Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশসহ বিশ্বে খাদ্যশস্য উৎপাদনে রেকর্ডস্ফীতি
    অর্থনীতি

    বাংলাদেশসহ বিশ্বে খাদ্যশস্য উৎপাদনে রেকর্ডস্ফীতি

    মনিরুজ্জামানজুলাই 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাংলাদেশসহ বিশ্বে খাদ্যশস্য উৎপাদনে রেকর্ডস্ফীতি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানাচ্ছে, ২০২৫ সালে বিশ্বে খাদ্যশস্য উৎপাদন রেকর্ড পরিমাণ বাড়তে পারে। চলতি বছর মোট খাদ্যশস্য উৎপাদন প্রায় ১ কোটি ৪০ লাখ টন বা ০.৫ শতাংশ বৃদ্ধি পাবে বলে তারা পূর্বাভাস দিয়েছে।

    সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই মাসে বৈশ্বিক খাদ্যশস্য উৎপাদন ২ হাজার ৯২৫ মিলিয়ন টনে পৌঁছাতে পারে, যা গত জুনের চেয়ে বেশি। ইউক্রেনভিত্তিক সংস্থা ইউকেআর অ্যাগ্রোকনসাল্ট গত সোমবার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এফএও থেকে পাওয়া তথ্য অনুযায়ী গম, ভুট্টা ও চালের উৎপাদন বিশেষ করে ভারত, পাকিস্তান, ব্রাজিল, বাংলাদেশ ও ভিয়েতনামে আগের ধারণার চেয়ে ভালো হবে। এ কারণে সংস্থাটি জুনে করা পূর্বাভাস সংশোধন করেছে। বিশ্বব্যাপী গম, ভুট্টা ও চালের উৎপাদন বৃদ্ধিই এই সংশোধনের প্রধান কারণ। নতুন পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে মোট শস্য উৎপাদন ২.৩ শতাংশ বেড়ে সর্বকালের সর্বোচ্চ হবে।

    জাতিসংঘের সর্বশেষ পূর্বাভাসে গম উৎপাদন জুলাইয়ে ০.৭ শতাংশ বাড়িয়ে ৮০৫.৩ মিলিয়ন টনে আনা হয়েছে। এটি গত বছরের তুলনায় ০.৯ শতাংশ বেশি। ভারত ও পাকিস্তানের সরকারি তথ্য আশা ছাড়িয়ে ভালো ফলনের ইঙ্গিত দিচ্ছে। ভারতের ক্ষেত্রে রেকর্ড উৎপাদনের সম্ভাবনা দেখানো হয়েছে।

    মোট শস্য উৎপাদনও কিছুটা বাড়িয়ে ১ হাজার ২৬২ মিলিয়ন টনে উন্নীত করা হয়েছে, যা গত বছরের থেকে ৩.৫ শতাংশ বেশি। এর বেশির ভাগই ভুট্টা। ব্রাজিলে ভালো ফলন এবং ভারতে ভুট্টা চাষের বিস্তার এই উন্নয়নে সহায়ক হয়েছে। ভারতে পশুখাদ্য ও শিল্পজাত চাহিদা বৃদ্ধির কারণে চাষে উৎসাহ বেড়েছে।

    যদিও ইউক্রেনে চলমান যুদ্ধে এবং খরার কারণে কিছু উৎপাদন কমতে পারে, তবুও উগান্ডার উৎপাদন বাড়ার সম্ভাবনা ঘাটতি পূরণে সহায়ক। ইউরোপীয় ইউনিয়নের জমির পরিমাণ সামান্য কমায় উৎপাদনের পূর্বাভাস কিছুটা কমানো হয়েছে। চালের ক্ষেত্রেও পূর্বাভাস বাড়ানো হয়েছে। ২০২৫-২৬ মৌসুমে বৈশ্বিক চাল উৎপাদন ৪.১ মিলিয়ন টন বেড়ে ৫৫৫.৬ মিলিয়ন টনে পৌঁছাতে পারে। এর প্রধান কারণ ভারতের উৎপাদনের বৃদ্ধিসহ বাংলাদেশ, পাকিস্তান ও ভিয়েতনামে চাষের বিস্তার। বিপরীতে ইরাক ও যুক্তরাষ্ট্রের পূর্বাভাস কমানো হয়েছে। এটি গত বছরের তুলনায় ১ শতাংশ বেশি এবং রেকর্ড সর্বোচ্চ।

    এফএওর তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ সালে বৈশ্বিক খাদ্যশস্যের ব্যবহারের পরিমাণ ২ হাজার ৯০০ মিলিয়ন টনে পৌঁছাবে। এটি জুনের তুলনায় ২ মিলিয়ন টন বেশি এবং গত বছরের থেকে ০.৮ শতাংশ বেশি। মোটা শস্যের ব্যবহার ৪.৭ মিলিয়ন টন বাড়িয়ে ১ হাজার ৫৪৮ মিলিয়ন টনে ধরা হয়েছে। তবে গম ব্যবহারের পূর্বাভাস ৪ মিলিয়ন টন কমানো হয়েছে, কারণ চীন, মরক্কো ও যুক্তরাষ্ট্রে ব্যবহার কমতে পারে। তারপরও গম ব্যবহারে বছরে ০.৮ শতাংশ বৃদ্ধির আশা। চালের ব্যবহার ৫৫০.৪ মিলিয়ন টনে পৌঁছাতে পারে, যা গত বছরের তুলনায় ১.৮ শতাংশ বেশি। এর পেছনে খাদ্য গ্রহণ বৃদ্ধির পাশাপাশি ভারতের ইথানল উৎপাদনে চালের ব্যবহার বাড়ার কারণ রয়েছে।

    এফএও জানিয়েছে, ২০২৬ সালের শেষে বৈশ্বিক খাদ্যশস্য মজুত ১৫.৫ মিলিয়ন টন বেড়ে ৮৮৯.১ মিলিয়ন টনে দাঁড়াবে। এটি ২.২ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত দেয়। মজুত ও ব্যবহারের অনুপাত ২০২৪-২৫ সালে ২৯.৮ শতাংশ থেকে বাড়ে ২০২৫-২৬ সালে ৩০.৩ শতাংশে পৌঁছাবে। এতে নতুন মৌসুমে খাদ্যের প্রাচুর্য নিশ্চিত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.