Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » খেলাপি ঋণ নিয়ন্ত্রণে সফল ২১ ব্যাংক
    অর্থনীতি

    খেলাপি ঋণ নিয়ন্ত্রণে সফল ২১ ব্যাংক

    মনিরুজ্জামানজুলাই 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    খেলাপি ঋণ নিয়ন্ত্রণে সফল ২১ ব্যাংক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৪ সালে সার্বিক অস্থিরতা সত্ত্বেও দেশের ২১টি ব্যাংক খেলাপি ঋণের অনুপাত মোট ঋণের পাঁচ শতাংশের নিচে রাখতে সক্ষম হয়েছে। যেখানে একই সময়ে দেশের ব্যাংকিং খাতে গড় খেলাপি ঋণের হার ছিল ১৬ দশমিক ৮ শতাংশ।

    বিশেষজ্ঞদের মতে, সুশাসন, ঝুঁকি নিয়ন্ত্রণ, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং ঋণ পুনরুদ্ধারে জোর দেওয়ায় এই অর্জন সম্ভব হয়েছে। এসব ক্ষেত্রে বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলোর পাশাপাশি কিছু দেশি ব্যাংকও সফলতা দেখিয়েছে। নতুন ব্যাংকগুলো বাদ দিলে সিটি ব্যাংক এনএ, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং কমার্শিয়াল ব্যাংক অব সিলন খেলাপি ঋণ এক শতাংশের নিচে রাখতে পেরেছে। যদিও এসব ব্যাংকের ঋণের পরিমাণ তুলনামূলকভাবে কম।

    এইচএসবিসি বাংলাদেশ এবং ব্যাংক আল-ফালাহর খেলাপি ঋণ অনুপাত দুই শতাংশের নিচে। ২০ হাজার কোটি টাকার বেশি ঋণ বিতরণ করা ব্র্যাক ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক এবং সিটি ব্যাংকের খেলাপি তিন শতাংশের নিচে।

    অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন বলেন, ‘খেলাপি ঋণ নিয়ন্ত্রণে সুশাসনই মূল চাবিকাঠি। একটি সুশাসিত ব্যাংকে ব্যবস্থাপনা দলকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। বোর্ড সদস্যদের ঋণ অনুমোদনে চাপ দেওয়া উচিত নয়।’ তিনি আরও বলেন, ‘ঋণ মূল্যায়নে স্বাধীনতা পেলে ঝুঁকি কমে। ক্রেডিট রিস্ক টিম যদি স্বাধীনভাবে কাজ করতে পারে, খেলাপি হওয়ার আশঙ্কাও কমে।’

    উরি ব্যাংক, উত্তরা ব্যাংক ও ঢাকা ব্যাংকের খেলাপি ঋণ তিন থেকে পাঁচ শতাংশের মধ্যে। ট্রাস্ট ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, হাবিব ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক ও ব্যাংক এশিয়ার খেলাপি অনুপাত ১০ শতাংশের নিচে।

    ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, ‘আমরা দক্ষ ও নিবেদিত কর্মীদের দিয়ে ঋণ পুনরুদ্ধারে গুরুত্ব দিই। কঠিন বছরেও ঋণগ্রহীতাদের কঠোর পর্যবেক্ষণে রেখেছি এবং পুনরুদ্ধার দলকে শক্তিশালী করেছি।’ নতুন ব্যাংকগুলোর মধ্যে সীমান্ত ব্যাংক, কমিউনিটি ব্যাংক, মধুমতি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও সিটিজেনস ব্যাংকের খেলাপি অনুপাত শূন্য থেকে পাঁচ শতাংশের মধ্যে রয়েছে। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৫০ ব্যাংকের মধ্যে ৯টির খেলাপি ঋণ অনুপাত ১০ থেকে ২০ শতাংশ এবং ১১ ব্যাংকের অনুপাত ২০ থেকে ৪০ শতাংশের মধ্যে।

