সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়ে সব মূল্যসূচক বৃদ্ধি পেয়েছে। ১৬ জুলাই বুধবার ২৬৭ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে লেনদেনের টাকার পরিমাণ ছাড়িয়েছে ৭৩৪ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৪.৬৯ পয়েন্ট বেড়ে ৫১১৬ পয়েন্টে অবস্থান করেছে। অন্য সূচক ‘ডিএসইএস’ ৯.৫৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১১১২ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ২৯.৮৪ পয়েন্ট বাড়ি ১৯২০ পয়েন্টে উঠে এসেছে।
প্রতিবেদনে আরও জানা যায়, ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনের পরিমাণ ছিল ৭৩৪ কোটি ৩৮ লাখ ৩৩ হাজার টাকা, যা আগের কার্যদিবসের ৬৫৩ কোটি ৬৯ লাখ ৭ হাজার টাকা থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মধ্যে ২৬৭টির শেয়ারের দর বেড়েছে, ৭৯টির দাম কমেছে এবং ৫১টির শেয়ারের দাম অপরিবর্তিত রয়ে গেছে।

