Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আট পণ্যের জালে বন্দি দেশের রপ্তানি সংকট
    অর্থনীতি

    আট পণ্যের জালে বন্দি দেশের রপ্তানি সংকট

    মনিরুজ্জামানজুলাই 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আট পণ্যের জালে বন্দি দেশের রপ্তানি সংকট
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নির্দিষ্ট আট পণ্যের ওপর নির্ভরতায় আটকে যাচ্ছে দেশের রপ্তানি খাত। সরকার নানা উদ্যোগ এবং নগদ সহায়তা দিলেও বৈচিত্র্য আনতে পারছে না রপ্তানি পণ্য তালিকা। ফলে রপ্তানি আয়ও গুটিকয়েক পণ্যের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে।

    বিশ্ব শুল্ক সংস্থার (ডব্লিউসিও) হারমোনাইজড সিস্টেম (এইচএস) কোড অনুসারে বাংলাদেশ ৭৫১টি মৌলিক পণ্য রপ্তানি করে থাকে। ৬ বা ৮ সংখ্যার এইচএস কোড অনুযায়ী অন্তত ১০ হাজার পণ্যের তালিকা রয়েছে। এর মধ্যে মাত্র আট পণ্য থেকে আসে প্রায় ৯২ শতাংশ রপ্তানি আয়। বাকি প্রায় ৯,৯৯২ পণ্যের মাধ্যমে আয় হয় মাত্র ৮ শতাংশের মতো।

    সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট পণ্য রপ্তানি আয় ছিল ৪,৮২৯ কোটি ডলার। এর মধ্যে আট পণ্যের অবদান ৪,৪১৬ কোটি ডলার, বাকি পণ্য থেকে আসে মাত্র ৪১৩ কোটি ডলার। এই আট পণ্যের মধ্যে রয়েছে:

    • তৈরি পোশাকের নিট বা গেঞ্জি জাতীয় পণ্য
    • ওভেন বা শার্ট, প্যান্ট জাতীয় পোশাক
    • হোম টেক্সটাইল
    • কৃষিজাত পণ্য
    • পাট ও পাটজাত পণ্য
    • চামড়া ও চামড়াজাত পণ্য ও পাদুকা
    • হিমায়িত ও জীবন্ত মাছ
    • প্রকৌশল পণ্য

    নিট পোশাক রপ্তানিতে শীর্ষে: রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, নিট পোশাকের রপ্তানি আয় ছিল ২,১১৬ কোটি ডলার। এটি মোট রপ্তানির ৪৩.৮২ শতাংশ। আগের অর্থবছরের তুলনায় বেড়েছে প্রায় ১০ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে এই খাত থেকে আয় ছিল ১,৯২৮ কোটি ডলার।

    ওভেন পোশাকের অবস্থান দ্বিতীয়: পোশাক খাতের ওভেন পণ্যের অবদান ৩৭.৬৭ শতাংশ। গত অর্থবছরে এর রপ্তানি আয় ১,৮১৯ কোটি ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে আয় ছিল ১,৬৮৭ কোটি ডলার।

    চামড়া ও পাদুকার অবদান: এই খাতের রপ্তানি আয় ছিল প্রায় ১১৫ কোটি ডলার। মোট রপ্তানিতে অবদান ২.৩৭ শতাংশ। আগের অর্থবছরে আয় ছিল প্রায় ১০৪ কোটি ডলার। খাতটির রপ্তানি ১০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

    কৃষিজাত পণ্যের অবস্থা: কৃষিজাত পণ্যের অংশ রপ্তানিতে ২.০৯ শতাংশ। এতে প্রক্রিয়াজাত খাদ্য, তাজা ও হিমায়িত সবজি, ফলমূল থাকে। প্রক্রিয়াজাত খাদ্যের মধ্যে রয়েছে মসলা, চানাচুর, ঝালমুড়ি, বিস্কুট, সস, জেলি, আলুপুরি, পাঁপড়, নুডলস, চকলেট, আচার, জুস, ফ্রুট ড্রিঙ্ক, চিপস ইত্যাদি। এ খাতের রপ্তানি বেড়েছে ২.৬৫ শতাংশ, আয় ১০১ কোটি ডলার। আগের বছর ছিল ৯৮ কোটি ডলার।

    হোম টেক্সটাইল: গৃহসজ্জার বিছানার চাদর, বালিশের কভার, পর্দা, কার্পেট, টেবিল ক্লথ, কুশন, টাওয়েল ইত্যাদি অন্তর্ভুক্ত। এই খাতের অবদান রপ্তানি আয়তে প্রায় ২ শতাংশ। রপ্তানি বেড়েছে আড়াই শতাংশ, আয় ৮৭ কোটি ডলার। তবে দেশে গ্যাস সংকটের কারণে এই খাতের রপ্তানি কমেছে। অতিমারি কালে ২০২০-২১ অর্থবছরে হঠাৎ বেড়ে প্রথমবারের মতো ১০০ কোটি ডলার ছাড়ায়। পরে তা ১৫০ কোটি ডলারে উঠেছিল। তখন হোম টেক্সটাইল তৈরি পোশাকের পরই দ্বিতীয় প্রধান রপ্তানি পণ্য ছিল।

