Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » টিএসসি প্রকল্প ১২ বছরেও অসম্পূর্ণ, ব্যয় বেড়েছে তিন গুণ
    অর্থনীতি

    টিএসসি প্রকল্প ১২ বছরেও অসম্পূর্ণ, ব্যয় বেড়েছে তিন গুণ

    মনিরুজ্জামানজুলাই 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ১২ বছরে অসম্পূর্ণ টিএসসি প্রকল্প, ব্যয় বেড়েছে তিন গুণ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকার ২০১৪ সালে ঘোষণা দিয়েছিল, দেশের প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) গড়ে তোলা হবে। লক্ষ্য ছিল কর্মক্ষম বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা। সেই উদ্দেশ্যে ‘একটি উপজেলায় একটি টিএসসি’ নামে একটি বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়, যার কাজ আড়াই বছরে শেষ করার প্রতিশ্রুতি ছিল। তবে সময় গড়িয়েছে ১২ বছর, এখনো পুরো প্রকল্পের কাজ শেষ হয়নি।

    এই সময়ের মধ্যে প্রকল্প ব্যয় আড়াই গুণের বেশি বেড়ে দাঁড়িয়েছে ২,৫২৫ কোটি টাকায়, যা প্রাথমিক ব্যয়ের চেয়ে প্রায় ২.৭৩ গুণ বেশি। সময় বাড়ানো হয়েছে ছয়বার। বাস্তবায়নে দীর্ঘসূত্রতা, পরিকল্পনায় দুর্বলতা ও ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

    প্রকল্পটির নাম ‘একটি উপজেলায় একটি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (প্রথম পর্যায়)’। এটি বাস্তবায়ন করছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ (টিএমইডি)। ২০১৪ সালের জানুয়ারিতে একনেকে অনুমোদন পাওয়া প্রকল্পটির প্রাথমিক ব্যয় ছিল ৯২৪ কোটি টাকা। উদ্দেশ্য ছিল—তৃণমূল পর্যায়ে কারিগরি শিক্ষা ছড়িয়ে দিয়ে প্রতিবছর এক লাখের বেশি দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করা।

    ডিপিপি অনুযায়ী, ২০১৬ সালের জুনের মধ্যেই ১০০টি উপজেলায় টিএসসি প্রতিষ্ঠা, অবকাঠামো নির্মাণ, যন্ত্রপাতি সরবরাহ, শিক্ষক নিয়োগ ও শিক্ষা কার্যক্রম শুরুর কথা ছিল। কিন্তু ২০২৫ সালের মাঝামাঝি এসেও কাজ শেষ হয়নি। পরিকল্পনা কমিশনের তথ্যমতে, প্রকল্পের অগ্রগতি এখনো ৭০ শতাংশের বেশি নয়।

    সর্বশেষ তথ্য অনুযায়ী, ১০০টির মধ্যে ৭২টি টিএসসির ভবন নির্মাণ শেষ হয়েছে। এর মধ্যে ৬৬টি প্রতিষ্ঠান শর্তসাপেক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এসব প্রতিষ্ঠানেও পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু হয়নি। এর পেছনে রয়েছে—বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপনে দেরি, যন্ত্রপাতি সরবরাহে বিলম্ব এবং টেন্ডার জটিলতা।

    পরিকল্পনা কমিশনের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রকল্প বাস্তবায়নের দীর্ঘসূত্রতা প্রকৌশল সমস্যার চেয়ে বেশি প্রশাসনিক দুর্বলতার ফল। একাধিকবার ডিপিপি সংশোধনের আবেদন, প্রকৌশল মানদণ্ডে ঘাটতি এবং অর্থনৈতিক কোড পরিবর্তনের কারণে বাজেট বারবার নতুন করে নির্ধারণ করতে হয়েছে। সর্বশেষ সংশোধিত প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, বৈশ্বিক মূল্যস্ফীতি, জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে নির্মাণ সামগ্রীর দাম এবং সরবরাহ ব্যয় বেড়েছে। নতুন অর্থনৈতিক কোড চালু হওয়ায় প্রশাসনিক খরচেও পরিবর্তন এসেছে।

    এ অবস্থায় টিএমইডি প্রকল্পটির মেয়াদ আরো দেড় বছর বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করার প্রস্তাব দিয়েছে। পরিকল্পনা কমিশনে এই প্রস্তাব এখন যাচাই-বাছাইয়ের অপেক্ষায়। প্রকল্পের সম্ভাব্য সুফল নিয়ে সংশ্লিষ্ট মহল এখনো আশাবাদী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ শ্রমশক্তি জরিপ বলছে, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা গড়ে বেশি আয় করেন। ফলে এই প্রকল্প সফলভাবে বাস্তবায়ন হলে দেশের তরুণদের কর্মসংস্থান, আয় বৃদ্ধি এবং দক্ষ শ্রমিক রপ্তানিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.