Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জাপানে যাত্রা শুরু করল বিলাসবহুল ক্রুজশিপ আসুকা থ্রি
    অর্থনীতি

    জাপানে যাত্রা শুরু করল বিলাসবহুল ক্রুজশিপ আসুকা থ্রি

    মনিরুজ্জামানজুলাই 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জাপানে যাত্রা শুরু করল বিলাসবহুল ক্রুজশিপ আসুকা থ্রি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাপানের বিখ্যাত শিপিং কোম্পানি এনওয়াইকে লাইন তাদের ক্রুজ বহরে নতুন একটি জাহাজ যুক্ত করেছে। ৫২ হাজার ২৬৫ টন ওজনের এ জাহাজটির নাম আসুকা থ্রি। মাঝারি আকারের এ প্রমোদতরীতে ৩৮১টি কেবিন রয়েছে, যাতে সর্বোচ্চ ৭৪০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন।

    ২০০৬ সালে চালু হওয়া ‘আসুকা টু’র পর এই প্রথম ক্রুজ বিভাগে নতুন জাহাজ আনল এনওয়াইকে। এর আগে, ১৯৯১ সালে ‘আসুকা ওয়ান’ দিয়ে শুরু হয়েছিল এই যাত্রা। জাপানের মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ প্রথম দুটি জাহাজ তৈরি করলেও আসুকা থ্রি নির্মাণ করেছে জার্মানির বিখ্যাত শিপবিল্ডার মেয়ার ওয়ার্ফট। কারণ, বর্তমানে জাপানি নির্মাতা প্রতিষ্ঠানগুলো ক্রুজ জাহাজ তৈরিতে আগ্রহ হারিয়েছে।

    এনওয়াইকে ক্রুজেসের প্রেসিডেন্ট ইউজি নিশিজিমা জানিয়েছেন, আসুকা থ্রি জাপানের ক্রুজ সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে। প্রমোদতরীটি মূলত অভিজাত যাত্রীদের লক্ষ্য করে তৈরি। প্রথম যাত্রা শুরু হবে ২০ জুলাই, হোক্কাইদোর হাকোডায়ে ও ওতারু শহরের মধ্যে। পরবর্তী গন্তব্য ইয়োকোহামা ও কোবে। রিজার্ভেশনের প্রাথমিক খরচ প্রায় ৮ লাখ ইয়েন, যা প্রায় ৫ হাজার ৪৩০ মার্কিন ডলারের সমান। গড় ভাড়াও পূর্বসূরি আসুকা টুর তুলনায় ৩০–৪০ শতাংশ বেশি ধরা হয়েছে।

    বিশ্বজুড়ে ক্রুজ পর্যটনের চাহিদা ক্রমেই বাড়ছে। ক্রুজ লাইনস ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে বিশ্বব্যাপী যাত্রীর সংখ্যা ৪ কোটি ১৯ লাখে পৌঁছাতে পারে। এটি ২০২৪ সালের তুলনায় ২১ শতাংশ বেশি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    আধুনিক প্রযুক্তি ও বিনিয়োগ অর্থনীতিকে টেকসই ও প্রবৃদ্ধির পথে নিতে সক্ষম 

    এপ্রিল 16, 2026
    অর্থনীতি

    এক বছরে সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়েছে ১.৫১ লাখ কোটি টাকা

    এপ্রিল 16, 2026
    অর্থনীতি

    ১৬টি দেশে নতুন শ্রমবাজার গঠনের উদ্যোগ

    এপ্রিল 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.