Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশের তরুণদের জন্য বিশ্বব্যাংকের উন্নয়নমুখী উদ্যোগ
    অর্থনীতি

    বাংলাদেশের তরুণদের জন্য বিশ্বব্যাংকের উন্নয়নমুখী উদ্যোগ

    মনিরুজ্জামানজুলাই 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাংলাদেশের তরুণদের জন্য বিশ্বব্যাংকের উন্নয়নমুখী উদ্যোগ
    গতকাল(সোমবার)যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে দৃঢ় সমর্থন জানিয়েছেন। তিনি অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক সংস্কারের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রশংসা করেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জুট। এ সময় তার সঙ্গে ছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিষয়ক নতুন বিভাগীয় পরিচালক জ্যাঁ পেসমে।

    আলোচনায় জুট বাংলাদেশের প্রতি তার গভীর ভালোবাসার কথা ব্যক্ত করেন। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বিশ্বব্যাংকের বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ডিরেক্টর ছিলেন। সে সময়ের স্মৃতিচারণ করে তিনি উল্লেখ করেন, “আপনি এবং আপনার টিম কঠিন সময়েও চমৎকার কাজ করেছেন।”

    অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচেষ্টা বিশেষভাবে প্রশংসা করেন জুট। গত বছরের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এটিকে ‘বাংলাদেশের সঙ্গে যুক্ত সবার জন্য একটি আবেগঘন মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন। অধ্যাপক ইউনূস তার সমর্থন ও প্রশংসার জন্য জুটকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “অভিজ্ঞতার অভাব থাকা সত্ত্বেও আমাদের উন্নয়ন অংশীদাররা আমাদের পাশে ছিলেন। এটি আমাদের আত্মবিশ্বাস দিয়েছে।”

    বিশ্বব্যাংককে বাংলাদেশকে শুধু একটি ‘ভৌগোলিক সীমানা’ হিসেবে না দেখতে অনুরোধ জানান অধ্যাপক ইউনূস। তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতি তার সীমানার চেয়ে অনেক বড়। বাংলাদেশ সমৃদ্ধ হলে পুরো দক্ষিণ এশিয়া অঞ্চল সমৃদ্ধ হবে। বিচ্ছিন্ন থাকলে আমরা অগ্রগতি করব না।” অর্থনীতির উন্নয়নের জন্য আন্তর্জাতিক বাণিজ্য সুবিধা বাড়ানো এবং পরিবহন ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন বলে জানান তিনি। “আমাদের একটি সমুদ্র রয়েছে, যা অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ,” যোগ করেন অধ্যাপক ইউনূস। তরুণ শ্রমিকের অভাবের প্রসঙ্গে তিনি বলেন, “অনেক দেশে তরুণ কম, তাই আমরা তাদের বলেছি এখানে শিল্প কারখানা নিয়ে আসুন। আমরা শিল্পের জন্য প্রয়োজনীয় সব সরবরাহ করব, যাতে এটি একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।”

    বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ইউনূসের নারী ক্ষমতায়নের কাজের প্রশংসা করেন এবং জানান, “বিশ্বব্যাংক বাংলাদেশের তরুণদের জন্য সুযোগ তৈরিতে সহায়তা করবে।” জুট জানান, গত অর্থবছরে বিশ্বব্যাংক বাংলাদেশে তিন বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন করেছে। আগামী তিন বছরও একই ধরনের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

    বৈঠকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী উপস্থিত ছিলেন। তিনি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) সম্পর্কে তথ্য প্রদান করেন। তার মতে, নতুন অপারেশনাল ব্যবস্থার কারণে এনসিটিতে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.