Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কানাডার পণ্যে ৩৫% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
    অর্থনীতি

    কানাডার পণ্যে ৩৫% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    মনিরুজ্জামানজুলাই 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কানাডার পণ্যে ৩৫% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আগামী ১ আগস্ট থেকে কানাডা থেকে আমদানিকৃত সব পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অন্যান্য বাণিজ্য অংশীদারদের ওপরও ১৫ থেকে ২০ শতাংশ ‘সর্বজনীন’ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে।

    স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে কানাডার উদ্দেশে পাঠানো এক চিঠিতে ট্রাম্প এ ঘোষণা দেন। এর আগে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নসহ আরও অনেক দেশ শিগগিরই শুল্ক সংক্রান্ত ঘোষণার মুখোমুখি হবে।

    ট্রাম্প বলেন, যেসব দেশকে চিঠি পাঠানো হয়নি, তাদের ওপর বেশি হারে শুল্ক বসানো হবে— যদি না তারা ১০ শতাংশ ‘প্রতিশোধমূলক বাণিজ্য চুক্তিতে সম্মত হয়। তিনি যোগ করেন, “বাকি সব দেশকে আমরা শুধু জানিয়ে দেব, তোমাদের ১৫ কিংবা ২০ শতাংশ শুল্ক দিতে হবে। আমরা এখন সবকিছু গোছাচ্ছি।” নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ স্যোশাল’-এ প্রকাশিত চিঠিতে ট্রাম্প জানান, কানাডা যদি পাল্টা ব্যবস্থা নেয়, তাহলে শুল্কের হার আরও বাড়ানো হবে। তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ করে বলেন, “১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে।”

    এ চিঠির জবাবে কার্নি এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় কানাডা সবসময় আমাদের শ্রমিক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষা করেছে। ১ আগস্ট সামনে রেখেও আমরা সেই অবস্থান বজায় রাখব।” ট্রাম্প চিঠিতে অভিযোগ করেন, কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মাদক ফেন্টানিল প্রবাহিত হচ্ছে। তিনি লেখেন, “যদি কানাডা ফেন্টানিল ঠেকাতে আমার সঙ্গে কাজ করে, তাহলে আমরা হয়তো চিঠির কিছু অংশ পুনর্বিবেচনা করতে পারি।”

    তবে কানাডীয় কর্মকর্তারা দাবি করেন, যুক্তরাষ্ট্রে যাওয়া ফেন্টানিলের খুব সামান্যই কানাডা থেকে আসে। কার্নি বলেন, “উত্তর আমেরিকায় ফেন্টানিল মোকাবেলায় কানাডা ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। আমরা যৌথভাবে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।” যুক্তরাষ্ট্রের সাবেক কিছু কর্মকর্তা সতর্ক করে বলেন, ট্রাম্পের এই ধরনের কঠোর বাণিজ্যনীতি দেশটিকে বিদেশি সিনথেটিক মাদকের ঝুঁকিতে ফেলতে পারে।

    এদিকে ট্রাম্পের প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, ইউএসএমসিএ (USMCA) চুক্তিভুক্ত পণ্যে শুল্ক ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটা হলে কানাডার ওপর নতুন শুল্কের প্রভাব খানিকটা হ্রাস পাবে। তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। চলতি বছরের মার্চে ট্রাম্প কানাডা থেকে আমদানিকৃত গাড়ি ও গাড়ির যন্ত্রাংশে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। এরপর জুনে কানাডার স্টিল ও অ্যালুমিনিয়ামে বসে ৫০ শতাংশ শুল্ক। নতুন ৩৫ শতাংশ হারে শুল্ক কার্যকর হবে যেসব পণ্য এই তালিকায় ছিল না, সেগুলোর ওপর।

    বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডা একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে ট্রাম্পের সাম্প্রতিক হুমকি আলোচনার ভবিষ্যৎকে অনিশ্চিত করেছে। এ সপ্তাহে তিনি বিশ্বের বিভিন্ন দেশের উদ্দেশে অন্তত ২০টির বেশি অনুরূপ চিঠি পাঠিয়েছেন। তবে ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। চলতি মাসের শেষে মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য আদালতের এক রায়ের বিরুদ্ধে প্রশাসনের আপিল খারিজ হলে শুল্ক আরোপের উদ্যোগ থেমে যেতে পারে। মে মাসে আদালত বলেছিল, জরুরি অবস্থা ছাড়া প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প শুল্ক আরোপের ক্ষমতা ছাড়িয়ে গিয়েছিলেন। এই আপিলের শুনানি ৩১ জুলাই সকাল ১০টায় ওয়াশিংটনের ফেডারেল সার্কিট কোর্ট অব আপিলসে অনুষ্ঠিত হবে।

    এদিকে কানাডা ও মেক্সিকো চেষ্টা করছে যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে, যাতে ২০২০ সালে চালু হওয়া ইউএসএমসিএ চুক্তির ভবিষ্যৎ অটুট থাকে। এটি আগে চালু থাকা নাফটা (NAFTA) চুক্তির পরিবর্তে কার্যকর হয়। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে কানাডা ও মেক্সিকোর বিভিন্ন পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়েছে। যদিও কানাডার জ্বালানি পণ্যে এ হার কিছুটা কম। ট্রাম্প অভিযোগ করেন, এই দুই দেশ অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকাতে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। পরবর্তীতে ট্রাম্প ইউএসএমসিএ চুক্তির আওতায় কিছু পণ্যে শুল্ক ছাড়ের ঘোষণা দেন।

    বৃহস্পতিবারের চিঠি এমন এক সময় এলো, যখন অনেকেই মনে করছিলেন ট্রাম্প ও কার্নির মধ্যে সম্পর্কের উত্তাপ কিছুটা কমেছে। গত ৬ মে কার্নি হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছিলেন। তবে এরপর কানাডা একটি ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স চালু করে, যা যুক্তরাষ্ট্রের টেক কোম্পানিগুলোকে প্রভাবিত করত। এ কারণে ট্রাম্প আলোচনার টেবিল থেকে উঠে যান। পরে কার্নি ওই কর প্রত্যাহারের ঘোষণা দেন।

    সম্প্রতি ট্রাম্প তার বাণিজ্যযুদ্ধ আরও বিস্তৃত করেছেন। জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো মিত্র দেশগুলোকেও নতুন শুল্কের হুমকি দিয়েছেন। একই সঙ্গে তামার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের কথাও জানান। এনবিসি-তে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “সব দেশকে চিঠি দিতে হবে এমন নয়। আমরা শুধু আমাদের শুল্ক ঠিক করছি। বাকিদের জানিয়ে দিচ্ছি—২০ অথবা ১৫ শতাংশ শুল্ক দিতে হবে। এখন সবকিছু গুছানো হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.