Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশ ব্যাংক থেকে জুনে ধার দেয়া হয় ২.২৭ লাখ কোটি টাকা
    অর্থনীতি

    বাংলাদেশ ব্যাংক থেকে জুনে ধার দেয়া হয় ২.২৭ লাখ কোটি টাকা

    মনিরুজ্জামানজুলাই 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাংলাদেশ ব্যাংক থেকে জুনে ধার দেয়া হয় ২.২৭ লাখ কোটি টাকা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের ব্যাংক খাতে তারল্য সংকট দিন দিন তীব্র হচ্ছে। সংকট সামাল দিতে ব্যাংকগুলোর বড় ভরসা হয়ে উঠেছে বাংলাদেশ ব্যাংক। কেবল গত জুন মাসেই কেন্দ্রীয় ব্যাংক থেকে তারা ধার নিয়েছে ২ লাখ ২৭ হাজার ১৪১ কোটি টাকা। এর পুরোটাই নেয়া হয়েছে রেপো ও স্পেশাল লিকুইডিটি ফ্যাসিলিটিজ সুবিধায়।

    বাংলাদেশ ব্যাংকের ‘মানি মার্কেট ডাইনামিকস’ শীর্ষক জুন সংখ্যার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরে প্রতি মাসে গড়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলো নিয়েছে ১ লাখ ৯০ হাজার ৪১৫ কোটি টাকা। এর মধ্যে গড়ে ৯৪ হাজার ৮৫৮ কোটি টাকা রেপোতে ও ৯৫ হাজার ৫৫৭ কোটি টাকা নেয়া হয়েছে এসএলএফ সুবিধায়। এতদিন ১, ৭, ১৪ ও ২৮ দিন মেয়াদি রেপো সুবিধা থাকলেও চলতি জুলাই থেকে কেবল ৭ দিন মেয়াদি রেপো চালু আছে। এর সুদহার ১০ শতাংশ। এসএলএফ-এর মেয়াদ একদিন, আর সুদহার ১১.৫০ শতাংশ। ব্যাংকগুলো দৈনন্দিন লেনদেন শেষে সিআরআর ঘাটতি হলে তবেই এসএলএফ নেয়।

    প্রথমে ব্যাংকগুলো আন্তঃব্যাংক কলমানি বাজার থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করে। ব্যর্থ হলে রেপোতে যায় এবং প্রয়োজনে সিকিউরিটি বন্ধক রেখে বাংলাদেশ ব্যাংক থেকে ধার নেয়। শেষ ধাপে, সিআরআর ঘাটতি হলে নেয় এসএলএফ। বাংলাদেশ ব্যাংকের তথ্যে জানা যায়, গত জুলাই মাসে রেপোতে ধার নেয়া হয় ৯৬ হাজার ৩৮৭ কোটি টাকা। ১, ৭, ১৪ ও ২৮ দিনের রেপো মিলিয়ে এ অর্থ নেয়া হয়েছে। এরপর আগস্টে নেয়া হয় ৮১ হাজার ৬৬৮ কোটি, সেপ্টেম্বরে ৯৫ হাজার ৪০৫ কোটি, অক্টোবরে ৯৬ হাজার ৯৫০ কোটি টাকা। মার্চ পর্যন্ত রেপোর পরিমাণ কিছুটা কমলেও এপ্রিল থেকে হঠাৎ বেড়ে যায়। মে মাসে রেকর্ড ১ লাখ ৩৩ হাজার ৯৪ কোটি টাকা ধার নেয়া হয়, যা জুনে আরও বেড়ে দাঁড়ায় ১ লাখ ৪৫ হাজার ৩৯৬ কোটি টাকায়।

    ২০২৩-২৪ অর্থবছরের শুরুতে স্পেশাল লিকুইডিটি সাপোর্ট নেয়া হয় ৯৩ হাজার ৬৭৪ কোটি টাকা। আগস্টে তা লাখ কোটি ছাড়িয়ে যায়। এরপর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরেও ঋণের পরিমাণ ছিল এক লাখ কোটির ওপরে। ফেব্রুয়ারিতে ফের বাড়ে। মে মাসে এসএলএফে নেয়া হয় ১ লাখ ১৬ হাজার ১৮০ কোটি টাকা। তবে জুনে কিছুটা কমে তা দাঁড়ায় ৮১ হাজার ৭৪৫ কোটিতে।

    বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ভালো অবস্থানে থাকা ব্যাংকগুলো মূলত রেপো সুবিধা নিচ্ছে। আর তারল্য সংকটে থাকা ও অনিয়মে জর্জরিত ব্যাংকগুলো এসএলএফ নিচ্ছে। ইসলামী ধারার বেশির ভাগ ব্যাংক গত তিন বছর ধরেই নিয়মিত এসএলএফ নিচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ২০২২ সালে ডলারের দাম নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি শুরু করে। এতে বাজারে তারল্য কমে যায়। এর সঙ্গে যুক্ত হয় কয়েকটি ব্যাংকের দুর্নীতিজনিত বিপর্যয়। ফলে সংকট আরও বেড়ে যায়। ভালো ব্যাংকগুলোও এখন কম সুদে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিয়ে সরকারি ট্রেজারি বিল-বন্ড কিনছে। এতে সরকার যেমন ঋণ পাচ্ছে, তেমনি ব্যাংকগুলো তুলনামূলক কম ঝুঁকিতে লাভ করছে।

    বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘রেপো সুবিধা নিতে হলে সরকারি সিকিউরিটিজ জমা রাখতে হয়। কোনো ব্যাংকের তারল্য সংকট না থাকলেও রেপোতে ধার নিলে তা আইনত বেআইনি না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা, ব্যাংকগুলো এমন অনৈতিক চর্চা বন্ধ করবে।’ তিনি আরও বলেন, ‘মূল্যস্ফীতি কমায় নীতিসুদহার আবার কমানো হতে পারে। তখন বিল-বন্ডের সুদও কমবে, ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নেয়ার প্রবণতাও কমবে।’

    সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করে বাংলাদেশ ব্যাংক গত দুই অর্থবছরে পাঁচ দফায় রেপোর হার বাড়িয়ে ১০ শতাংশে নিয়েছে। অন্যদিকে সরকার ট্রেজারি বিল-বন্ডের মাধ্যমে ১১.৫০–১২.৫০ শতাংশ সুদে ব্যাংক খাত থেকে ঋণ নিচ্ছে। এতে ব্যাংকগুলো বেসরকারি খাতে ঋণ না দিয়ে সরকারের কাছে ঋণ দিচ্ছে, যাতে তারা ১ থেকে দেড় শতাংশ মুনাফা করছে। ফলে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে ৭.১৭ শতাংশে। গত দেড় দশকের লুটপাটে অন্তত এক ডজন ব্যাংক এখন আমানত ফেরত দিতেও হিমশিম খাচ্ছে। বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংককে ডিমান্ড প্রমিসরি (ডিপি) নোটের বিপরীতে ১০ শতাংশ সুদে ধার দিচ্ছে, তবু তারা ঘুরে দাঁড়াতে পারছে না।

    গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন বলেন, ‘আমরা ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা পেয়েছি। যদি একবারে সব টাকা পেতাম, তাহলে হয়তো ব্যাংক ঘুরে দাঁড়াত। কিন্তু বাংলাদেশ ব্যাংকের মার্জার সংক্রান্ত মন্তব্যে গ্রাহকদের আস্থা ফেরানো কঠিন হয়ে পড়েছে।

    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘বেসরকারি খাতে ঋণের চাহিদা কম। তাই আমরা বিল-বন্ড বেশি কিনছি। সেগুলো জমা রেখে রেপোতে ধার নেয়া যায়। এটি মুদ্রাবাজারের স্বাভাবিক প্রক্রিয়া।’ তিনি আরও বলেন, ‘সরকারের রাজস্ব আহরণ দুর্বল। ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। চলতি অর্থবছরে সরকার ব্যাংক খাত থেকে ১ লাখ ৪ হাজার কোটি টাকা ধার নেয়ার লক্ষ্য রেখেছে। এত বড় ঋণ দিলে তারল্য সংকট কমবে না।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.