Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বছরে ৩ বিলিয়ন ডলারের ঝুঁকি রপ্তানি খাতে
    অর্থনীতি

    বছরে ৩ বিলিয়ন ডলারের ঝুঁকি রপ্তানি খাতে

    সিভি ডেস্কজুলাই 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্রের শুল্ক বিপাকে ৮০১ রপ্তানি প্রতিষ্ঠান
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর হলে বাংলাদেশকে বছরে বাড়তি গুনতে হতে পারে ৩ বিলিয়ন ডলারেরও বেশি। রপ্তানি খাতে নেমে আসতে পারে বড় ধরনের ধস। বিশেষ করে তৈরি পোশাক খাত এখন গভীর অনিশ্চয়তায়। কারণ, অন্তত ৮০০টি প্রতিষ্ঠানের অর্ধেকের বেশি রপ্তানি নির্ভর করে যুক্তরাষ্ট্রের বাজারের ওপর।

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য বলছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে রপ্তানিমুখী প্রতিষ্ঠানের সংখ্যা ২৩৭৭টি। এর মধ্যে ৮০১টি প্রতিষ্ঠানের অন্তত ৫০ শতাংশ রপ্তানি মার্কিন বাজারে। শুধু এই অংশটি গত অর্থবছরে যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে ৫০৫ কোটি ডলারের পণ্য, যা মার্কিন বাজারে বাংলাদেশের মোট রপ্তানির ৫৮ শতাংশ। বিজিএমইএ-র তথ্য অনুযায়ী, এর মধ্যে ১৬৮টি প্রতিষ্ঠান একেবারে ১০০% মার্কিন বাজারের ওপর নির্ভরশীল।

    ট্রেডিং ইকোনমিকসের হিসাব মতে, ২০২৪ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মোট রপ্তানি হয়েছে ৭.৮৭ বিলিয়ন ডলার। এখন পর্যন্ত এই পণ্যে গড়ে ১৫.৫ শতাংশ হারে শুল্ক পরিশোধ করা হয়েছে। কিন্তু গত এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র আরও ১০ শতাংশ বাড়তি পাল্টা শুল্ক আরোপ করেছে, যা ১ আগস্ট থেকে দাঁড়াবে ৩৫ শতাংশে। এই হারে শুল্ক কার্যকর হলে বাংলাদেশের জন্য বছরে বাড়তি ব্যয় দাঁড়াবে প্রায় ৩ বিলিয়ন ডলার।

    ‘টিকে থাকাই কঠিন হয়ে যাবে’

    রপ্তানিকারকরা বলছেন, ক্রেতারা এই বাড়তি খরচ নিতে চাইবেন না। বরং দাম কমানোর চাপ সৃষ্টি করবেন।
    বিজিএমইএ-র পরিচালক ফয়সাল সামাদ বলেন,

    “ক্রেতারা ইতিমধ্যে বেশি দামে পোশাক নিচ্ছেন—ফ্রেইট, বিদ্যমান শুল্কসহ। এখন ৩৫ শতাংশ বাড়তি শুল্ক তারা মেনে নেবে না। তারা উল্টো দাম কমানোর চাপ দেবে। আমরা এমনিতেই মুনাফার বাইরে গিয়ে টিকে আছি। অনেকে টিকতে পারবে না।”

    চট্টগ্রামের ফরচুন অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম জানান,

    “ভিয়েতনামসহ অন্যান্য প্রতিযোগীদের তুলনায় আমাদের শুল্ক ১৫ শতাংশ বেশি। ক্রেতারা শঙ্কিত। শুল্ক না কমলে তারা বাংলাদেশ থেকে ব্যবসা সরিয়ে নিতে পারে।”

    উল্লেখযোগ্য যে, ফরচুন অ্যাপারেলস একটি শতভাগ মার্কিননির্ভর প্রতিষ্ঠান, যা গত বছর যুক্তরাষ্ট্রে ৩ কোটি ৩৭ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে।

    ‘সমাধানের আশায় আলোচনায় বিজিএমইএ’

    বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানান,

    “শুল্ক কার্যকর হতে এখনো প্রায় তিন সপ্তাহ সময় আছে। আমরা আশাবাদী, আলোচনার মাধ্যমে এর সমাধান হবে। তবে যদি ৩৫ শতাংশ শুল্ক বাস্তবায়ন হয়, তাহলে মার্কিননির্ভর পোশাক খাত ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে।”

    তিনি আরও বলেন, বিজিএমইএ একটি পূর্ণাঙ্গ আর্থিক ক্ষতির হিসাব প্রস্তুত করছে, যা সরকারের শীর্ষ পর্যায়ে উপস্থাপন করা হবে।

    ‘শেষ পর্যন্ত ভোক্তার ঘাড়েই চাপবে খরচ’

    ব্যবসায়ীরা বলছেন, শুল্ক বাড়লে শেষ পর্যন্ত তার চাপ ভোক্তার ওপরই যাবে। কারণ, ক্রেতা প্রতিষ্ঠানগুলো পণ্যের দামে এই বাড়তি ব্যয় অন্তর্ভুক্ত করবে। এতে মার্কিন বাজারে পোশাকের দাম বেড়ে যাবে, ফলে বিক্রিও কমে যেতে পারে।

    বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন,

    “বাংলাদেশে শক্তিশালী সোর্সিং ভিত্তি তৈরি হয়েছে। তবে আমরা যদি এখনই লবিস্ট ফার্ম নিযুক্ত না করি কিংবা কৌশলগত কূটনীতি গ্রহণ না করি, তাহলে ভবিষ্যতে সেই ভিত্তিও হারানোর শঙ্কা রয়েছে।”

    তিনি যুক্তরাষ্ট্রের সরকারে চাপ সৃষ্টিতে মার্কিন ব্র্যান্ডগুলোর সঙ্গে যোগাযোগ জোরদারের পরামর্শ দিয়েছেন।

    বর্তমান পরিস্থিতি বলছে, বাংলাদেশ এখন একটি স্পর্শকাতর রপ্তানি সংকটে। ৩৫ শতাংশ পাল্টা শুল্ক রপ্তানি খাতের জন্য শুধু বাড়তি খরচ নয়, বরং টিকে থাকার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা মার্কিন বাজারনির্ভর, তারা এখন শুধুই লাভ নয়, অস্তিত্বের হিসাব কষছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.