Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের শুল্কে এশিয়ার অর্থনৈতিক সংগ্রাম
    অর্থনীতি

    ট্রাম্পের শুল্কে এশিয়ার অর্থনৈতিক সংগ্রাম

    মনিরুজ্জামানজুলাই 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ট্রাম্প
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতিতে এশিয়ার বেশ কয়েকটি দেশের নেতারা হতাশ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ক্ষোভ দানা বাঁধছে। এই পরিস্থিতিতে জাপান সংকট এড়াতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। টোকিওর জন্য ট্রাম্পের নীতিগত অবস্থান আরও কঠিন হয়ে উঠেছে। শুল্ক ছাড়ের দাবিতে জাপানি গাড়ি নির্মাতারা সরব হয়েছেন। এ অবস্থায় এশিয়ার শুল্ক কর্মকর্তারা নিরলস আলোচনা চালিয়ে যাচ্ছেন। ট্রাম্পের একের পর এক পদক্ষেপ তাদের বিরক্ত করেছে।

    বিশ্লেষকরা বলছেন, শুল্কের ফলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার টানাপোড়েন আরও বাড়ছে। পুরো অঞ্চল এখন দুই পরাশক্তির বাণিজ্য দ্বন্দ্বের মঞ্চে পরিণত হয়েছে। ট্রাম্প প্রশাসন শুল্ক কার্যকরে বেশ সক্রিয়। তবে প্রশ্ন উঠছে—এই লড়াইয়ে আসলে কে জিতবে? বিবিসির এক বিশ্লেষণ প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সম্প্রতি এশিয়ার ১৪ দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছেন। ওয়াশিংটন এই অঞ্চলে শুল্কনীতি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। তবে পর্যবেক্ষকদের ধারণা, শুল্ক নিয়ে চুক্তিতে পৌঁছানো সহজ হবে না।

    ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অর্থনীতিবিদ ডেভিড জ্যাকস বলেন, যুক্তরাষ্ট্র দর-কষাকষিতে দুর্বলতা দেখিয়েছে। তারা যা চাইছে, সবটা পাবে না। তাই দেশভেদে সম্পর্কের ধরন অনুযায়ী চুক্তি হতে পারে। বিশ্ববিদ্যালয়টির বাণিজ্য বিভাগের প্রভাষক অ্যালেক্স ক্যাপ্রি বলেন, কূটনৈতিক পথে না গিয়ে অনলাইনে চিঠি পাঠানো ট্রাম্পের জন্য বুমেরাং হতে পারে। বিষয়টিকে তিনি ‘রাজনৈতিক নাটক’ হিসেবে অভিহিত করেছেন। চীন এই পরিস্থিতিতে সুবিধা পেতে পারে। ভিয়েতনাম থেকে জাপান পর্যন্ত অঞ্চলজুড়ে মার্কিন বাজার প্রতিস্থাপন করাও সহজ হবে না।

    জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ট্রাম্পের সর্বশেষ শুল্ক হুমকিকে ‘দুঃখজনক’ বলেছেন। ট্রাম্প জাপানের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এপ্রিল থেকে টোকিওর শুল্ক কর্মকর্তারা অন্তত সাতবার ওয়াশিংটন সফর করেছেন। আলোচনার গতি ধীর হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এদিকে শুক্রবার ট্রাম্প কানাডার পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। তিনি জানান, যেসব দেশ এখনো চিঠি পায়নি, তাদেরও ২০ থেকে ১৫ শতাংশ হারে শুল্ক দিতে হবে। আলোচনার জন্য ১ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। ইউনাইটেড ওভারসিজ ব্যাংকের গবেষণাপ্রধান সুয়ান টেক কিন মনে করেন, এই সময়ের মধ্যে দেশগুলো আলোচনায় বসতে বাধ্য হবে।

    অর্থনীতিবিদরা বলছেন, থাইল্যান্ড ও মালয়েশিয়ার মতো উদীয়মান অর্থনীতির দেশগুলো সংকট সমাধানে সক্রিয় ভূমিকা রাখতে চাইবে। অ্যালেক্স ক্যাপ্রির মতে, সরবরাহ শৃঙ্খলা নজরদারিতে আরও উন্নত প্রযুক্তির দরকার হবে। এটি ধীর, দীর্ঘমেয়াদি ও জটিল প্রক্রিয়া। এতে তৃতীয় পক্ষ, প্রযুক্তি কোম্পানি এবং লজিস্টিক অংশীদাররা যুক্ত থাকবে। ফলে এই শুল্কনীতি বৈশ্বিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীনের কোম্পানিগুলো বিপাকে পড়তে পারে।

    এই প্রেক্ষাপটে ভিয়েতনাম প্রথম চুক্তিতে পৌঁছেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বিশেষ সুবিধা নেই। এখন তারা ৪০ শতাংশ পর্যন্ত শুল্কের মুখোমুখি। কম্বোডিয়াও একই সংকটে পড়েছে। দরিদ্র দেশ হিসেবে তারা রপ্তানির ওপর নির্ভরশীল। ট্রাম্প তাদের ক্ষেত্রেও ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। অন্যদিকে জাপান ও দক্ষিণ কোরিয়া অপেক্ষাকৃত ধনী এবং ভূরাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ায় তারা দীর্ঘ সময় ধরে এই চাপ মোকাবিলা করতে পারবে। ভারতের ক্ষেত্রে এখনো কোনো চিঠি যায়নি, ফলে দেশটির একটি কৌশলগত সুবিধা রয়েছে।

    অর্থনীতিবিদ জেসপার কোল মনে করেন, ঘনিষ্ঠ সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক থাকা সত্ত্বেও জাপানকে এশিয়ার অন্য দেশগুলোর মতোই বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের পদক্ষেপ এই সম্পর্ক বদলে দিতে পারে। জাপান সহজে ছাড় দেবে না, কারণ তাদের রয়েছে বিশাল বৈদেশিক মুদ্রার রিজার্ভ। টোকিও দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে।

    এদিকে ট্রাম্পও এখন জাপানের ওপর বিরক্ত। কারণ, চালের ঘাটতি থাকলেও জাপান মার্কিন চাল কিনতে অস্বীকৃতি জানিয়েছে। প্রধানমন্ত্রী ইশিবা দেশের কৃষকদের স্বার্থে এই সিদ্ধান্ত নেন। একই সঙ্গে সামরিক ব্যয় বৃদ্ধির মার্কিন দাবিরও বিরোধিতা করেছেন তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.