্রতিযোগী মূল্য এবং সময়মতো সরবরাহ নিশ্চিত করার সক্ষমতা।

    শুধু ঐতিহ্যবাহী বাজারেই নয়, বাংলাদেশ নতুন ও অপ্রচলিত বাজারেও অবস্থান শক্ত করছে। জাপানে রপ্তানি আয় হয়েছে ৮৩৯ মিলিয়ন ডলার, অস্ট্রেলিয়ায় ৫৮২ মিলিয়ন, ভারতে ৪৭৮ মিলিয়ন (যেখানে প্রবৃদ্ধি ১৮ দশমিক ৫৮%), তুরস্কে ৩০৫ মিলিয়ন (৩২ দশমিক ২০% প্রবৃদ্ধি) এবং মেক্সিকোতে আয় ২২৯ মিলিয়ন ডলার, যেখানে প্রবৃদ্ধির হার ২৫ দশমিক ১৪ শতাংশ। এসব তথ্য স্পষ্টভাবে প্রমাণ করে, বাজার বহুমুখীকরণ কৌশল এখন ফল দিতে শুরু করেছে।

    তৈরি পোশাক খাতের উপখাত বিশ্লেষণ করলে দেখা যায়, নিটওয়্যার বা বুননজাত পণ্যে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে আছে। এই খাত থেকে আয় হয়েছে ২১ দশমিক ১৬ বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ৯ দশমিক ৭৩ শতাংশ বেশি। ওভেন বা বোনা পোশাক থেকে আয় হয়েছে ১৮ দশমিক ১৯ বিলিয়ন ডলার, যার প্রবৃদ্ধি ৭ দশমিক ৮২ শতাংশ। ইউরোপে নিট পোশাকের চাহিদা বৃদ্ধি, দ্রুত উৎপাদনের সুবিধা এবং তুলনামূলক কম খরচে উৎপাদনের কারণেই নিটওয়্যার খাতটি এগিয়ে যাচ্ছে।

    তবে অর্থবছরের শেষ মাস জুনে হঠাৎ করেই রপ্তানিতে ধস নামে, যা বিশেষজ্ঞদের মতে এক সতর্কবার্তা হিসেবে দেখা উচিত। জুন মাসে নিটওয়্যারের রপ্তানি কমেছে ৪ দশমিক ০৪ শতাংশ এবং ওভেনের রপ্তানি কমেছে ৮ দশমিক ৯৬ শতাংশ। এর পেছনে রয়েছে বৈশ্বিক চাহিদার হ্রাস, কাঁচামালের মূল্যবৃদ্ধি, ক্রয়াদেশ হ্রাস এবং ডলার সংকটে উৎপাদন ব্যাহত হওয়া।

    সারা অর্থবছরেই রপ্তানিতে ওঠানামা লক্ষ্য করা গেছে। গত অক্টোবর মাসে নিটওয়্যারে ২৪ দশমিক ৬০ শতাংশ ও ওভেনে ২০ দশমিক ৫৪ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেলেও এপ্রিল মাসে প্রবৃদ্ধি কমে মাত্র ০ দশমিক ৪৪ শতাংশে নেমে আসে। এই অস্থিরতা প্রমাণ করে যে, বৈশ্বিক জিও–পলিটিক্যাল বাস্তবতা এখনও বাংলাদেশি শিল্পের ওপর সরাসরি প্রভাব ফেলে যাচ্ছে।

    এই পুনরুদ্ধারের ধারা অব্যাহত রাখতে হলে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আরও কিছু বড় চ্যালেঞ্জ মোকাবিলা করে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ইউরোপীয় ইউনিয়নে প্রতি কেজি পোশাকের ইউনিট মূল্য গড়ে ৫ শতাংশ কমে যাওয়া, কাঁচামালের সরবরাহ জটিলতা, আমদানি নির্ভরতা ও উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং মার্কিন ট্যারিফ নিয়ে অনিশ্চয়তা। এছাড়াও ভারতীয় পোশাক শিল্পের সাথে প্রতিযোগিতাও দিন দিন তীব্রতর হচ্ছে।