    পাটের অবস্থা: একসময় দেশের প্রধান রপ্তানি ছিল পাট ও পাটজাত পণ্য। মোট রপ্তানির ৯৭ শতাংশ আসত এখান থেকে। এখন অবদান কমে মাত্র ১.৭০ শতাংশ। রপ্তানি হয়েছে ৮২ কোটি ডলার, যা আগের বছর থেকে ৪ শতাংশ কম। ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৮৬ কোটি ডলার।

    প্রকৌশল পণ্য: খাতে নতুন হলেও সম্ভাবনা বাড়াচ্ছে প্রকৌশল পণ্য। ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি হয়েছে ৫৪ কোটি ডলার, যা আগের বছরের থেকে ১০ শতাংশ বেশি। এতে রয়েছে আয়রন-স্টিল, তামার তার, স্টেইনলেস স্টিলের সামগ্রী, যন্ত্রপাতি, ইলেকট্রিক পণ্য, বাইসাইকেল ইত্যাদি।

    মাছের অবদান: একসময় রপ্তানিতে প্রধান ছিল হিমায়িত ও জীবন্ত মাছ। এখন তা কমে গেছে। গত অর্থবছরে এই খাতে রপ্তানি বেড়েছে ১৭ শতাংশ। আয় হয়েছে ৪৪ কোটি ডলার। মোট রপ্তানিতে অবদান এখন ১ শতাংশেরও কম।

    রপ্তানিতে বৈচিত্র্য আনতে নানা চেষ্টার পরও কেন সফল হচ্ছে না, তা নিয়ে গবেষণা সংস্থা সানেমের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সেলিম রায়হান বলেন, রপ্তানি নীতি ও কাঠামোগত সমস্যার কারণে পণ্যরপ্তানি ক্রমেই কেন্দ্রীয় হচ্ছে। তিনি উদাহরণ দেন, বন্ডেড ওয়্যারহাউস সুবিধা সব পণ্যের জন্য থাকলেও বাস্তবে শুধু তৈরি পোশাক খাত এটি নিতে পারে। অন্যান্য খাতের উদ্যোক্তারা অতিরিক্ত কাগজপত্রের কারণে সুবিধা নিতে পারেন না। ড. সেলিম রায়হান বলেন, বৈচিত্র্য আনতে হলে পণ্যভিত্তিক পরিকল্পনা দরকার।

    দেশে রপ্তানি সেবা দেয় ১৪টি প্রতিষ্ঠান। ইপিবি এসব প্রতিষ্ঠানের দুর্বলতা চিহ্নিতের জন্য একটি জরিপ পরিচালনা করছে। এর ভিত্তিতে সমস্যা সমাধানের পরিকল্পনা নেয়া হবে। ইপিবির পণ্য উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ শাহজালাল বলেন, জরিপের সুপারিশ অনুযায়ী কার্যকর ব্যবস্থা নিলে রপ্তানি সেবা আরও সহজ হবে। ক্ষুদ্র ও অদক্ষ উদ্যোক্তারা সহজেই রপ্তানি প্রক্রিয়ায় যুক্ত হতে পারবেন। এতে বৈচিত্র্য বাড়বে। সরকারও রপ্তানিতে বৈচিত্র্য আনার জন্য নানা উদ্যোগ নিয়েছে। নগদ সহায়তা, এক জেলা এক পণ্য, বিদেশে মেলা-প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ ইত্যাদি এ উদ্যোগের অংশ।

    যদিও মাত্র আট পণ্যের ওপর রপ্তানি নির্ভরশীল, দেশের রপ্তানি তালিকায় সম্ভাবনাময় অনেক পণ্য রয়েছে। সম্প্রতি বেশ কিছু পণ্যের রপ্তানি বেড়েছে। এর মধ্যে আছে: কাগজ ও কাগজ পণ্য, ইলেকট্রিক পণ্য, জাহাজ, চা, স্পেশালাইজড টেক্সটাইল, হ্যান্ডিক্রাফটস, রাবার, গলফ সাফট, তামাক, কার্পেট, বাইসাইকেল, নিট ফেব্রিকস, ক্যাপ, সিরামিক, জুট সকস ও ব্যাগ, ক্র্যাবস, ওষুধ, কেমিক্যাল, উইগস ও মানুষের চুল, কপার ওয়্যার, প্লাস্টিক দ্রব্যাদি, পেট্রোলিয়াম বাই প্রডাক্টস। অন্যদিকে, কিছু পণ্যের রপ্তানি কমেছে। যেমন সিমেন্ট, শাকসবজি, প্রকৌশলী যন্ত্রাংশ, চামড়া, জুট ইয়ার্ন, শুকনো খাবার, কাঁচা পাট, টেরি টাওয়েলস, ফার্নিচার, গুঁড়া মসলা ইত্যাদি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.