Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে ২%
    অর্থনীতি

    আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে ২%

    সিভি ডেস্কজুলাই 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    তেল সিন্ডিকেট
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গ্রীষ্মকালীন ভ্রমণ এবং বিদ্যুৎ উৎপাদনের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বেড়েছে। এতে সরবরাহ হ্রাসের আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। এই আশঙ্কার প্রেক্ষাপটে গত শুক্রবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে দুই শতাংশেরও বেশি।

    বাজার বিশ্লেষকদের মতে, একই সময় যুক্তরাষ্ট্রে তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনকারী রিগের সংখ্যা হ্রাস পেয়েছে। এতে করে সরবরাহ আরও সংকুচিত হওয়ার আশঙ্কা জোরদার হয়েছে। পাশাপাশি রাশিয়ার ওপর সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞা ও যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে বাজারে অস্থিরতা রয়েছে।

    সপ্তাহের শেষ কর্মদিবস শুক্রবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৭২ সেন্ট বা ২ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৭০ ডলার ৩৬ সেন্টে। একই দিনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৮৮ সেন্ট বা ২ দশমিক ৮ শতাংশ বেড়ে পৌঁছায় ৬৮ ডলার ৪৫ সেন্টে। সপ্তাহজুড়ে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম যথাক্রমে ৩ শতাংশ ও ২ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    এদিকে আইইএ আরও জানায়, বাজারে সরবরাহ ঘাটতির আশঙ্কায় সেপ্টেম্বর মাসের ব্রেন্ট ফিউচার চুক্তি অক্টোবরের তুলনায় প্রায় ১ ডলার ২০ সেন্ট বেশি দামে লেনদেন হচ্ছে।

    প্রাইস ফিউচারস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক ফিল ফ্লিন জানান, “সরবরাহ সংকটের শঙ্কা ইতোমধ্যে বাজারে প্রভাব ফেলছে। মার্কিন জ্বালানি কোম্পানিগুলো টানা ১১ সপ্তাহ ধরে রিগের সংখ্যা কমাচ্ছে। শেষবার এমন প্রবণতা দেখা গিয়েছিল ২০২০ সালের কোভিড-১৯ মহামারির সময়।”

    অন্যদিকে, রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে, ওপেক প্লাস প্রয়োজন হলে দ্রুত উত্তোলন বাড়াতে পারে। তবে তাৎক্ষণিকভাবে এই পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কম থাকায় বাজারে মূল্যবৃদ্ধির ধারা বজায় আছে।

    দীর্ঘমেয়াদে চীনের জ্বালানি তেলের চাহিদা কমে আসার ইঙ্গিতে ২০২৬ থেকে ২০২৯ সময়কালের বৈশ্বিক চাহিদার পূর্বাভাস হ্রাস করেছে ওপেক। এতে বাজারে দীর্ঘমেয়াদি অনিশ্চয়তা যোগ হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.