Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের ২০০ বাণিজ্য চুক্তির প্রতিশ্রুতি, সফল মাত্র ৩টি
    অর্থনীতি

    ট্রাম্পের ২০০ বাণিজ্য চুক্তির প্রতিশ্রুতি, সফল মাত্র ৩টি

    হাসিব উজ জামানUpdated:জুলাই 12, 2025জুলাই 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নির্বাচনের আগেই ২০০ বাণিজ্য চুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন, এসব চুক্তির মাধ্যমে তিনি আমেরিকার বাণিজ্য ঘাটতি কমিয়ে আনবেন, শুল্ক আয় বাড়াবেন এবং ‘বেইমান’ মিত্রদের সোজা করবেন। কিন্তু বাস্তবতা হলো, ২০০ বাণিজ্য চুক্তির জায়গায় এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে মাত্র ৩টি চুক্তি—চীন, যুক্তরাজ্য এবং ভিয়েতনামের সঙ্গে। আর একটি চুক্তি—ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে—হতে পারে শিগগিরই।

    এপ্রিলের শেষে, প্রেসিডেন্ট হিসেবে প্রথম ১০০ দিন পূর্ণ করার সময়, ট্রাম্প দাবি করেছিলেন তিনি ইতোমধ্যেই ২০০ বাণিজ্য  চুক্তি সম্পন্ন করেছেন। সেই সময় অনেকেই তাঁর এই দাবিকে অতিরঞ্জিত বলেছিলেন। দুই মাস পেরিয়ে গেলেও নতুন কোনো চুক্তির ঘোষণা আসেনি, বরং এখন ‘চুক্তি নয়, শুল্কই সমাধান’—এই কৌশলের দিকে এগোচ্ছেন ট্রাম্প।

    তিন মাস আগেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন—সব দেশকে চুক্তিতে আসতে হবে, না হলে ৯ জুলাই থেকে কার্যকর হবে “রিসিপ্রোকাল ট্যারিফ”। অর্থাৎ, আমেরিকার সঙ্গে অসম বাণিজ্য করলে পাল্টা শুল্ক বসবে। কিন্তু সেই সময়ের মধ্যেই ২০০ চুক্তি তো দূরের কথা, অল্প কয়েকটিই কেবল এগোচ্ছে। ফলে এখন সময় বাড়িয়ে ১ আগস্ট পর্যন্ত ছাড় দিয়েছেন তিনি।

    ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি কাঠামোগত চুক্তি প্রায় চূড়ান্ত। এতে ১০ শতাংশ শুল্ক আরোপ এবং ভবিষ্যতের বাণিজ্য আলোচনার রূপরেখা থাকবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসনের একাধিক সূত্র। ইউরোপীয় কমিশনের এক মুখপাত্রও নিশ্চিত করেছেন, দুপক্ষের মধ্যে ইতিমধ্যেই জোর আলোচনা চলছে এবং সপ্তাহের মধ্যেই ঘোষণা আসতে পারে।

    মজার বিষয়, ট্রাম্প বরাবরই ইউরোপীয় ইউনিয়নের সমালোচক ছিলেন। কিন্তু গত মে মাসে হঠাৎ করে যখন তিনি ইইউর পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বসানোর হুমকি দেন, তখনই ইউরোপ নড়েচড়ে বসে। এরপরই আলোচনা গতি পায়। এখন ইইউর পক্ষ থেকে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে, যেন ১ আগস্টের আগে কোনো সমঝোতায় পৌঁছানো যায়।

    ইউরোপ চায়, যুক্তরাষ্ট্রের গাড়ি ও স্টিলের ওপর আরোপিত ২৫ ও ৫০ শতাংশ শুল্ক কমানো হোক। আমেরিকাও কিছু ছাড় দিতে রাজি, বিশেষ করে বিমান, মদ ও কিছু কৃষিপণ্যের ক্ষেত্রে। তবে চূড়ান্ত অনুমোদন এখনো ট্রাম্পের হাতে।

    ইইউ একধাপ এগিয়ে জানিয়ে দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের জ্বালানি ও প্রতিরক্ষা পণ্য বেশি পরিমাণে কিনতে প্রস্তুত। তবে চুক্তি না হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা। ১৪ জুলাই থেকে পাল্টা শুল্ক কার্যকর করার হুমকিও রয়েছে।

    যেখানে ইউরোপের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হচ্ছে, অন্যদিকে জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি হয়ে উঠছে না নানা জটিলতায়। বিশেষ করে ট্রাম্পের গাড়ি ও ওষুধ শিল্পে শুল্ক নীতিই প্রধান বাধা।

    জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, “আমরা আন্তরিকভাবে আলোচনা চালালেও যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক ও নতুন হার বৃদ্ধির ঘোষণা আমাদের হতাশ করেছে।”

    ভারতের ক্ষেত্রেও একই চিত্র। একদিকে তারা ব্রিকস জোটের সদস্য, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কাঠামোগত চুক্তিরও চেষ্টা করছিল। কিন্তু ট্রাম্পের হঠাৎ ১০ শতাংশ শুল্ক হুমকি এই আলোচনা ভেস্তে দিতে বসেছে।

    চুক্তির সম্ভাবনায় শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও কম্বোডিয়ার নাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে এগিয়ে আসতে তারা বড় ধরনের ছাড় দিয়েছে বলে জানা গেছে। ব্রাজিলও কিছু পণ্যের ওপর শুল্ক কমাতে আগ্রহ দেখিয়েছে।

    শেষ পর্যন্ত, চুক্তি যত দেরি হোক, ট্রাম্প কৌশল পাল্টে এখন দেশগুলোর কাছে একের পর এক চিঠি পাঠাচ্ছেন—যেখানে জানানো হচ্ছে নতুন শুল্কের হার। যেমন—জাপান ও দক্ষিণ কোরিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা ইতিমধ্যেই দিয়েছেন। আরও কিছু চিঠি বুধবার প্রকাশ করা হতে পারে।

    ক্যাবিনেট বৈঠকে ট্রাম্প বলেন, “দেশগুলো বলে, তোমাদের বাজার খুলে দাও, শুল্ক নিও না, কিন্তু আমাদের ওপর তুমি শুল্ক বসাবে না। এই প্রস্তাব আমাদের পছন্দ না। অনেক হয়েছে, আমেরিকা এখন তার পাওনা আদায় করবে—যারা আমাদের ঠকিয়েছে, তাদের থেকে।”

    ট্রাম্পের ২০০ বাণিজ্য চুক্তির প্রতিশ্রুতি এখন কেবল ৩টিতেই সীমাবদ্ধ। কিছু আলোচনা এগোচ্ছে, কিছু স্থবির। কিন্তু ট্রাম্প জানিয়ে দিয়েছেন—চুক্তি না হোক, শুল্ক হবেই। আগামী ১ আগস্ট হতে পারে তার এই ‘শুল্ক যুদ্ধ’-এর বড় মোড়। এখন দেখার অপেক্ষা, বিশ্ব বাণিজ্য কি নতুন রূপ পায়, নাকি আরও উত্তপ্ত হয়ে ওঠে এই বৈশ্বিক লড়াই।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.