ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৬ জুলাই) সচিবালয়ে এই বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকটি নিয়ে ঢাকায় চীনা দূতাবাস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেয়। সেখানে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাক্ষাতের ছবিও প্রকাশ করা হয়। পোস্টে জানানো হয়, এই বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে মতবিনিময় করেন।

