Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নির্মাণ খাতের সংকটে বাড়ছে অর্থনৈতিক চাপ
    অর্থনীতি

    নির্মাণ খাতের সংকটে বাড়ছে অর্থনৈতিক চাপ

    মনিরুজ্জামানজুলাই 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    নির্মাণ খাতের সংকটে বাড়ছে অর্থনৈতিক চাপ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকারি ব্যয়সংকোচনের অংশ হিসেবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি কমে যাওয়ায় দেশের নির্মাণ খাত পড়েছে মন্দার কবলে। এতে অর্থনীতির ওপর তৈরি হচ্ছে বড় ধরনের চাপ। সংশ্লিষ্ট উদ্যোক্তা ও বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত না সামলানো গেলে তা অর্থনীতির দীর্ঘমেয়াদি স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

    সম্প্রতি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি)–এর একটি প্রতিবেদনে জানানো হয়, নির্মাণ খাতের পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) সূচক ৫০ পয়েন্টের নিচে নেমে গেছে। এটি খাতটির সংকোচনের স্পষ্ট ইঙ্গিত দেয়। পাশাপাশি, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হার মাত্র ৪৯ শতাংশে নেমে এসেছে, যা অতীতের তুলনায় রেকর্ড নিম্ন।

    ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও মীর আক্তার হোসেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসেন বলেন, “বাংলাদেশের নির্মাণ খাত নজিরবিহীন সংকটে রয়েছে।” তিনি জানান, একদিকে নির্মাণসামগ্রীর দাম ১২–১৫ শতাংশ বেড়েছে, অন্যদিকে ব্যাংকঋণের সুদের হার ৯ শতাংশ থেকে বেড়ে ১৪–১৬ শতাংশে পৌঁছেছে। এর ওপর সরকারি প্রকল্পে অর্থ ছাড় কমে যাওয়ায় অধিকাংশ প্রতিষ্ঠান লোকসানের মুখে পড়ছে। তিনি আরও বলেন, সরকারি ক্রয়নীতিতে দীর্ঘমেয়াদি প্রকল্পে দাম সমন্বয়ের সুযোগ থাকলেও বাস্তবে তা কার্যকর হয় না। ফলে ঠিকাদারদের ঝুঁকি আরও বাড়ছে।

    বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির (বিএসিআই) সভাপতি মনির উদ্দিন আহমেদ জানান, নতুন প্রকল্পে পর্যাপ্ত অর্থ না দেওয়ায় সরকারি অবকাঠামো নির্মাণ কার্যত স্থবির হয়ে পড়েছে। এতে বহু ছোট ও মাঝারি ঠিকাদার গভীর আর্থিক সংকটে পড়েছেন। কাজ না থাকায় অনেকেই খাতটি ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। তার মতে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে নির্মাণ খাত সবচেয়ে কঠিন সময় পার করছে। একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত এবং উন্নয়ন ব্যয় না বাড়া পর্যন্ত খাতে গতি ফেরার সম্ভাবনা নেই।

    পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, “নির্মাণ খাতের গতি কমলে অর্থনীতির প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগও সংকুচিত হয়।” তার মতে, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং মূল্যস্ফীতির চাপে অভ্যন্তরীণ চাহিদা কমে গেছে। একই সঙ্গে সরকারকেও উন্নয়ন ব্যয় কমাতে হয়েছে।

    প্রিমিয়ার সিমেন্ট মিলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক জানান, সরকারি খরচ কমে যাওয়ায় গত তিন মাসে সিমেন্ট বিক্রি প্রায় ১৫ শতাংশ হ্রাস পেয়েছে। সাধারণত বর্ষাকালে বিক্রি কম থাকে, তবে এবার পরিস্থিতি আরও খারাপ। তবে তিনি যোগ করেন, গ্রামাঞ্চলে ব্যক্তিগত নির্মাণ চাহিদা তুলনামূলক ভালো থাকায় খাতটি এখনো কিছুটা সক্রিয়।

    নির্মাণ খাতের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে ইস্পাত, সিমেন্ট, টাইলস, স্যানিটারি সামগ্রী, কেবল, বৈদ্যুতিক যন্ত্রপাতি, পেইন্ট, গ্লাস, অ্যালুমিনিয়াম ও ইটসহ অসংখ্য সহায়ক শিল্প। ফলে এই খাতের মন্দা পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়েছে। আমিরুল হকের মতে, একটি নির্বাচিত সরকার দায়িত্ব নিয়ে দ্রুত উন্নয়ন প্রকল্পগুলো চালু করলে নির্মাণ খাত আবার ঘুরে দাঁড়াতে পারবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.