Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ৩৯টি সেবায় আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক
    অর্থনীতি

    ৩৯টি সেবায় আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক

    মনিরুজ্জামানজুলাই 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকে দেশের নাগরিকদের জন্য ৩৯ ধরনের সরকারি ও বেসরকারি সেবা নিতে বাধ্যতামূলক হয়েছে বার্ষিক আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখানো। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে এসব সেবা পেতে আগেই আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণ দিতে হবে।

    এনবিআর জানিয়েছে, যারা এসব সেবা প্রদান করে তারা রিটার্ন জমার প্রমাণ ছাড়া কাউকে সেবা দিলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। গত কয়েক বছরে কিছু সেবায় আয়কর রিটার্ন বাধ্যতামূলক করার প্রবণতা ছিল। তবে এবার তালিকা পর্যালোচনা করে ১৩টি সেবা বাদ দিয়ে ৩৯টি সেবা হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

    নিম্নে ৩৯টি সেবার তালিকা দেওয়া হলো, যেখানে রিটার্ন জমার প্রমাণ দেখানো বাধ্যতামূলক:

    ১. ২০ লাখ টাকার বেশি ঋণ গ্রহণ
    ২. কোম্পানির পরিচালক বা স্পনসর শেয়ারহোল্ডার হওয়া
    ৩. আমদানি-রপ্তানি নিবন্ধন সনদ গ্রহণ বা নবায়ন
    ৪. ট্রেড লাইসেন্স নবায়ন
    ৫. সাধারণ বিমার সার্ভেয়ার লাইসেন্স নবায়ন
    ৬. জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় বা হস্তান্তর
    ৭. বিভিন্ন পেশাজীবী সংস্থার সদস্যপদ নবায়ন
    ৮. বিবাহ নিবন্ধনের লাইসেন্স গ্রহণ বা নবায়ন
    ৯. ট্রেড বডি বা ব্যবসায়িক সংগঠনের সদস্যপদ
    ১০. দলিল লেখক বা ভেন্ডার লাইসেন্স নবায়ন
    ১১. ড্রাগ, ফায়ার, পরিবেশ, বিএসটিআই ইত্যাদি লাইসেন্স
    ১২. গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ
    ১৩. আবাসিক গ্যাস সংযোগ
    ১৪. বিদ্যুৎ সংযোগ
    ১৫. ভাড়ায়চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট
    ১৬. ইটভাটার লাইসেন্স
    ১৭. ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি
    ১৮. কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ
    ১৯. আগ্নেয়াস্ত্রের লাইসেন্স
    ২০. আমদানির জন্য ঋণপত্র খোলা
    ২১. ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত
    ২২. ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র
    ২৩. নির্বাচন অংশগ্রহণ
    ২৪. প্রশাসনিক বা ব্যবস্থাপনা পদে বেতন গ্রহণ
    ২৫. দশম গ্রেড বা তার উপরের সরকারি চাকরি
    ২৬. মোবাইল ব্যাংকিং কমিশন প্রাপ্তি
    ২৭. কনসালটেন্সি বা ক্যাটারিং সার্ভিস বাবদ অর্থ গ্রহণ
    ২৮. বিমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট
    ২৯. বড় মোটরযানের নিবন্ধন বা মালিকানা পরিবর্তন
    ৩০. এনজিওর বিদেশি অনুদান ছাড়
    ৩১. ই-কমার্স লাইসেন্স নবায়ন
    ৩২. ক্লাবের সদস্যপদ গ্রহণ বা নবায়ন
    ৩৩. সরকারি দরপত্রে অংশগ্রহণ
    ৩৪. পণ্য আমদানি বা রপ্তানি
    ৩৫. রাজউক বা অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষের নকশা অনুমোদন
    ৩৬. বাড়ি ভাড়া বা লিজ প্রদান
    ৩৭. নির্দিষ্ট ব্যক্তির কাছে পণ্য বা সেবা সরবরাহ
    ৩৮. হোটেল, হাসপাতাল, কমিউনিটি সেন্টারের লাইসেন্স
    ৩৯. সামাজিক বা করপোরেট অনুষ্ঠানে কমিউনিটি সেন্টার ভাড়া

    এনবিআর জানায়, করদাতার সংখ্যা বাড়ানো এবং করসচেতনতা বৃদ্ধি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা আয়কর রিটার্ন জমা দেওয়ার যোগ্য, তাদের জন্য এটি বাধ্যতামূলক করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দেশের করনীতি আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.