জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব তানজিনা রইসকে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বৃহস্পতিবার (১০ জুলাই) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, তানজিনা রইস ছুটি নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছিলেন, কিন্তু নির্ধারিত সময়ের পর আর দেশে ফেরেননি। এনবিআর একাধিকবার কারণ দর্শানোর নোটিশ পাঠালেও তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন।
ফলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ), ৩(গ) ও ১২(১) ধারায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

