Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভরা মৌসুমে ইলিশের বাড়িতে শূন্য জাল
    অর্থনীতি

    ভরা মৌসুমে ইলিশের বাড়িতে শূন্য জাল

    নিজস্ব প্রতিবেদকজুলাই 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    —এক বছরে কমেছে ২৫ হাজার ৫০৯ টন আহরণ

    চলছে ইলিশের ভরা মৌসুম। তারপরও বরিশালে কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ ধরা পড়ছে না। দিনরাত নদীতে জাল ফেলেও ইলিশ না পেয়ে হতাশ হয়ে ঘাটে ফিরছেন জেলেরা। ফলে ইলিশের ‘বাড়ি’ হিসেবে পরিচিত বরিশালেও দেখা দিয়েছে ইলিশের ঘাটতি। জেলেরা যে পরিমাণ ইলিশ পাচ্ছেন, তা বিক্রি করেও খরচ তুলতে পারছেন না। কম উৎপাদনের কারণে বাজারেও এর প্রভাব পড়েছে- বাড়ছে দাম।

    মৎস্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বরিশাল বিভাগে ইলিশ আহরণ হয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৮৩৪ টন, যা আগের বছরের তুলনায় ২৫ হাজার ৫০৯ টন কম। এর মধ্যে নদী থেকে আহরণ কমেছে ১১ হাজার ৯৫ টন।

    বিশেষজ্ঞদের মতে, বৈরী আবহাওয়া, নদী দূষণ, জলবায়ু পরিবর্তন, নদ-নদীতে ডুবোচর, মোহনায় নাব্যতা সংকট, অবকাঠামো নির্মাণ এবং অবৈধ বেহুন্দি জালের ব্যবহার ইলিশ প্রবেশে বড় প্রতিবন্ধকতা তৈরি করছে। ফলে ইলিশের প্রজনন ও বংশবিস্তারের স্বাভাবিক চক্র ব্যাহত হচ্ছে।

    শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক এবং ইকোফিশ প্রকল্পের সাবেক গবেষক মীর মোহাম্মদ আলী বলেন, “দেশে আহরিত মোট ইলিশের ৬৬ শতাংশ আসে বরিশাল অঞ্চল থেকে। কিন্তু গত অর্থবছরে দেশে ইলিশ উৎপাদন কমেছে প্রায় ৪২ হাজার টন। নদী মোহনায় অসংখ্য ডুবোচর রয়েছে, স্রোতের অভাব এবং দূষণের কারণে নদীগুলো ইলিশের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।”

    তিনি আরো বলেন, “নদী মোহনায় চর এবং নাব্যতার সংকট বঙ্গোপসাগর থেকে নদীতে স্বাভাবিক জোয়ারের পানি প্রবেশে বাধা সৃষ্টি করছে। ফলে জোয়ারের শুরুতেই নদীতে পর্যাপ্ত স্রোত না থাকায় ইলিশ সহজে মোহনা অতিক্রম করতে পারছে না।”

    বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বরিশাল বিভাগের সমন্বয়ক রফিকুল আলম বলেন, “পায়রায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে নির্গত বিষাক্ত বর্জ্য নদীতে মিশে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। পানির পিএইচ ও অক্সিজেন মাত্রা কমে যাওয়ায় ইলিশের ডিম পাড়া ও বাচ্চা ফোটার পরিবেশ নষ্ট হচ্ছে।”

    চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক আনিসুর রহমান বলেন, “ইলিশের জন্য দরকার প্রবাহময়, গভীর ও দূষণহীন নদী। কিন্তু এখনকার নদ-নদীতে এসব বৈশিষ্ট্য নেই। তাই ইলিশ নদীতে উঠছে না। ইলিশের উপযোগী পরিবেশ ফিরিয়ে আনতে সরকারি-বেসরকারি উদ্যোগ জরুরি।”

    বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক আলফাজ উদ্দিন শেখ বলেন, “যে নদী চ্যানেল দিয়ে ইলিশ আসে, সেখানে যদি নাব্য সংকট দেখা দেয়, তাহলে উৎপাদনও কমে যায়। আমরা জাটকা ও ডিমওয়ালা মা ইলিশ সংরক্ষণে কতটা সফল হচ্ছি, সেটিও গবেষণার বিষয়।”

    মৎস্য অধিদপ্তর জানায়, ২০২২-২৩ অর্থবছরে দেশে ইলিশ আহরণ হয়েছিল ৫ লাখ ৭১ হাজার টন। এর মধ্যে বরিশাল বিভাগে আহরণ হয়েছিল ৩ লাখ ৭২ হাজার ৩৪৩ টন।

    ঝালকাঠি মৎস্যজীবী সমিতির সভাপতি মো. শহিদ বলেন, “সুগন্ধা নদীতে আগে প্রচুর ইলিশ ধরা পড়ত। এখন সারা দিনেও একটি মাছও জালে ওঠে না। মোহনায় ডুবোচর ও নাব্যতা সংকটে মাছ আর নদীতে আসছে না। অথচ মৎস্য বিভাগ এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না।”

    কলাপাড়ার সাগরতীরবর্তী জেলে ইউসুফ হোসেন বলেন, “সাগরমুখী স্রোত অস্বাভাবিক। এই অবস্থায় নদীতে জাল ফেলা কঠিন। ইলিশও পাওয়া যাচ্ছে না। তাই ছোট ট্রলারগুলো নদীতে যেতেই পারছে না। ফলে বাজারে ইলিশ উঠছে না।”

    মেহেন্দীগঞ্জের উলানিয়ার জেলে আনিছ মাঝি বলেন, “বছরের একটা দীর্ঘ সময় নিষেধাজ্ঞার মধ্যে কাটাতে হয়। তারপর ভরা মৌসুমেও যদি মাছ না পাই, তাহলে আমাদের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়ে।”

    সোমবার (৭ জুলাই) বরিশালের সবচেয়ে বড় পাইকারি মাছ বাজার পোর্ট রোড এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, বাজারটি একপ্রকার ইলিশশূন্য হয়ে পড়েছে। কাজ না থাকায় মৎস্য শ্রমিকরা অলস সময় পার করছেন- কেউ গল্পে মশগুল, কেউবা কেরাম খেলায় ব্যস্ত। ক্রেতারা এসে ইলিশ না পেয়ে খালি হাতে ফিরছেন।

    মৎস্য আড়তদার আক্তার হোসেন বলেন, “আগে এই বাজারে প্রতিদিন ৩০০-৪০০ মণ ইলিশ আসত। এখন দিনে ৮-১০ মণও আসে না। সরবরাহ কম, তাই দাম বেশি।”

    তিনি জানান, বর্তমানে ৪০০ গ্রাম পর্যন্ত ওজনের ইলিশ প্রতিমণ বিক্রি হচ্ছে ৭০ হাজার টাকায়। ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ এক লাখ টাকায়, আর এক কেজির ওপরের ইলিশ বিক্রি হচ্ছে এক লাখ আট হাজার থেকে এক লাখ বারো হাজার টাকায়।

    ইলিশ ব্যবসায়ী ইয়ার হোসেন বলেন, “নদী-সাগরে মাছ ধরা কমছে। তার ওপর নিম্নচাপের প্রভাব রয়েছে। সব মিলিয়ে জেলেদের জালে তেমন ইলিশ ধরা পড়ছে না। বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। এভাবে চলতে থাকলে নিম্ন আয়ের মানুষের জন্য ইলিশ কেবল স্বপ্নই থেকে যাবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    বাংলাদেশ

    এলএনজিতে ৬ মাসে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি, মুক্তির পথ খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.