Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রপ্তানির নতুন খাত হতে পারে কাজুবাদাম
    অর্থনীতি

    রপ্তানির নতুন খাত হতে পারে কাজুবাদাম

    মনিরুজ্জামানজুলাই 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রপ্তানির নতুন খাত হতে পারে কাজুবাদাম
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাসাবাড়ির সকালের নাশতা হোক বা বিকেলের চায়ের আড্ডা—টেবিলে জায়গা করে নিচ্ছে কাজুবাদাম। এখন শুধু ঘরের খাবার টেবিলে নয়, অফিস ও ব্যবসায়িক বৈঠকেও কাজুবাদাম দিয়ে আপ্যায়ন একটি পরিচিত রীতিতে পরিণত হয়েছে। স্বাস্থ্যগুণে ভরপুর এই বাদাম এখন দেশে গড়ে তুলেছে হাজার কোটি টাকার বাজার।

    বিশেষজ্ঞরা বলছেন, কাজুবাদামে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন, ভিটামিন, খনিজ এবং উপকারী চর্বি। এসব কারণে কোভিড-পরবর্তী সময় থেকে এর চাহিদা দ্রুত বেড়েছে। তবে বাজারের প্রায় ৯০ শতাংশ চাহিদা এখনও আমদানির মাধ্যমে পূরণ করতে হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে দেশে কাজুবাদাম আবাদ হয়েছিল ২ হাজার ২১ হেক্টর জমিতে। উৎপাদন হয়েছিল ১ হাজার ৬১৬ টন। ২০২৩-২৪ অর্থবছরে আবাদ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৩১৭ হেক্টরে এবং উৎপাদন হয় ৩ হাজার ৯৫ টন।

    কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের পরিচালক শহিদুল ইসলাম জানান, “এই ফলন তুলনামূলক কম পরিচর্যায় হয়। একবার গাছ লাগালেই চলে। কৃষকরা প্রতি কেজি বাদামে ২০০ টাকা পান, যেখানে আম থেকে হয়তো ৪০ টাকা পাওয়া যায়। তাই পাহাড়ি কৃষকদের মধ্যে কাজুবাদামের প্রতি আগ্রহ বাড়ছে।” তিনি আরও জানান, “বর্তমানে সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে কাজুবাদাম চাষ হচ্ছে। তবে পাহাড়ে অন্তত এক লাখ হেক্টর জমিতে এটি চাষের সুযোগ রয়েছে।”

    কৃষি কর্মকর্তাদের মতে, দেশে কাজুবাদামের বাজার প্রায় ৯০০ থেকে ১ হাজার কোটি টাকার। এর মধ্যে দেশীয় উৎপাদনের অংশ মাত্র ১০০ কোটি টাকার মতো। ফলে প্রতি বছর আড়াই থেকে তিন হাজার টন বাদাম আমদানি করতে হয়। গত রোববার রাজধানীর কারওয়ান বাজারে দেখা গেছে, প্রতি কেজি কাঁচা কাজুবাদাম বিক্রি হচ্ছে ১,৬০০ থেকে ১,৭৫০ টাকায়। ভাজা বাদামের দাম আরও বেশি—প্রতি কেজি ১,৮০০ থেকে ২,০০০ টাকা। অথচ দু-তিন বছর আগেও এই দাম ছিল ১,০০০ থেকে ১,২০০ টাকার মধ্যে।

    বিক্রেতারা বলছেন, মূলত ডলার মূল্যবৃদ্ধির কারণে আমদানি ব্যয় বেড়েছে, আর তা সরাসরি প্রভাব ফেলছে কাজুবাদামের দামে। কৃষকরা প্রতিকেজি কাঁচা বাদাম বিক্রি করেন ১৮০ থেকে ২০০ টাকায়। তবে ৫ কেজি কাঁচা বাদাম থেকে ১ কেজি প্রক্রিয়াজাত বাদাম তৈরি হয়। অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো মূলত ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায় প্রতি কেজি বাদাম তৈরি করে। তারপর প্রক্রিয়াকরণ শেষে তা ১,৫০০ থেকে ২,০০০ টাকায় বাজারজাত করা হয়।

    ষাটের দশক থেকেই পাহাড়ে কাজুবাদামের চাষ হলেও প্রক্রিয়াজাত প্রযুক্তির অভাবে তা বাণিজ্যিকভাবে বিস্তার লাভ করেনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে লাভজনক হওয়ায় কাজুবাদাম প্রক্রিয়াজাতে গড়ে উঠেছে অন্তত ২২টি প্রতিষ্ঠান, যার মধ্যে ১৫টি নিয়মিত উৎপাদনে রয়েছে। এসব কারখানার সম্মিলিত প্রক্রিয়াকরণ সক্ষমতা ১০ থেকে ১২ হাজার টন। ২০১৯ সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় বান্দরবানে প্রক্রিয়াকরণ শুরু করে কিষাণঘর অ্যাগ্রো। সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে গড়া এ প্রতিষ্ঠান বছরে ১০–১২ লাখ টাকার বাদাম বিক্রি করছে। তারা মূলত করপোরেট অফিস ও খাদ্যপ্রস্তুতকারী কোম্পানিতে সরবরাহ করে।

    প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. তারিকুল ইসলাম জানান, “শুরুর দিকে বাদামের আকার ছোট হওয়ায় আগ্রহ কম ছিল। কিন্তু কৃষক কোনো সার ব্যবহার না করায় এমন হয়। আমরা প্রশিক্ষণ দিয়েছি, কৃষকের সংখ্যা ১২০ থেকে এখন ৯৫০ হয়েছে। সরবরাহ বাড়লে রপ্তানির দিকেও এগোতে পারব।”

    কাজুবাদামে থাকা ওলিসিক অ্যাসিড খারাপ কোলেস্টেরল কমায়। এতে থাকা ফসফরাস, ক্যালসিয়াম, কপার, জিংক ও ম্যাগনেশিয়াম হাড় ও দাঁতকে শক্ত করে। এছাড়া ফলিক অ্যাসিড, ভিটামিন ই ও বি হৃদ্‌রোগ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। তাই পুষ্টিগুণ ও স্বাস্থ্যসুরক্ষায় কাজুবাদাম হয়ে উঠছে আরও জনপ্রিয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.