Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাণিজ্যে ঘাটতি কমলো ৮৪ কোটি ডলার
    অর্থনীতি

    বাণিজ্যে ঘাটতি কমলো ৮৪ কোটি ডলার

    মনিরুজ্জামানUpdated:জুলাই 14, 2025জুলাই 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাণিজ্যে ঘাটতি কমলো ৮৪ কোটি ডলার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের বৈদেশিক বাণিজ্যে ঘাটতির চাপ কিছুটা কমেছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৮ কোটি ডলার। আগের বছরের একই সময়ে এ ঘাটতি ছিল ২ হাজার ২২ কোটি ডলার। ফলে এক বছরে ঘাটতি কমেছে ৮৪ কোটি ডলার বা ৪ দশমিক ১৭ শতাংশ।

    বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, এ সময়ে মোট পণ্য আমদানি হয়েছে ৬ হাজার ২৪ কোটি ডলারের। বিপরীতে রপ্তানি আয় এসেছে ৪ হাজার ৮৬ কোটি ডলার। এই ব্যবধান থেকেই বাণিজ্য ঘাটতির সৃষ্টি হয়েছে। স্বস্তির দিক হলো—চলতি হিসাবের ঘাটতি বড়ভাবে কমেছে। আগের বছরের ৬১২ কোটি ডলারের তুলনায় এবারে তা নেমে এসেছে মাত্র ৪৩ কোটি ডলারে, অর্থাৎ কমেছে প্রায় ৮৬ শতাংশ। আর্থিক হিসাবে (ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট) দেখা যাচ্ছে ২৬ কোটি ৬০ লাখ ডলারের উদ্বৃত্ত। অর্থনীতিবিদদের মতে, এটি বৈদেশিক লেনদেনে ভারসাম্য রক্ষায় ইতিবাচক।

    রপ্তানি ও রেমিট্যান্সে প্রবাহ বৃদ্ধিই এই ঘাটতি হ্রাসের মূল কারণ। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “রপ্তানি আয় বেড়েছে প্রায় ৯ দশমিক ৫ শতাংশ, আর প্রবাসী আয় বেড়েছে ২৯ শতাংশ। অন্যদিকে আমদানি দায় পরিশোধ বেড়েছে মাত্র ৪ দশমিক ৭ শতাংশ। এ তিনটি দিক মিলিয়ে বাণিজ্য ঘাটতি ও চলতি হিসাবের ঘাটতি একসঙ্গে কমেছে।”

    বিশ্লেষকেরা বলছেন, আমদানি নিরুৎসাহিত থাকা এবং রপ্তানি ও রেমিট্যান্সে ইতিবাচক প্রবণতা অর্থনীতিকে কিছুটা স্বস্তি দিচ্ছে। ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী বলেন, “গত বছর বৈদেশিক ঋণ ও আমদানি দায়ের চাপে বাংলাদেশ ব্যাংককে বড় সংকট সামাল দিতে হয়েছে। তবে এ বছর রপ্তানি ও প্রবাসী আয়ে যে গতি এসেছে, তা ঘাটতি কমাতে সহায়ক হয়েছে।”

    বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “ডলার সংকট কিছুটা প্রশমিত হয়েছে, অর্থ পাচার কমেছে এবং বৈধ পথে বৈদেশিক মুদ্রার প্রবাহ বেড়েছে। এসব কারণেই ঘাটতি হ্রাস পেয়েছে।” তিনি আরও বলেন, “পূর্ববর্তী সরকারের সময় পাঁচ বিলিয়ন ডলারের বেশি ওভারডিউ ছিল, যার বড় অংশ এখন পরিশোধ হয়ে গেছে। সরকার রিজার্ভ না ছুঁয়েও দেনা পরিশোধ করেছে, যা গুরুত্বপূর্ণ অগ্রগতি।” তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩ হাজার ৬৫৪ কোটি ৯০ লাখ ডলারে। আগের বছর একই সময়ে এ আয় ছিল ৩ হাজার ৩০৪ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৬ শতাংশ।

    নেট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট দাঁড়িয়েছে ১৫৮ কোটি ৩০ লাখ ডলারে, যা আগের বছরের তুলনায় কিছুটা বেড়েছে। তবে পোর্টফোলিও বিনিয়োগ এখনো নেতিবাচক অবস্থায় আছে—বর্তমানে তা মাইনাস ১৩ কোটি ২০ লাখ ডলার, যদিও আগের বছর এ সময় ছিল মাইনাস ৩০ কোটি ৭০ লাখ ডলার।

    সব মিলিয়ে রপ্তানি, রেমিট্যান্স এবং নিয়ন্ত্রিত আমদানির কারণে বৈদেশিক লেনদেন ব্যবস্থায় আংশিক ভারসাম্য ফিরেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে তারা মনে করেন, টেকসই অগ্রগতির জন্য আর্থিক খাতে আস্থা ফিরিয়ে আনা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে স্থিতিশীল নীতিমালা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.