চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের প্রথম সাত দিনে কনটেইনার হ্যান্ডলিংয়ে লক্ষ্যণীয় উন্নতি হয়েছে। ৭ থেকে ১৩ জুলাই পর্যন্ত প্রতিদিন গড়ে ৩ হাজার ১৮১ টিইউএস কনটেইনার পরিচালনা হয়েছে, যা আগের ছয় দিনের চেয়ে বেশি।
আজ (রবিবার) চট্টগ্রাম বন্দরের প্রধান উপদেষ্টা তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করেন। সেখানে বলা হয়, দীর্ঘদিন ধরে এনসিটি টার্মিনাল পরিচালনা করছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। তবে ৬ জুলাই ২০২৫ তারিখে তাদের সঙ্গে বন্দরের চুক্তি শেষ হয়ে যায়। এর পর নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৭ জুলাই থেকে দায়িত্ব নেয় চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড। ৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত সাত দিনে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড সফলভাবে ১০টি জাহাজের কনটেইনার লোডিং ও আনলোডিং সম্পন্ন করেছে। বর্তমানে এনসিটির চারটি জেটিতে একসঙ্গে চারটি জাহাজে কাজ চলছে।
অতীতে ১ থেকে ৬ জুলাই পর্যন্ত সাইফ পাওয়ারটেক লিমিটেড দৈনিক গড়ে ২ হাজার ৯৫৬ টিইউএস কনটেইনার হ্যান্ডলিং করেছিল। চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের দায়িত্ব গ্রহণের পর এটি বৃদ্ধি পেয়ে দৈনিক গড়ে ৩ হাজার ১৮১ টিইউএস কনটেইনারে পৌঁছেছে।

