Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক কমছে ২০ শতাংশের নিচে
    অর্থনীতি

    ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক কমছে ২০ শতাংশের নিচে

    মনিরুজ্জামানজুলাই 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভারত ও যুক্তরাষ্ট্র
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি স্বাক্ষরের দিকেই এগোচ্ছে দুই দেশ। ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, চুক্তিটি হলে ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কহার ২০ শতাংশের নিচে নামতে পারে। এতে দক্ষিণ এশিয়ায় প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ভারতের অবস্থান আরও সুবিধাজনক হবে।

    আলোচনা এমন পর্যায়ে পৌঁছেছে যে, ভারত আশা করছে—সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে ২২টি দেশকে শুল্ক আরোপের চিঠি পাঠিয়েছেন এবং ট্রুথ সোশ্যালে তা প্রকাশ করেছেন, ভারতের ক্ষেত্রে সে পদ্ধতি অনুসরণ করা হবে না। বরং ভারতের ব্যাপারে বিষয়টি একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জনসমক্ষে আনা হতে পারে।

    তবে এসব আলোচনা অত্যন্ত গোপনে চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র ইকোনমিক টাইমস-কে জানিয়েছেন, অন্তর্বর্তী চুক্তির মাধ্যমে দুই দেশ পরবর্তী পর্যায়ের আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ পাবে। পাশাপাশি, পূর্ণাঙ্গ চুক্তির আগে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানেরও সময় পাবে ভারত।

    চলতি বছরের ২ এপ্রিল ট্রাম্প পাল্টা শুল্ক ঘোষণা করেন। তখন ভারতের ওপর শুল্ক নির্ধারিত হয় ২৬ শতাংশ। এখন সেই হার অন্তর্বর্তী চুক্তির আওতায় ২০ শতাংশের নিচে নামার সম্ভাবনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে কূটনৈতিক সফলতা হিসেবে বিবেচিত হবে ভারতের জন্য। চূড়ান্ত চুক্তিতে উভয় দেশের মধ্যে শুল্কহারের ওপর ভবিষ্যৎ আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগও রাখা হতে পারে। তবে অন্তর্বর্তী চুক্তি ঠিক কবে ঘোষণা করা হবে, তা এখনো নিশ্চিত নয়।

    চুক্তি হলে ভারত সেই অল্পসংখ্যক দেশের তালিকায় ঢুকে পড়বে, যারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে সফলভাবে বাণিজ্য সমঝোতায় পৌঁছেছে। অন্যদিকে, যেসব দেশের সঙ্গে আলোচনা এগোয়নি, তাদের উদ্দেশে ট্রাম্প একের পর এক শুল্ক আরোপের চিঠি পাঠিয়ে যাচ্ছেন। এসব শুল্ক আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। চিঠিপ্রাপ্ত দেশের তালিকায় আছে কানাডাও। দেশটির ওপর আমদানি শুল্ক নির্ধারিত হয়েছে ৩৫ শতাংশ।

    ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এই বিষয়ে মন্তব্য জানতে পাঠানো ইমেইলের জবাব দেয়নি। হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর থেকেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের জন্য চুক্তির শর্ত ভিয়েতনামের চেয়েও সুবিধাজনক হবে। ট্রাম্প জানিয়েছেন, ভিয়েতনামের পণ্যে ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এতে দেশটি অপ্রস্তুত অবস্থায় পড়ে গেছে এবং তা কমানোর চেষ্টা করছে।

    ট্রাম্প এখন পর্যন্ত কেবল যুক্তরাজ্যের সঙ্গে পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি করেছেন। বৃহস্পতিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বেশির ভাগ বাণিজ্য অংশীদারের ওপর ১৫ থেকে ২০ শতাংশ হারে একক শুল্ক আরোপের চিন্তা করছেন। যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় সব বাণিজ্য অংশীদারের ক্ষেত্রে শুল্কহার ন্যূনতম ১০ শতাংশ।

    ট্রাম্প গত সপ্তাহে যেসব দেশের পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, তাদের মধ্যে আছে এশিয়ার কয়েকটি দেশও। লাওস ও মিয়ানমারের ওপর ৪০ শতাংশ, কম্বোডিয়া ও থাইল্যান্ড ৩৬ শতাংশ, বাংলাদেশ ৩৫ শতাংশ, ইন্দোনেশিয়া ৩২ শতাংশ এবং দক্ষিণ কোরিয়া, জাপান ও মালয়েশিয়ার পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। চলতি বছরের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ভারতের প্রচেষ্টা চলছে। তবে চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েনও দেখা দিয়েছে।

    গত সপ্তাহে ট্রাম্প জানান, ভারতের সঙ্গে চুক্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আছে। একই সঙ্গে তিনি ব্রিকস জোটে ভারতের অংশগ্রহণকে কেন্দ্র করে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন। আলোচনা এগিয়ে নিতে ভারতীয় প্রতিনিধিদল শিগগিরই ওয়াশিংটন সফর করতে পারে। তবে কিছু বিষয়ে দুই দেশের মধ্যে এখনো মতপার্থক্য রয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুক্তরাষ্ট্রের দাবি—ভারত যেন জিনগতভাবে পরিবর্তিত (জিএম) ফসলের বাজার উন্মুক্ত করে। কিন্তু ভারত তা কৃষকদের স্বার্থের কথা বলে প্রত্যাখ্যান করেছে।

    যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ভারতের কৃষি বাজারে প্রবেশের চেষ্টা করছে। তবে ভারত বলছে, ছোট কৃষকদের জীবন, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির স্বার্থে কৃষি খাত রক্ষা করতে হবে। বর্তমানে দুই দেশের মধ্যে কৃষিপণ্যের বাণিজ্য মাত্র ৮০০ কোটি ডলারের। ভারত চাল, চিংড়ি ও মসলা রপ্তানি করে, আর যুক্তরাষ্ট্র থেকে বাদাম, আপেল ও ডাল আমদানি করে। তবে ট্রাম্প প্রশাসন চাইছে, ভারত বড় পরিমাণে ভুট্টা, সয়াবিন ও তুলা কিনুক, যাতে ৪ হাজার ৫০০ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি কিছুটা কমানো যায়।

    এ ছাড়া কৃষি খাতে অশুল্ক বাধা ও ওষুধশিল্পে নিয়ন্ত্রণসংক্রান্ত বিষয়েও এখনো সমাধানে পৌঁছাতে পারেনি দুই দেশ। ভারত ও যুক্তরাষ্ট্র ২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ৫০ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। যদিও বর্তমানে এই অঙ্ক মাত্র ১৯ হাজার ১০০ কোটি ডলার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.