Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এনবিআর বিভাজনে আয়কর-শুল্ক কর্মকর্তাদের সম্মতি
    অর্থনীতি

    এনবিআর বিভাজনে আয়কর-শুল্ক কর্মকর্তাদের সম্মতি

    মনিরুজ্জামানUpdated:জুলাই 13, 2025জুলাই 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এনবিআর বিভাজনে আয়কর-শুল্ক কর্মকর্তাদের সম্মতি
    বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই ভাগে ভাগ করার বিষয়ে আয়কর ও শুল্ক-ভ্যাট ক্যাডারের কর্মকর্তারা সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, এ সংক্রান্ত অধ্যাদেশে কিছু ‘চতুরতা’ রয়েছে, যা সংশোধনের জন্য সুপারিশ করবে সরকার গঠিত উপদেষ্টা কমিটি।

    ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব সংগ্রহ কার্যক্রম আরও গতিশীল করতে গঠিত এই পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটির প্রধান ফাওজুল কবির। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, এনবিআরকে ভাগ করে গঠিত দুটি বিভাগের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে কী ধরনের যোগ্যতা লাগবে, তা নির্ধারণে একটি নীতিমালা প্রণয়নের সুপারিশ করবে কমিটি। এ নিয়োগে শুধুমাত্র আয়কর ও শুল্ক-ভ্যাট ক্যাডার থেকে কর্মকর্তাদের নেওয়ার দাবিকে একতরফা হিসেবে বিবেচনা করা হবে না। একইসঙ্গে প্রশাসন ক্যাডারের আধিপত্যও প্রতিরোধ করা হবে।

    উপদেষ্টা জানান, কমিটি এরইমধ্যে পাঁচটি বৈঠক করেছে—আয়কর ও শুল্ক-ভ্যাট কর্মকর্তাদের সংগঠন, এনবিআর, এনবিআর সংস্কার কমিশন এবং ব্যবসায়ীদের সঙ্গে। শিগগিরই মাঠপর্যায়ে পরিদর্শনে যাবে কমিটি, যেখানে তারা দেখবে এনবিআরের আন্দোলনের আগে ও পরে রাজস্ব আহরণে কী ধরনের পরিবর্তন এসেছে।

    ফাওজুল কবির বলেন, “আয়কর ও শুল্ক-ভ্যাট ক্যাডারের কর্মকর্তারা এনবিআর বিভাজনে সম্মত হয়েছেন, তবে তারা চান কেবল তাঁদের ক্যাডার থেকেই নিয়োগ হোক। আর ব্যবসায়ীরা জানিয়েছেন, এনবিআরের কর্মকর্তাদের আন্দোলনের কারণে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এখনও হয়রানির শিকার হচ্ছেন। তবুও ব্যবসায়ীরা সরকারের সংস্কার কার্যক্রমকে সমর্থন করেন।”

    তিনি আরও বলেন, এনবিআরে চলমান সংকটের মূল কারণ হলো প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্যান্য ক্যাডারের দ্বন্দ্ব। এটি দীর্ঘদিনের বিষয় হলেও এনবিআর বিভাজনের অধ্যাদেশ জারির পর বিষয়টি আরও উসকে ওঠে। তার ভাষায়, “অধ্যাদেশে বলা হয়েছে, সচিব হতে হলে ‘উপযুক্ত যোগ্যতাসম্পন্ন’ হতে হবে। আবার ধারা ৭ (৩)-এ বলা হয়েছে, ‘রাজস্ব আহরণে অভিজ্ঞ’ হতে হবে, কিন্তু সেটা কোন ধরনের রাজস্ব তা স্পষ্ট নয়—ভূমি, পাসপোর্ট না শুল্ক-ভ্যাট?” তিনি বলেন, “কমিটি মনে করে এই অস্পষ্টতাগুলো দূর করা জরুরি। আর এনবিআর নামটাও থাকছে না—এনবিআর শুনলেই মানুষ হাসে। নতুন দুটি বিভাগই হবে নতুন নামে।”

    কমিটি দ্রুতই সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগসংক্রান্ত একটি নীতিমালা প্রণয়নের সুপারিশ করবে বলেও জানান তিনি। তাঁর ভাষায়, “শুধু শুল্ক-ভ্যাট ক্যাডার বা শুধু প্রশাসন ক্যাডারের নিয়ন্ত্রণ—কোনোটাই গ্রহণযোগ্য নয়।” উপদেষ্টা জানান, এখনও এনবিআরের কর্মকর্তারা “গো-স্লো” কৌশলে কাজ করছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে। এ কারণে মাঠপর্যায়ের পর্যবেক্ষণ চালানো হবে।

    তিনি আরো বলেন, “আন্দোলনকারীরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সরকারবিরোধী অবস্থান নিয়েছেন।” এ বিষয়টি খতিয়ে দেখতে অর্থ মন্ত্রণালয় সুপারিশ করবে। এনবিআরের কর্মকর্তাদের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, “চট্টগ্রাম বন্দর পর্যন্ত অচল করেছেন তাঁরা। এতে ব্যবসা-বাণিজ্য ক্ষতির মুখে পড়েছে। এখন কাজের মাধ্যমে সরকারের আস্থা ফেরাতে হবে।” ব্যবসায়ীদের অনুযোগ তুলে ধরে উপদেষ্টা বলেন, “তাঁরা প্রশ্ন করছেন, কেন আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি হলো। সরকার চেয়েছে গণতান্ত্রিক পন্থায় এগোতে, এজন্য ধৈর্য ধরেছে।”

    সাংবাদিকদের এক প্রশ্নে তিনি সাফ জানিয়ে দেন, এনবিআর কর্মকর্তাদের ‘অভয়’ দেওয়ার কিছু নেই। তাঁর ভাষায়, “তারা শিশু না।” বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বাংলাদেশ মন্দার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “এসব পুরনো তথ্যের ভিত্তিতে করা হয়। বাংলাদেশ এখন উল্টো দিকেই যাচ্ছে—ব্যাংকরাপ্টসি বা মন্দা আর হবে না।” সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.