    এই বাস্তবতায় শিল্পের ভবিষ্যৎ টেকসই করতে হলে বাজার বহুমুখীকরণ আরও জোরদার করতে হবে। প্রযুক্তি ও অটোমেশনে বিনিয়োগ বাড়ানো, শ্রমিকদের দক্ষতা বাড়ানো, সরকারি নীতিগত সহায়তা ও প্রণোদনা নিশ্চিত করা এবং সবুজ কারখানা ও টেকসই উৎপাদন ব্যবস্থার ওপর জোর দিতে হবে।

    বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বহু বছর ধরে দেশের অর্থনীতির মূল ভিত্তি হিসেবে কাজ করছে। এই খাত থেকে প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় এবং লাখ লাখ মানুষ বিশেষত নারী শ্রমিকরা এই শিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। তবে কোভিড-১৯ মহামারির ধাক্কা, বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও স্থানীয় কিছু চ্যালেঞ্জের কারণে এই শিল্পে সাময়িকভাবে মন্দাভাব দেখা দিয়েছিল। আশার কথা হলো, নানা সংকট মোকাবেলা করে বাংলাদেশের তৈরি পোশাক খাত আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তবে এটি টিকে থাকতে হলে কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান ও ভবিষ্যত পরিকল্পনার বাস্তবায়ন জরুরি।

    প্রথমতঃ শ্রমিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশের উন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। অনেক কারখানায় এখনো নিরাপদ কর্মপরিবেশের অভাব রয়েছে। দুর্ঘটনার ঝুঁকি, অপ্রতুল পারিশ্রমিক, অতিরিক্ত কাজের চাপ এবং শ্রমিকদের মানবিক মর্যাদা লঙ্ঘনের মতো অভিযোগ নিয়মিত উঠে আসে। যদিও কিছু বড় প্রস্তুতকারক প্রতিষ্ঠান কর্মপরিবেশে ইতিবাচক পরিবর্তন এনেছে, তবে সার্বিকভাবে খাতটিতে এখনো উন্নতির প্রয়োজন রয়েছে। শ্রমিকদের প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, নির্ধারিত কর্মঘণ্টা এবং ন্যায্য মজুরি নিশ্চিত না হলে এই খাত দীর্ঘমেয়াদে স্থায়ী উন্নয়নের পথে এগোতে পারবে না।

    দ্বিতীয়ত: আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়ছে। ভিয়েতনাম, কেম্বোডিয়া, ইথিওপিয়া ও ভারতসহ অন্যান্য দেশ বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। এই অবস্থায় উৎপাদনশীলতা বাড়াতে হবে। সে জন্য দরকার আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, ডিজিটাল ব্যবস্থাপনার প্রসার এবং সরবরাহ চেইনে স্বচ্ছতা আনা। বিশেষ করে ফ্যাশন ইন্ডাস্ট্রির দ্রুত পরিবর্তনশীল চাহিদার সঙ্গে তাল মেলাতে হলে ডিজাইন, উৎপাদন ও সরবরাহে সময় ও খরচ কমানো জরুরি।

    তৃতীয়ত: এখনো কাঁচামালের জন্য বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিদেশের ওপর নির্ভরশীল। বিশেষত কাপড় ও রংয়ের উপকরণ চীন, ভারত, দক্ষিণ কোরিয়া ইত্যাদি দেশ থেকে আমদানি করতে হয়। এতে উৎপাদনের খরচ ও সময় উভয়ই বেড়ে যায়। দেশের টেক্সটাইল খাতকে শক্তিশালী করে এই নির্ভরতা কমানো প্রয়োজন। অভ্যন্তরীণভাবে কাঁচামাল উৎপাদনের উদ্যোগ ও বিনিয়োগ বৃদ্ধি করে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে।

