Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বৈদেশিক বিনিয়োগে ফিরছে গতিশীলতা
    অর্থনীতি

    বৈদেশিক বিনিয়োগে ফিরছে গতিশীলতা

    মনিরুজ্জামানজুলাই 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বৈদেশিক বিনিয়োগে ফিরছে গতিশীলতা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) মন্দাভাব দীর্ঘদিন ধরে চলছিল। রাজনৈতিক অনিশ্চয়তা, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং নীতিগত জটিলতা এ মন্দার মূল কারণ ছিল। তবে চলতি বছরের প্রথম প্রান্তিকে এ চিত্রে আশার আলো দেখা দিয়েছে।

    ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ মাসে দেশের নিট এফডিআই বেড়ে হয়েছে ৮৬ কোটি ৪৬ লাখ মার্কিন ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১৪ শতাংশ বৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ওই সময় মোট এফডিআই এসেছে ১৫৭ কোটি ৬১ লাখ ডলার। এর মধ্যে ৭১ কোটি ১৫ লাখ ডলার মুনাফা ও ঋণ পরিশোধের মাধ্যমে বাইরে গিয়েছে। ফলে নিট হিসেবে দেশে এসেছে ৮৬ কোটি ৪৬ লাখ ডলার। আগের প্রান্তিকে (২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বরে) নিট এফডিআই ছিল ৪৯ কোটি ডলার।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে নিট নতুন ইক্যুইটি বিনিয়োগ এসেছে ২৭ কোটি ডলার। যা আগের বছরের একই সময়ে ১২ কোটি ডলারের প্রায় দ্বিগুণ। পুনর্বিনিয়োগ আয় থেকে এসেছে ১৯ কোটি ডলার, আর আন্তঃকোম্পানি ঋণ হিসেবে এসেছে ৪০ কোটি ডলার।

    বিশ্লেষকরা বলছেন, এফডিআই বৃদ্ধির পেছনে রাজনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ পরিবেশে কিছু উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার দ্রুত বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘এই বছরের এফডিআই প্রবাহে আমাদের ভূমিকা সীমিত। বেশিরভাগ বিনিয়োগের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। কেবল প্রক্রিয়াগুলো কিছুটা দ্রুত হয়েছে।’ সরকার এফডিআই বাড়াতে গত ২৯ মে পাঁচ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করেছে। এটি প্রণোদনা সংক্রান্ত পরামর্শ দেবে। এক মাসের মধ্যে কমিটির রিপোর্ট আসার কথা রয়েছে।

    সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে চলতি বছরের মার্চ শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ১০৪ দশমিক ৭৬ বিলিয়ন ডলারে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ ৮৮ হাজার ৫৮০ কোটি টাকা। ২০২৪ সালের ডিসেম্বরের শেষে এই ঋণ ছিল ১০ হাজার ৩৭৪ কোটি ডলার। সরকারি খাতে মার্চ শেষে বিদেশি ঋণের পরিমাণ ছিল ৮ হাজার ৪৮৯ কোটি ডলার, আর বেসরকারি খাতে ছিল ১ হাজার ৯৮৭ কোটি ডলার। বিশেষজ্ঞরা বলছেন, পূর্ববর্তী সরকারের সময় নেওয়া উচ্চ সুদের বাণিজ্যিক ঋণের তুলনায় বর্তমান সরকার কম সুদের আন্তর্জাতিক ঋণে জোর দিচ্ছে। মার্চ মাসে আইএমএফ থেকে দুই কিস্তিতে ১৩৪ কোটি ডলার ঋণ পরিশোধের পর বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), জাইকা, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) সহ বিভিন্ন সংস্থা থেকে ৪ বিলিয়ন ডলারের বেশি ঋণ পেয়েছে বাংলাদেশ।

    বৈদেশিক ঋণের পাশাপাশি রেমিট্যান্স ও ঋণ প্রবাহ বৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। ২০২৫ সালের জুন শেষে বাংলাদেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভ দাঁড়ায় ২৬ দশমিক ৬৯ বিলিয়ন ডলার, যা গত ২৮ মাসের মধ্যে সর্বোচ্চ। তবে জুলাইয়ের শুরুতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) বাবদ ২০২ কোটি ডলার পরিশোধের কারণে গ্রস রিজার্ভ কিছু কমে ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলার এবং বিপিএম৬ অনুযায়ী ২৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলার হয়েছে। উল্লেখযোগ্য, ২০২১ সালের আগস্টে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। আর ২০২৫ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের সময় এটি ছিল মাত্র ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।

    অর্থনীতিবিদরা মনে করেন, এফডিআই ও বৈদেশিক ঋণের প্রবাহ ধরে রাখতে হলে সরকারের নীতিনির্ধারণী অবস্থান আরও শক্তিশালী করতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা, শক্তিশালী প্রতিষ্ঠান এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকলে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে। পাশাপাশি, উচ্চ সুদের বাণিজ্যিক ঋণ এড়িয়ে বহুপাক্ষিক উৎস থেকে স্বল্প সুদের ঋণ নেওয়া দেশের অর্থনীতির জন্য লাভজনক হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.