Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ডিএসই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা আট বছরের মধ্যে সর্বনিম্ন
    অর্থনীতি

    ডিএসই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা আট বছরের মধ্যে সর্বনিম্ন

    সিভি ডেস্কজুলাই 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ডিএসই
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইল অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা আট বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। পুঁজিবাজারে দীর্ঘদিনের ধস এবং অ্যাপে সেবাশুল্ক আরোপের ফলে এ অবস্থা তৈরি হয়েছে।

    ২০২৪-২৫ অর্থবছরের শেষে অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় মাত্র ২৬০৬৭-এ। যা আগের বছরের তুলনায় ২১ শতাংশ কম। অথচ ২০২১-২২ অর্থবছরে বাজার চাঙ্গা থাকাকালে এই সংখ্যা ছিল ৭৭৯৪৯—যা ছিল সর্বোচ্চ।

    ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, “বাজারে দীর্ঘ সময় ধরেই মন্দা চলছে। বিনিয়োগকারীরা মূলধনী মুনাফা না পেয়ে নিরুৎসাহিত হয়ে অ্যাপ ব্যবহার বন্ধ করে দিয়েছেন।”

    গত এক বছরে ডিএসই’র প্রধান সূচক ৯ শতাংশ বা ৪৯০ পয়েন্টেরও বেশি কমে গেছে। একই সঙ্গে দৈনিক গড় লেনদেন ২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৭২ কোটি টাকায়।

    সাইফুল ইসলাম মনে করেন, “বিনিয়োগকারীরা লাভ পেলে সার্ভিস চার্জ বড় কোনো বিষয় নয়।”
    ডিএসই মোবাইল অ্যাপ চালু হয়েছিল ২০১৬ সালের মার্চে। ২০২৩ সালের জুন পর্যন্ত এটি ছিল সম্পূর্ণ বিনামূল্যে। এরপর থেকে নতুন ব্যবহারকারীদের জন্য বছরে ১৫০০ টাকা ফি নির্ধারণ করা হয়, যা ২০২৩ সালের জুলাই থেকে কার্যকর হয়। পুরোনো ব্যবহারকারীদের ক্ষেত্রেও ২০২৪ সালের জানুয়ারি থেকে চার্জ আরোপ করা হয়।

    তবে শ্যামল ইকুইটি ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজেদুল ইসলাম বলেন, বাজারে লাভ না থাকায় অনেকেই অ্যাপ ব্যবহারে আগ্রহ হারিয়েছেন। “নতুন বিনিয়োগকারীরা আসছেন না। অনেক পুরোনো বিনিয়োগকারীও বাজার ছাড়ছেন। এ অবস্থায় কেউই বাড়তি টাকা খরচ করে অ্যাপ চালু রাখতে চাইছেন না।”

    তবে তিনি আশাবাদী, বাজার ঘুরে দাঁড়ালে অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা আবার বাড়বে।

    এক শীর্ষ মার্চেন্ট ব্যাংকার নাম প্রকাশ না করার শর্তে জানান, “অ্যাপ নির্ভর ব্যবহারকারী মূলত তরুণ ও পেশাজীবী শ্রেণি। কিন্তু দীর্ঘদিনের বাজারের ধস তাদের বাজার থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করেছে।”

    এদিকে শুধু অ্যাপ ব্যবহারকারী নয়, বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার (বিও) অ্যাকাউন্টও উল্লেখযোগ্য হারে কমেছে।

    ২০২৪-২৫ অর্থবছরে ১ লাখেরও বেশি বিও অ্যাকাউন্ট বন্ধ হয়েছে, যা থেকে স্পষ্ট বোঝা যায় যে বিপুলসংখ্যক বিনিয়োগকারী বাজার ছেড়ে গেছেন।

    নতুন কোম্পানির তালিকাভুক্তি না থাকা এবং তালিকাভুক্ত অনেক প্রতিষ্ঠানের খারাপ পারফরম্যান্স বিনিয়োগকারীদের আস্থা হারাতে বাধ্য করেছে।

    করোনাভাইরাসের ধাক্কা, এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব, সব মিলিয়ে অর্থনীতি পুনরুদ্ধারে ধুঁকছে। এর মধ্যে সরকারি সিকিউরিটিজে সুদের হার বাড়ায় অনেক পুঁজি চলে গেছে সেদিকে।

    ২০২৩ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর বিনিয়োগকারীদের মধ্যে আশা জাগলেও, রাজনৈতিক অনিশ্চয়তা আবার সেই আশা নিভিয়ে দেয়।

    শীর্ষস্থানীয় কিছু ব্রোকারেজ হাউজ—যেমন লংকাবাংলা সিকিউরিটিজ, সিটি ব্রোকারেজ, ব্র্যাক ইপিএল, শান্তা সিকিউরিটিজ, শেলটেক ব্রোকারেজ ও রয়্যাল ক্যাপিটাল—নিজস্ব ট্রেডিং অ্যাপ ও প্ল্যাটফর্ম তৈরি করেছে। ফলে তাদের ক্লায়েন্টদের আলাদা করে ডিএসই অ্যাপ ব্যবহারের প্রয়োজন পড়ে না।

    এটিও ডিএসই অ্যাপ ব্যবহারকারী কমে যাওয়ার আরেকটি বড় কারণ বলে জানান এক শীর্ষ ব্রোকারেজ ফার্মের প্রধান।

    ডিএসই অ্যাপের মাধ্যমে লেনদেন ২৪ শতাংশ কমে ১৬১০০ কোটি টাকায় নেমে এসেছে।

    এক কর্মকর্তা জানান, “মোবাইল অ্যাপে ট্রেড কমেছে কারণ সামগ্রিক বাজার লেনদেনও কমেছে।”

    ২০২৪-২৫ অর্থবছরে ডিএসইতে মোট লেনদেন ছিল ১.১১ ট্রিলিয়ন টাকা, যা আগের বছরের তুলনায় ২৬ শতাংশ কম।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.