Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশের রপ্তানি খাতে শুল্কের ছায়া
    অর্থনীতি

    বাংলাদেশের রপ্তানি খাতে শুল্কের ছায়া

    হাসিব উজ জামানUpdated:জুলাই 9, 2025জুলাই 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক আরোপের সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানিনির্ভর অর্থনীতির জন্য ভয়াবহ অশনিসংকেত হয়ে দেখা দিয়েছে। বিশেষ করে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে এর প্রভাব পড়তে শুরু করেছে বলেই মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা।

    তাদের মতে, সময় থাকতে এই শুল্ক ইস্যুকে গুরুত্ব দিয়ে পদক্ষেপ না নেওয়ার ফল ভুগতে হতে পারে বাংলাদেশকে। তবে এখনো আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি—এমন আশা থেকেই তারা দ্রুত ও কার্যকর কূটনৈতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন।

    অর্থনীতি ও শিল্প সংগঠনের নেতারা দৈনিক যুগান্তরকে বলেন, শুল্ক আরোপের প্রাথমিক সংকেতের সময় বিষয়টিকে সরকার তেমন গুরুত্ব দেয়নি। অথচ আরও আগেই আলোচনার উদ্যোগ নেওয়া গেলে আজকের এই সংকট অনেকটাই এড়ানো যেত। এখনো কিছুটা সময় আছে—যুক্তরাষ্ট্র আলোচনার সুযোগ রেখেছে। তাই দ্রুত আলোচনায় বসার আহ্বান জানাচ্ছেন তারা। প্রয়োজনে লবিস্ট নিয়োগের কথাও উঠেছে আলোচনায়।ক

    বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ফলে প্রায় ৮ বিলিয়ন ডলারের অর্ডার হারানোর শঙ্কা রয়েছে। এতে অনেক গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। বিশেষ করে যারা শুধুমাত্র আমেরিকান বাজারে নির্ভর করে চলছে, তাদের টিকে থাকাই হবে কঠিন। তিনি আরও বলেন, “যদি মার্কিন বাজার সংকুচিত হয়, তাহলে অনেক গার্মেন্টস ইউরোপ বা কানাডার দিকে ঝুঁকবে। সেখানেও নতুন প্রতিযোগিতা শুরু হবে, যা শিল্পের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে আনতে পারে।”

    বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী জানান, এই শুল্কের কারণে রপ্তানি খাত বড় ধরনের ধাক্কা খাবে। তিনি বলেন, “শুধু ইউএসটিআরের (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি) সঙ্গে আলোচনা করলেই চলবে না, ওয়াশিংটনের মূল রাজনীতিক মহলে কথাবার্তা চালানো উচিত ছিল। লবিস্ট ফার্ম নিয়োগ করা হলে সেটা সম্ভব হতো। অথচ ভারত ও ভিয়েতনাম ইতিমধ্যেই সে পথে এগিয়ে গেছে।”

    তাঁর মতে, ব্যবসায়ীদের না জানিয়ে নীতিনির্ধারকরা নিজেরাই সব সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন, যার ফলে অপ্রকাশযোগ্য শর্তগুলো নিয়ে সঠিক আলোচনা হয়নি। এতে ক্ষতি হচ্ছে পুরো অর্থনীতির।

    বাংলাদেশ নিটপণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, “এই শুল্কের প্রকৃত প্রভাব নির্ভর করছে চীন ও ভারতের ওপর কেমন হারে শুল্কারোপ হয় তার ওপর। যদি বাংলাদেশ তুলনায় কম সুবিধা পায়, তবে আমাদের রপ্তানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

    তিনি এও অভিযোগ করেন, “আমরা ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে সরকারের কাছ থেকে কোনো ধরনের পরামর্শ বা মতামতের সুযোগ পাইনি।”

    সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, “বাংলাদেশ প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে, যা প্রশংসনীয়। তবে তিন মাস আলোচনার পর মাত্র ২ শতাংশ শুল্ক কমানো গেছে—এটা পর্যাপ্ত নয়।”

    তাঁর মতে, যুক্তরাষ্ট্র শুধু অর্থনৈতিক কারণে নয়, রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক স্বার্থে এই শুল্ক আরোপ করছে। কিন্তু যেসব শর্ত অপ্রকাশিত রয়ে গেছে, সেগুলো নিয়ে সরকারের উচিত ছিল অংশীজনদের সঙ্গে খোলামেলা আলোচনা করা।

    আরেক গবেষণা সংস্থা র‌্যাপিডের চেয়ারম্যান ড. এমএ রাজ্জাক বলেন, “যুক্তরাষ্ট্র এই শুল্কারোপের মাধ্যমে তার বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করতে চাচ্ছে। ভিয়েতনাম ইতোমধ্যে সফলভাবে একটি চুক্তি করে ফেলেছে। কিন্তু বাংলাদেশ এখনও প্রস্তুত নয়।”

    তিনি আরও বলেন, “স্বল্পোন্নত দেশ হিসেবে এতদিন বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পেয়েছে। ফলে আন্তর্জাতিক বাণিজ্যচুক্তি নিয়ে আলাপ-আলোচনায় আমাদের অভিজ্ঞতা কম। এর ফলে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা সক্রিয়ভাবে ভূমিকা রাখতে পারেননি।”

    ড. রাজ্জাক ও ড. মোস্তাফিজ উভয়েরই মতে, এখনো হাতে প্রায় তিন সপ্তাহ সময় আছে। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনায় বসে যদি শুল্ক কাঠামো ভিয়েতনামের সমপর্যায়ে আনা যায়, তাহলে কিছুটা হলেও বিপর্যয় ঠেকানো সম্ভব। নাহলে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাতই মুখ থুবড়ে পড়তে পারে।

    যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির ফলে বাংলাদেশের রপ্তানি খাত এক অজানা ঝুঁকির মুখে পড়েছে। আলোচনার দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি—তাই সময় থাকতে বাস্তবসম্মত কূটনৈতিক কৌশল নিতে হবে। নাহলে শুধু তৈরি পোশাক শিল্প নয়, পুরো অর্থনীতির ওপরই এর ধাক্কা ভয়াবহ হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.