    বর্তমানে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রভাবও এই খাতে পড়ছে। ইউরোপ ও আমেরিকার বাজারে চাহিদা কমে যাওয়ায় রফতানি আয়ও কিছুটা কমেছে। এছাড়া পরিবেশগত বিষয়েও তৈরি পোশাক খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। টেক্সটাইল বর্জ্য এবং রাসায়নিক ব্যবহারের কারণে পরিবেশ দূষণ বাড়ছে। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো এখন পরিবেশবান্ধব উৎপাদনের দিকে বেশি ঝুঁকছে। ফলে বাংলাদেশের উদ্যোক্তাদেরও টেকসই উৎপাদনের দিকে মনোযোগ দিতে হবে।

    এখানে এই খাতের সম্ভাবনাও কম নয়। উচ্চমূল্যের, নকশাবহুল এবং পরিবেশবান্ধব পোশাকের চাহিদা বাড়ছে, যেটি বাংলাদেশের জন্য একটি নতুন সুযোগ তৈরি করছে। পাশাপাশি আফ্রিকা, লাতিন আমেরিকা ও পূর্ব ইউরোপের মতো নতুন বাজারে প্রবেশের সুযোগ কাজে লাগানো যেতে পারে। এর জন্য দরকার পণ্যের বৈচিত্র্য, মান উন্নয়ন এবং সঠিক বিপণন কৌশল।

    পরিশেষে এই খাতের উন্নয়নে সরকারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদি নীতিমালা, রফতানি প্রণোদনা, দক্ষতা উন্নয়ন কর্মসূচি, পরিবেশবান্ধব উৎপাদনে কর ছাড় ও সহজ শর্তে ঋণ—এসব উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন। তৈরি পোশাক খাত শুধু রফতানি আয়ের উৎস নয়, এটি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তাই এই খাতের টেকসই উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ বিশ্ববাজারে আরও দৃঢ় অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

    বিজিএমইএ’র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল এক্ষেত্রে বলেন, “চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের পোশাক খাত তার সক্ষমতা প্রমাণ করেছে। তবে এই গতি ধরে রাখতে হলে প্রযুক্তির ব্যবহার, শ্রমিক দক্ষতা উন্নয়ন ও বাজার বহুমুখীকরণ অপরিহার্য”। তিনি আরও বলেন, “জুন মাসের নেতিবাচক প্রবণতা আমাদের জন্য একটি সতর্ক সংকেত। সরকারকে এখনই নীতি সহায়তা এবং অবকাঠামোগত উন্নয়ন জোরদার করতে হবে, যাতে ভবিষ্যতের ধাক্কা মোকাবিলা করা যায়”।

    গত ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এক অর্থনৈতিক পুনরুত্থানের সূচনা করেছে। প্রবৃদ্ধি ফিরেছে, বিশ্ববাজারে আস্থা ফিরে এসেছে এবং রপ্তানি বৈচিত্র্যের সুযোগ তৈরি হয়েছে। তবে এই অগ্রগতি যেন ক্ষণস্থায়ী না হয়, সেজন্য এখনই দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণ, শিল্পে প্রযুক্তির অন্তর্ভুক্তি এবং সরকারি-ব্যবসায়ী অংশীদারিত্বে যৌথভাবে এগোতে হবে। এই গতি ধরে রাখতে হলে সরকার ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে সমন্বয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বাস্তবভিত্তিক কৌশল গ্রহণ এখন সময়ের দাবি।

    বাংলাদেশ বিশ্ববাজারে একটি শক্তিশালী প্রতিযোগী হয়ে উঠছে। এই অগ্রযাত্রা টেকসই করতে হলে কেবল উৎপাদন নয়, সাশ্রয়ী প্রযুক্তি, শ্রমিক কল্যাণ এবং আন্তর্জাতিক মানদণ্ডে উন্নয়ন নিশ্চিত করতে হবে—তবেই এই শিল্প হবে সত্যিকারের রপ্তানি নির্ভর, টেকসই এবং ভবিষ্যত-নির্ভর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.