    সিটি ব্যাংক এনএ বাংলাদেশের সাবেক প্রধান নির্বাহী মামুন রশিদ বলেন, ‘বিদেশি ব্যাংকগুলো ঋণ ঝুঁকির মূল্যায়ন ও সম্পদ ব্যবস্থাপনায় কাঠামোগত পদ্ধতি অনুসরণ করে। আগাম সতর্কতা ব্যবস্থা ও অব্যাহত ঋণ পর্যালোচনার মাধ্যমে তারা খেলাপি নিয়ন্ত্রণ করে।’ তিনি আরও জানান, এসব ব্যাংকে ঝুঁকি চিহ্নিত করতে বিশেষ কমিটি নিয়মিত বৈঠক করে। ফলে খেলাপি হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

    তবে বিপরীত চিত্রও আছে। ২০২৪ সালে আটটি ব্যাংকের অর্ধেকের বেশি ঋণ খেলাপি হয়েছে। এর পেছনে ছিল ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতি। এর বিপরীতে ২১টি ব্যাংক সুশাসন বজায় রেখে খেলাপি ঋণ পাঁচ শতাংশের নিচে রাখতে পেরেছে। বেসিক ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক দীর্ঘদিন ধরেই খেলাপি ঋণ নিয়ন্ত্রণে ব্যর্থ। এই তালিকায় রয়েছে সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক।

    ইউনিয়ন ব্যাংক এখনো ২০২৪ সালের প্রতিবেদন প্রকাশ করেনি। তবে বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, ২০২৪ সালের মার্চ শেষে ব্যাংকটির খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২৫ হাজার ৩০৩ কোটি টাকা—যা তাদের মোট বকেয়ার প্রায় ৯০ শতাংশ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ অনুপাত ৮৭ দশমিক ৫ শতাংশ।

    ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ‘আমাদের ঋণ ভুলভাবে শ্রেণিকৃত হয়েছিল। এতে লাভ বেশি দেখানো হয় এবং বাধ্য হয়ে লভ্যাংশ দিতে হয়।’ তিনি জানান, গণঅভ্যুত্থানের পর গঠিত নতুন বোর্ড অনিয়মগুলো শনাক্ত করে। এরপর খুচরা আমানত বাড়ানো, সাড়ে ১০ লাখ নতুন হিসাব খোলা ও সাড়ে তিন হাজার কোটি টাকার আমানতে নজর দেওয়া হয়। ইতোমধ্যে দুই হাজার ৭০০ কোটি টাকা আদায়ও হয়েছে। তার দাবি, ‘প্রায় ৪০ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে এমন ব্যক্তিদের যাদের নাম ঋণগ্রহীতার তালিকায় ছিল না। এসব অনিয়ম এখন বন্ধ হয়েছে।’

    জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান জানান, ‘২০২৪ সালে অনেক অনিয়মিত সম্পদ শ্রেণিকৃত করা হয়েছে। এতে খেলাপি ঋণ ১৭১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬২ হাজার ৮০৫ কোটি টাকা, যা ব্যাংকটির মোট ঋণের ৬২ শতাংশ।’ তবে তিনি আশাবাদী, ‘গত ছয় মাসে পুনরুদ্ধার আগের পুরো বছরের তুলনায় বেশি হয়েছে। খেলাপিদের সম্পদ বিক্রি করে ঋণ আদায় শুরু হয়েছে। কিছুটা সময় লাগবে, তবে ঘুরে দাঁড়াচ্ছি।’ বছরের শেষে বেসিক ব্যাংকের খেলাপি ঋণের অনুপাত ছিল ৬৭ দশমিক ৫ শতাংশ এবং বাংলাদেশ কমার্স ব্যাংকের ৬৪ শতাংশ। ন্যাশনাল ব্যাংকের অনুপাত ছিল ৬১ শতাংশ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.