Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » টেকনাফ বন্দরে পচে গেছে কোটি টাকার রফতানি পণ্য
    অর্থনীতি

    টেকনাফ বন্দরে পচে গেছে কোটি টাকার রফতানি পণ্য

    মনিরুজ্জামানজুলাই 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    টেকনাফ বন্দরে পচে গেছে কোটি টাকার রফতানি পণ্য
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর থেকে মিয়ানমারে পণ্য আমদানি ও রফতানি বন্ধ রয়েছে টানা চার মাস। ফলে শতাধিক ব্যবসায়ী অর্থনৈতিক ঝুঁকিতে পড়েছেন। গুদামে জমে থাকা সিমেন্ট, আলু ও অন্যান্য খাদ্যপণ্য পচে নষ্ট হয়েছে কোটি টাকার। বন্দর কর্মচারী দেড় হাজার শ্রমিক বেকার হয়ে দিন কাটাচ্ছেন কষ্টে। অথচ বন্দরের কার্যক্রম বন্ধ থাকার কোনো নোটিশ বা তথ্য রাজস্ব কর্মকর্তারা পাননি।

    সরেজমিন টেকনাফ বন্দরে দেখা গেছে, গোটা এলাকা পরিপূর্ণ শূন্য। পণ্য মজুতের কোনো চিহ্ন নেই। নাফ নদীর জেটি এলাকায় নেই কোনো পণ্যবোঝাই ট্রলার বা জাহাজ। বন্দরের মাঠ এখন ছাগল আর হাঁস পালনের জায়গা মনে হয়। তালাবদ্ধ গোডাউনে ব্যবসায়ীদের আনাগোনা নেই। চার মাস ধরে মিয়ানমারে পণ্য পরিবহন বন্ধ হওয়ায় বন্দরের সম্পূর্ণ কার্যক্রম স্তব্ধ। ব্যবসায়ীদের অভিযোগ, মিয়ানমারে রফতানির জন্য জমা রাখা কোটি টাকার পণ্য, বিশেষ করে সিমেন্ট ও আলু পচে গেছে। তবে কেন বাণিজ্য বন্ধ হয়েছে, তা তারা জানেন না। এতে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

    এক্সপ্রেস এজেন্সির প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ বলেন, “রাখাইন রাজ্যের দখলদার আরাকান আর্মির অনুমতি না থাকায় পণ্য রফতানি বন্ধ রয়েছে। মিয়ানমার থেকেও পণ্য আসতে দিচ্ছে না কর্তৃপক্ষ। এতে শতাধিক ব্যবসায়ী বিপাকে পড়েছেন। এখন দুই দেশের মধ্যে বাণিজ্য চালু করতে সরকারি হস্তক্ষেপ জরুরি।” মোহাম্মদ উল্লাহ আরও বলেন, “বন্দরের গোডাউনে থাকা সিমেন্ট, আলু এবং অন্যান্য খাদ্যপণ্য নষ্ট হয়েছে। এ পর্যন্ত প্রায় অর্ধ কোটি টাকা ক্ষতি হয়েছে।”

    বন্দরের ব্যবসায়ী মো. রফিকুল জানান, “আটকে থাকা মালামালে আলু ছিলো ১৫টি গাড়ি। সব পচে গেছে। বন্দরের সামনের ২০টির বেশি দোকানও এখন বন্ধ। শ্রমিক না থাকায় দোকানগুলো বন্ধ থাকার পাশাপাশি, দেড় হাজার শ্রমিকের রোজগারও বন্ধ হয়ে গেছে।” স্থলবন্দরের শ্রমিক সর্দার আলম জানান, “দেড় হাজার শ্রমিক গত ৪-৫ মাস ধরে বেকার আছি। পরিবার নিয়ে সবাই কষ্টে দিন কাটাচ্ছি।”

    টেকনাফ স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. সোহেল উদ্দিন বলেন, “বন্দর থেকে ২২-২৩ অর্থবছরে ৬৪০ কোটি টাকা, ২৩-২৪ অর্থবছরে ৪০৪ কোটি এবং ২৪-২৫ অর্থবছরে এখন পর্যন্ত ১১০ কোটি টাকা রাজস্ব আদায় হয়। তবে গত চার মাসে একটাও রাজস্ব আদায় হয়নি। বন্দরের কার্যক্রম বন্ধ থাকার কারণও আমার জানা নেই।”

    কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ খোকা বলেন, “টেকনাফ স্থলবন্দর দেশের বিদেশি অর্থ আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব হলে ব্যবসায়ীরা বাঁচবে এবং পণ্য রফতানি চালু হবে।” স্মরণীয়, ১৯৯৫ সালে সীমান্তে চোরাচালান বন্ধে বাংলাদেশ-মিয়ানমার মধ্যে বৈধ সীমান্ত বাণিজ্য শুরু হয়। টেকনাফ স্থলবন্দর এই বাণিজ্যের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে কাজ করে আসছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.