Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্র-চীনের শুল্কযুদ্ধের ঘূর্ণিপাকে বাংলাদেশ
    অর্থনীতি

    যুক্তরাষ্ট্র-চীনের শুল্কযুদ্ধের ঘূর্ণিপাকে বাংলাদেশ

    হাসিব উজ জামানজুলাই 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের তৈরি পোশাক খাত এমন এক সংকটের মুখে পড়েছে, যা শুধু অর্থনৈতিক নয়, ভূ-রাজনৈতিক হিসাব-নিকাশেও গভীরভাবে জড়িয়ে আছে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র প্রশাসনের নতুন শুল্ক নীতির কারণে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো চরম চাপের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র সরাসরি ৩৫ শতাংশ শুল্ক বসিয়েছে বাংলাদেশি রপ্তানিপণ্যের ওপর, যার সবচেয়ে বড় ধাক্কা লেগেছে পোশাক খাতে।

    ওয়াশিংটনের যুক্তি হলো—বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বেশি পণ্য রপ্তানি করে, কিন্তু আমদানি করে কম। সেই ‘বাণিজ্য ঘাটতি’ পূরণেই শুল্ক। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এটি আসলে চীনের বিরুদ্ধে চাপ সৃষ্টি করার একটি কৌশল। যেসব দেশ চীনের ওপর নির্ভরশীল, তাদেরকেই এই শুল্কের নিশানা বানানো হয়েছে। বাংলাদেশ তার বড় অংশের কাঁচামাল—বিশেষ করে পোশাক খাতের জন্য—চীন থেকেই আমদানি করে। আর এখানেই তৈরি হয়েছে জট।

    সরকারি কর্মকর্তাদের মতে, ওয়াশিংটনের চাপ এখন ঢাকা-কে প্রায় অসম্ভব এক সিদ্ধান্ত নিতে বাধ্য করছে—সবচেয়ে বড় ক্রেতা (যুক্তরাষ্ট্র) আর সবচেয়ে বড় সরবরাহকারী (চীন) এর মধ্যে কাকে প্রাধান্য দেওয়া হবে? এই দ্বন্দ্বের মাঝেই পড়ে গেছে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হয়ে ওঠা পোশাক শিল্প।

    যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের রপ্তানি পণ্যে ৪০% স্থানীয় মূল্য সংযোজনের শর্ত দিচ্ছে—যাকে বলা হচ্ছে “রুলস অব অরিজিন” বা আরওও। কিন্তু এটি মানা বাংলাদেশের পক্ষে কঠিন, বিশেষ করে ওভেন পোশাক খাতে, যেখানে প্রায় ৭০% কাপড় আসে চীন থেকে। তুলনায় নিটওয়্যার খাত তুলনামূলকভাবে নিরাপদ, কারণ দেশীয় সুতা উৎপাদনেই কাঁচামালের ৯০% মেটানো সম্ভব হয়।

    বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান স্বীকার করেছেন, এই শর্ত বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

    ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসেই যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ৪.৬২ বিলিয়ন ডলারের ওভেন পোশাক রপ্তানি করেছে। বিপরীতে নিটওয়্যার গেছে মাত্র ২.৪ বিলিয়ন ডলার। ফলে শুল্ক বেড়ে যাওয়ায় সবচেয়ে বড় ক্ষতির মুখে ওভেন খাত।

    পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, “যুক্তরাষ্ট্রের শর্তগুলো এতটাই কঠিন, যে বাংলাদেশের মতো দেশের পক্ষে তা মেনে চলা প্রায় অসম্ভব।” একই কথা বলেন ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সাবেক সদস্য মোস্তফা আবিদ খান।

    শুধু অর্থনীতি নয়, এই শুল্ক চাপের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক স্বার্থ। তারা বাংলাদেশের ওপর চাপ দিচ্ছে যেন যুক্তরাষ্ট্রঘনিষ্ঠ দেশগুলোকে কম শুল্ক এবং চীন-নির্ভর দেশগুলোকে বেশি শুল্ক দেওয়ার মতো বাণিজ্য নীতি নেয়া হয়। এটি সরাসরি বিশ্ব বাণিজ্য সংস্থার ‘মোস্ট ফেভার্ড নেশন’ নীতির পরিপন্থী।

    বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত চেয়েছেন। তিনি চান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করতে দ্রুত লবিস্ট নিয়োগ দেওয়া হোক।

    অন্যদিকে গার্মেন্টস ব্যবসায়ী আনোয়ার-উল-আলম চৌধুরী আশঙ্কা প্রকাশ করে বলেন, “চীনা কাপড় ব্যবহার করে তৈরি পণ্যে ৪০% স্থানীয় মূল্য সংযোজন সম্ভব না। তাছাড়া যুক্তরাষ্ট্র চাইলে এইসব পণ্যকে ‘ট্রান্সশিপমেন্ট’ বলে শুল্ক বসিয়ে দিতে পারে, যেমনটা তারা ভিয়েতনামের বেলাতেও করেছে।”

    বাংলাদেশের আলোচকরা এখন মার্কিন শুল্ক ছাড় পেতে নতুন কৌশল নিচ্ছেন। তারা যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিয়েছেন, ঢাকায় তাদের পণ্যের বাজার বাড়ানোর সুযোগ দেওয়া হবে। যেমন—এলএনজি, সয়াবিন, তুলা, এমনকি বোয়িং বিমানের অর্ডার। এসব শর্ত পূরণ করে হয়তো কিছুটা ছাড় পাওয়া সম্ভব।

    এই পরিস্থিতি শুধু বাণিজ্য সমস্যা নয়, এটি এখন পরিণত হয়েছে কূটনৈতিক দ্বন্দ্বে। বাংলাদেশ চাইলেও একদিনে চীনের ওপর নির্ভরতা কমাতে পারবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায়—বাংলাদেশ যেন সরাসরি তাদের কৌশলগত অক্ষের অংশ হয়। এই টানাপোড়েনে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়ে আছে তৈরি পোশাক শিল্প—বাংলাদেশের লাখো শ্রমিকের জীবিকার ভরসা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.