Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চট্টগ্রাম বন্দরে নিলামে ৪৭৫ কনটেইনার
    অর্থনীতি

    চট্টগ্রাম বন্দরে নিলামে ৪৭৫ কনটেইনার

    মনিরুজ্জামানজুলাই 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে জমে থাকা ১০ হাজার ১২৪ টিইইউএস নিলামযোগ্য কনটেইনারের মধ্যে মাত্র ৪৭৫টি নিলামে তোলা হয়েছে। যা মোটের মাত্র ৪ দশমিক ৬৯ শতাংশ। তবে এতেও আশাবাদী হয়ে উঠেছেন ব্যবসায়ীরা। কারণ, এসব কনটেইনারের জন্য বন্দরের ১৯ শতাংশ জায়গা দখল হয়ে আছে, ফলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

    চট্টগ্রাম কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে আমদানি করা হলেও খালাস না হওয়া কনটেইনারগুলোকে ‘পরিত্যক্ত’ ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে প্রায় ৯ হাজার টিইইউএস কনটেইনার রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনায় এসব দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

    এ লক্ষ্যে কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মো. তফছির উদ্দিন ভূঁইয়াকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, “আমদানি-রপ্তানির গতি ফেরাতে নিলাম কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ধাপে ৪৭৫টি কনটেইনার নিলামে তোলা হচ্ছে। পণ্য ধ্বংসের ব্যবস্থাও নেওয়া হচ্ছে। দ্রুত এই কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।”

    কাস্টম হাউসের নিলাম শাখা জানিয়েছে, ১৫ জুলাই থেকে ৩০ জুলাই দুপুর ২টা পর্যন্ত ই-অকশন চলবে। এবার অখালাসকৃত, আটককৃত ও বাজেয়াপ্ত পণ্য যেভাবে আছে সেভাবেই নিলামে তোলা হচ্ছে। আগ্রহী ক্রেতারা চট্টগ্রাম কাস্টম হাউসের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে অংশ নিতে পারবেন। নিলামে অংশ নিতে ইচ্ছুক বিডাররা ১৬ জুলাই সকাল থেকে ২২ জুলাই বিকাল ৪টা পর্যন্ত লটভুক্ত মালামাল সরেজমিনে দেখতে পারবেন। ২৭ জুলাই সংশোধিত তালিকা প্রকাশ করা হবে।

    চট্টগ্রাম কাস্টমস হাউসের নিলাম শাখার ডেপুটি কমিশনার মোহাম্মদ সাবিক হোসেন জানান, “২০২৩ সালের আগের পড়ে থাকা কনটেইনারগুলো নিলামে তোলা হচ্ছে। এটা চলমান প্রক্রিয়া। এবার নিলামে রয়েছে তৈরি পোশাক, টাইলস, মেশিনারি পণ্যসহ নানা মালামাল। নিয়ম মেনে যে কেউ এতে অংশ নিতে পারবেন। এবার ৬০ শতাংশ মূল্য পূরণের বাধ্যবাধকতা থাকছে না, সর্বোচ্চ দরদাতাকেই দেওয়া হবে।”

    কাস্টমস ও বন্দর সূত্র জানায়, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত নিলামযোগ্য কনটেইনার ছিল ৯ হাজার ৭৮৬ টিইইউএস। ২০২৫ সালের ১৫ জুলাই পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১২৪ টিইইউএস। এসব কনটেইনারে থাকা পণ্যের পরিমাণ প্রায় দুই লাখ টন, যার বাজারমূল্য প্রায় চার হাজার কোটি টাকা। সময়মতো নিলাম করা হলে সরকার বিপুল রাজস্ব পেত। শুধু বন্দর ভাড়ার বকেয়া রয়েছে প্রায় ১৫০ কোটি টাকা। বন্দরের সচিব ওমর ফারুক বলেন, “নিলামযোগ্য কনটেইনার সরাতে আমরা বহুবার তাগাদা দিয়েছি। এগুলো স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে। দ্রুত নিষ্পত্তি হলে নতুন কনটেইনার রাখার জায়গা তৈরি হতো।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.